Mom with Inaya

Mom with Inaya আসসালামু আলাইকুম
(6)

📌বিয়ের পর আমার বড় ননাসের বাসায় প্রথম যেদিন যাই,আমি শুধু তাকিয়ে তাদের ফার্নিচার দেখছিলাম। ঘরটা কত সুন্দর গোছানো।প্রত্যেক ...
11/06/2026

📌বিয়ের পর আমার বড় ননাসের বাসায় প্রথম যেদিন যাই,আমি শুধু তাকিয়ে তাদের ফার্নিচার দেখছিলাম। ঘরটা কত সুন্দর গোছানো।প্রত্যেক টা সদস্যদের জন্য আলাদা আলাদা আলমারি।অথচ আমার ঘরে একটা আলমারি নেই, এটা ভাবতেই বুকের মধ্যে যেন কেমন করে উঠলো।

ঘরের সৌন্দর্য বাড়ে ফার্নিচারে আর নারীর সৌন্দর্য বাড়ে অলংকারে।এই দুটোর কোনটারই কমতি নেই আমার ননাসের।নিজের গলার দিকে তাকিয়ে দেখলাম, খুবই পাতলা একটা চেইন।লজ্জায় সেটা ঢেকে রাখলাম।

হঠাৎ আপার ডাকে ভাবনার জগৎ থেকে ফিরে আসলাম।উনি বলছিলো,

-মহুয়া শুধু এদিক সেদিক তাকালেই হবে! খাবার সামনে রয়েছে জলদি এগুলো শেষ করো।

আপাকে কি ভাবে বলবো,খাবার যে আমার গলা দিয়ে নামছে না।তবুও ভদ্রতার খাতিরে খাচ্ছি কিন্তু মনের মধ্যে কেমন যেন একটা, না পাওয়ার আফসোস হচ্ছে।খাওয়া শেষ হওয়ার পর আপা তার বাড়ির চারিদিক ঘুরিয়ে দেখাচ্ছে, আমিও মুগ্ধ হয়ে দেখছি।এরমধ্যে তিনি দেখতে পেলেন তার একটা টব ভেঙে গেছে।মুহুর্তেই তার মন খারাপ হয়ে
গেলো।টব টার জন্য কেমন করতে রইলো।আমি অবাক হয়ে মনে মনে ভাবছি,এতো বড়লোক হয়েও সামান্য একটা ফুলের টবের জন্য এমন করছে!

তিনি বোধহয় আমার অবাক হওয়া টা বুঝতে পেরেছিলেন।কিন্তু তখন কিছু বলেননি।

রাতে যখন আমি বিছানায় শুয়ে ছিলাম তখন আপা ডেকে ছাদে নিয়ে গেলো।বললো,

-জানো মহুয়া, এই যে এত সুন্দর বাড়ি,বাড়ির প্রত্যেক টা শৌখিন জিনিস দেখতে পাচ্ছো সবগুলো আমার ধৈর্যের ফল।তোমাদের ভাইয়ার বেতন কিন্তু শুরুতে তেমন একটা বেশি ছিল না।তার বেতনে প্রয়োজনীয় জিনিস হলেও,শখের কিছু কিনতে পারতাম না।আমি রোজ তার থেকে টাকা চেয়ে রাখতাম।তবে তোমার ভাইয়াও সাহায্য করেছে, আমাকে টাকা জমাতে দিতে কখনো কার্পন্য করেনি।যখন যা পেরেছে তাই দিয়েছে,কখনো বেশি কখনো একবারে স্বল্প।আমার শখের জিনিস কিনে দেয়ার জন্য তার মনেও ছিল অনেক আগ্রহ।অবশ্য আমার টাকা জমানোর অভ্যাস ছোটবেলা থেকেই ছিল।আস্তে আস্তে জমানো টাকার পরিমাণ বাড়লো,তোমাদের ভাইয়ারও বেতন বাড়তে শুরু করলো।এখানকার কোনো ফার্নিচার একসাথে বানানো নয়।আমার সংসার জীবনের শুরু থেকে একটা একটা করে করেছি।শূন্য থেকে আজ আমার ঘর পরিপূর্ণ।প্রত্যেক টা জিনিসের প্রতি আমার মায়া জড়ানো, দীর্ঘ অপেক্ষার পর সব সবকিছু গোছাতে পেরেছি।তাই আমার সামান্য টব ভেঙে গেলেও প্রচুর কষ্ট হয়, মহুয়া!

আমি একনাগাড়ে আপার কথা গুলো শুনছিলাম। কিন্তু আপার লাস্ট কথা টায় লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললাম।

রাতে ঘুমানোর সময় ভাবছি,আপার বিয়ে হয়েছে ত্রিশ বছর।আমার তো তিন মাসও হয়নি। আমার তিন মাসের সংসারের সাথে ,কারো ত্রিশ বছরের সংসারের তুলনা করা মোটেও ঠিক হয়নি।অনুতপ্ত হলাম এবং আজকে বুঝতে পারলাম নিজের অবস্থান থেকে সন্তুষ্ট থেকে ধীরে ধীরে চেষ্টা করতে হয়,আল্লাহর কাছে চাইতে হয়।অন্য কারো চাকচিক্য দেখে তার মতই পাওয়ার জন্য আফসোস করতে হয়না।একদিন আমারও একটা ঘর হবে,হবে পুরো ঘরটা মনের মত সাজানো,অপেক্ষা শুধু ধৈর্যের এবং আল্লাহর ওপর ভরসার।

[কখনো কারো সংসারে দামি কিছু দেখে কিংবা কারো গায়ে দামি পোশাক দেখে হীনমন্যতায় ভুগতে হয়না।শখ থাকা ভালো তবে নিজের ইনকাম ৫ টাকা হলে ৫শ তে চোখ গেলেও মানানসই,কিন্তু ৫০ হাজার টাকার জিনিসের দিকে চোখ দেয়া টা কেমন যেন উচ্চ বিলাসিতার মধ্যে পরে যায়!]

গল্গ:শখের ফার্নিচার
লেখা: সাদিয়া আফরিন মার্জান
Pic: callected

🎉 Facebook recognised me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers...
11/06/2026

🎉 Facebook recognised me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers!

11/06/2026

এদের থেকে দূরে থাকবেন।।

একটা সময়ের পর বাবা-মা আর আমাদের হাত ধরে পথ দেখান না, শুধু মাথার ওপর এক টুকরো ছায়া হয়ে থেকে যান। জীবনের ঝড়-তুফান, দুঃ...
10/06/2026

একটা সময়ের পর বাবা-মা আর আমাদের হাত ধরে পথ দেখান না, শুধু মাথার ওপর এক টুকরো ছায়া হয়ে থেকে যান। জীবনের ঝড়-তুফান, দুঃসময় আর কঠিন সিদ্ধান্তগুলোর মুখোমুখি তখন আমাদের একাই দাঁড়াতে হয়। শুরুতে ভয় লাগে, বুক কেঁপে ওঠে, পথ হারিয়ে ফেলি মনে হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব নিতে শিখে যাই। কারণ জীবন কাউকে অপেক্ষা করে থাকার সুযোগ দেয় না।

ইচ্ছে করলেই সেই নিরাপদ ছায়াতলে চিরকাল আশ্রয় নেওয়া যায় না। একসময় ছায়ার বাইরে বেরিয়ে এসে নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হয়। তখন জীবনের প্রতিটি বাঁকে, প্রতিটি ঝড়ের রাতে, ওপরওয়ালা ছাড়া আর কাউকে পাশে পাওয়া যায় না।

বাবা-মায়ের ছায়াতলে জড়িয়ে থাকা জীবনটা কতটা শান্ত, কতটা নিরাপদ ছিল—তা সত্যিকার অর্থে বোঝা যায় তখনই, যখন সেই ছায়া থেকে একটু দূরে সরে দাঁড়াতে হয়। জীবন তো চলমান; সময় তার নিজের গতিতে বয়ে চলে। আর একদিন সব আলো নিভে গেলে, সব ব্যস্ততা থেমে গেলে, নেমে আসে চিরশান্তি।
©

রাত ১১ টা।টাউনহল মোড়।বৃষ্টি পড়ছে।ফুটপাতে ভিজছে একজন ঘুমন্ত মহিলা। পাশে রাখা বাটিতে ভিজছে কিছু টাকা। ভিজছে দুটি শিশুও। ছ...
09/06/2026

রাত ১১ টা।
টাউনহল মোড়।
বৃষ্টি পড়ছে।

ফুটপাতে ভিজছে একজন ঘুমন্ত মহিলা। পাশে রাখা বাটিতে ভিজছে কিছু টাকা। ভিজছে দুটি শিশুও। ছোটটির বয়স আনুমানিক এক, বড়টির চারের কাছাকাছি। মহিলার মুখ ওড়না দিয়ে ঢাকা। বড় বাচ্চাটি তাকে ধাক্কা দিচ্ছে আর মা মা বলে ডাকছে। আর ছোটটি গভীর ঘুমে। বৃষ্টির পানিতে ভিজে গেছে তার শরীর, তবুও ঘুম ভাঙছে না। বড় বাচ্চাটির ডাকও যেন মহিলার কানে যাচ্ছে না।

এসব ভিক্ষাবৃত্তির কৌশল ভেবে আমি আমি চিল্লায়ে ডাকলাম। কিন্তু মহিলার কোনো সাড়াশব্দ নেই। আমার সাথে আমার স্ত্রী ছিল। ও মহিলার গায়ে ধাক্কা দিয়ে ডাক দিতেই সে হুড়মুড় করে উঠে বসল। টান দিয়ে ছোট বাচ্চাটিকে কোলে নিয়ে ওড়না দিয়ে শরীর মুছে দিচ্ছে আর বলছে, "কখন বৃষ্টি আসলো! আমি বুঝি নাই। আমার শরীরটা খারাপ। কোন সময় যে ঘুমিয়ে পড়ছি জানি না।"

আমি মহিলাকে রাস্তার বিপরীতে একটি বন্ধ দোকানের বারান্দা দেখিয়ে ওখানে যেতে বললাম। সে তার বাচ্চাদের নিয়ে দ্রুত ওখানে গেল। বৃষ্টি থাকায় আমরাও ওখানে গিয়ে দাঁড়ালাম।

কথা প্রসঙ্গে আমার স্ত্রী বড় বাচ্চাটিকে দেখিয়ে মহিলাকে বলল, "একে আমাকে দিয়ে দেন। ও আমার কাছে অনেক ভালো থাকবে। দিবেন?"
মহিলা সাথে সাথে জবাব দিল, "না না! আমি ওকে পড়াব। ওর বাবার মতো ও আমাকে ছেড়ে যাবে না।"

আমার চোখদুটো ভিজে উঠেছে। আকাশের দিকে তাকিয়ে মনে মনে বললাম, "হে পরম করুণাময়, এদেরকে দেখিয়ে আমাদেরকে তুমি যা শেখাতে চাও তা আমরা কয়জনে শিখি? তুমি তাদেরকে ভালো রেখো।"
©️

09/06/2026

আমার বাবা-মা, আমার পরিবারের জন্য যাদের মনে মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা, সন্মান থাকবে না।
তাদের জন্য এখন থেকে আমার অন্তরে কোনো ভালোবাসা, সন্মান, মহব্বত, আন্তরিকতা থাকবে না।
সে যে-ই হোক।
হিসাব বরাবর

এটা আমার আম্মুর প্রতিদিনের কাজ।শুধু কিচেন না, সব রুম বাথরুম থেকে শুরু করে সবকিছু তিনি এর চেয়ে ও ভয়ংকর ভাবে পরিষ্কার করেন...
08/06/2026

এটা আমার আম্মুর প্রতিদিনের কাজ।
শুধু কিচেন না, সব রুম বাথরুম থেকে শুরু করে সবকিছু তিনি এর চেয়ে ও ভয়ংকর ভাবে পরিষ্কার করেন।
আবার সময় মতো আমাদেরকে ৩ বেলা রান্না করে খাবার ও দেন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।

07/06/2026

শ্বাশুড়ি কে মা ডাকার এই অদ্ভুত নিয়ম টা কেন হলো?? 😭💔

গতকাল রাতে কন্যার বাবা কে বললাম, এসে যেন কলিং বেল না দেয়। তাহলে কন্যা জেগে যাবে।এসে ১ ঘন্টা বাইরে দাঁড়িয়ে রইলো কলিং বেল ...
06/06/2026

গতকাল রাতে কন্যার বাবা কে বললাম, এসে যেন কলিং বেল না দেয়। তাহলে কন্যা জেগে যাবে।
এসে ১ ঘন্টা বাইরে দাঁড়িয়ে রইলো কলিং বেল দেন নি। বেশ রাত হলে আমি যখন কল দিলাম, বললো দরজার বাইরে ১ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে।
আমি বললাম অপেক্ষা করতে, তার পরে ও অনেক সময় পর কন্যাকে ঘুম পাড়িয়ে দরজা খুলে যখন জিজ্ঞেস করলাম এতোক্ষণ দাঁড়িয়ে থেকে নিশ্চয়ই কষ্ট হয়েছে?
মিষ্টি করে একটা হাসি দিয়ে বললো না, সমস্যা নেই।
হাতে আবার দেখি কন্যার জন্য একটা লাভ বেলুন নিয়ে এসেছে।
দেখেই মনটা আমার খুশি হয়ে গেল।
কন্যা তো বোঝে না, কিন্তু আমি তো বুঝি, মানুষটার হয়তো তেমন কিছুই নেই, হয়তো অনেক ভুলত্রুটি ও করে সে, কিন্তু সৎ মানুষ পেয়েছি জীবনে এতেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mom with Inaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share