Daily News Paikgacha

Daily News Paikgacha সত্য কথা বলে, সত্যের পথে চলে।

পাইকগাছা হতে খুলনা যাওয়ার বাস ভাড়া।
15/11/2021

পাইকগাছা হতে খুলনা যাওয়ার বাস ভাড়া।

চাইলেই ফেইসবুক-ইউটিউব লাইভ বন্ধ করতে পারি: মোস্তাফা জব্বারফেইসবুক কিংবা ইউটিউবের মতো সোশাল মিডিয়ায় লাইভ ভিডিও প্রচার চাই...
27/10/2021

চাইলেই ফেইসবুক-ইউটিউব লাইভ বন্ধ করতে পারি: মোস্তাফা জব্বার

ফেইসবুক কিংবা ইউটিউবের মতো সোশাল মিডিয়ায় লাইভ ভিডিও প্রচার চাইলেই বন্ধ করার প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের দাবি করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

বুধবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে তিনি বলেন, “আমাদের যে প্রযুক্তি আছে, তাতে কোনো সাইট আমরা তাৎক্ষণিক বন্ধ করতে পারি কারও উপর নির্ভর করতে হয় না।

“এখন প্রশ্ন হচ্ছে সোশাল মিডিয়ার ক্ষেত্রে আমরা কী করতে পারি? সোশাল মিডিয়ার ক্ষেত্রে আমরা প্রযুক্তি অর্জন করেছি যে প্রযুক্তি দিয়ে ইচ্ছা করলে ফেইসবুকের ভিডিও বা লাইভ বন্ধ করতে পারব বা ইউটিউবের লাইভ বন্ধ করতে পারব। সেই সক্ষমতা অর্জন করেছি।”

“যখন কোনো সমস্যা হবে, তখন প্রয়োগ করতে সক্ষম হব,” বলেন তিনি।

দেশে ফেইসবুক কিংবা ইউটিউব সচল রেখে লাইভ বন্ধ করার কথা বলেছেন কি না, তা মন্ত্রীর এ কথায় স্পষ্ট নয়।

তবে পরে তিনি যে বক্তব্য দিয়েছেন, তাতে বোঝার সুযোগ রয়েছে যে লাইভ বন্ধে ফেইসবুক কিংবা ইউটিউব পুরোপুরি বন্ধের কথা বলেছেন তিনি।

মোস্তাফা জব্বার বলেন, “সহজ উপায় কি ফেইসবুক-ইউটিউব বন্ধ করে দিতে পারি। মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা সমাধান নয়। যেটা প্রয়োজন, মাথা ব্যথা হয়েছে ওষুধ দিয়ে সারাতে হবে। এজন্য এসব বন্ধ করা হয়নি।”

সম্প্রতি কুমিল্লা ও রংপুরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার আগে ফেইসবুক লাইভে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগ উঠেছে। তখন নির্দিষ্ট এলাকায় মোবাইল ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া হয়েছিল।

সোশাল মিডিয়ায় ‘অপপ্রচারমূলক’ নানা তথ্য থাকার অভিযোগ করে এলেও তার অনেকগুলোই সরাতে সক্ষম হয়নি সরকার।

মোস্তাফা জব্বার বলেন, ফেইসবুক ও ইউটিউব তাদের ‘কমিউনিটি স্ট্যান্ডার্ড’ অনুযায়ী চলে। তারা উপলব্ধি করে না বাংলাদেশের সঙ্কট বা সমস্যাগুলো।

তবে বর্তমানে ফেইসবুক কর্তৃপক্ষের সঙ্গে সরকারের যোগাযোগে উন্নতির কথা জানিয়ে তিনি বলেন, “বর্তমানে তাদের সাথে প্রতি মুহুর্তে যোগাযোগ হয়, এখন পরিস্থিতির উন্নতি হয়েছে।

কাশ্মীরে আবার অশান্তি।কাশ্মীর উপত্যকা আবার অশান্ত হয়ে উঠতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রথম কাশ্মীর সফর শেষ হওয়ার...
27/10/2021

কাশ্মীরে আবার অশান্তি।

কাশ্মীর উপত্যকা আবার অশান্ত হয়ে উঠতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রথম কাশ্মীর সফর শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই উপত্যকা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এমনই বার্তা এসে পৌঁছেছে। বার্তায় বলা হয়েছে, শ্রীনগরের ডাক্তারি পড়ুয়াদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করা না হলে সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট (ইউএলএফ) উপযুক্ত ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে।বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের লজ্জাজনক হারের পর ভারতের কোনো কোনো শহরে কাশ্মীরি শিক্ষার্থীদের ওপর আক্রমণ করা হয়। অভিযোগ, তাঁরা পাকিস্তানের জয়ে উল্লসিত হয়েছিলেন। শ্রীনগরের দুটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা পাকিস্তানপন্থী স্লোগান দিতে দিতে সেদিন উল্লাস করেন বলে অভিযোগ।

সেই ঘটনার ভিডিও ক্লিপিং নানা দিকে ছড়িয়ে পড়ে। এরপরই জম্মু-কাশ্মীর পুলিশ শ্রীনগরের গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের হোস্টেল ওয়ার্ডেন, কলেজ দুটির ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পাশাপাশি বেশ কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে দুটি পৃথক অভিযোগ দায়ের করে। প্রতিবাদে সরব হয়েছেন দুই সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ ও মেহবুবা মুফতি। সন্ত্রাসী সংগঠন ইউএলএফ হুমকি দিয়ে জানিয়েছে, অবিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে।

যাঁদের অভিযোগের ভিত্তিতে পুলিশ শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তাঁদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলেও তারা জানিয়েছে। এই সংগঠন সম্প্রতি পরিযায়ী শ্রমিকসহ বেশ কয়েকজন হিন্দু-শিখকে হত্যার দায় নিয়েছে।

পুলিশের জন্য কেনা হচ্ছে অত্যাধুনিক হেলিকপ্টারবাংলাদেশ পুলিশ বাহিনীর ব্যবহারের জন্য রাশিয়া থেকে দুটি অত্যাধুনিক হেলিকপ্টা...
27/10/2021

পুলিশের জন্য কেনা হচ্ছে অত্যাধুনিক হেলিকপ্টার
বাংলাদেশ পুলিশ বাহিনীর ব্যবহারের জন্য রাশিয়া থেকে দুটি অত্যাধুনিক হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর জন্য সরকারের মোট ব্যয় হবে ৪২৮ কোটি ১২ লাখ ৪৯ হাজার ৩১৬ টাকা।

বুধবার (২৭ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ বিষয়ক একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন।

তিনি জানান, সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ জননিরাপত্তা বিভাগের আওতাধীন পুলিশ অধিদফতরের রাশিয়ার সরকারি প্রতিষ্ঠান জেএসসি ‘রাশিয়ান হেলিকপ্টার’-এর কাছ থেকে এমআই-১৭১এ২ মডেলের দুটি হেলিকপ্টার কেনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, বৈঠকে অনুমোদিত অন্য প্রস্তাবগুলো হলো-মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন’ প্রকল্পের নির্মাণকাজ জয়েন্টভেঞ্চার বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েট লিমিটেড ও ইলেকট্রো গ্লোবাল এবং জয়েন্টভেঞ্চার মাহেন্দ্র বেসিন পাওয়ার লিমিটেড (এমবিপিএল) এবং অ্যাডভান্স টেকনোলজি কনসোর্টিয়াম লিমিটেডের (এটিসিএল) কাছ থেকে দুটি প্যাকেজের পূর্ত কাজ ১০০ কোটি ৬১ লাখ ১৫ হাজার ১৩৩ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

গ্রাহকদের অর্থ হাতিয়ে নিতে রিং আইডির নতুন ফাঁদ!ইন্টারনেট ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পণ্য ও সেবা কেনাবেচার অন্যতম মাধ্...
19/09/2021

গ্রাহকদের অর্থ হাতিয়ে নিতে রিং আইডির নতুন ফাঁদ!

ইন্টারনেট ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পণ্য ও সেবা কেনাবেচার অন্যতম মাধ্যম হলো ই-কমার্স। দিনদিন এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

কিন্তু এই জনপ্রিয়তার সুযোগে একশ্রেণির অসাধু চক্র নানা অফার দিয়ে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। এমনই একটি মাধ্যম হলো ‘রিং আইডি’। ইঅরেঞ্জ ও ইভ্যালির মতো রিং আইডিতেও বিনিয়োগ করে অনেক গ্রাহক এখন ভোগান্তির শিকার হচ্ছেন।

আইডি খোলার নাম করে এবং আয়ের নানা প্রলোভন দেখিয়ে রিং আইডি গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। বেশি মুনাফার আশায় এখানে বিনিয়োগ করছেন গ্রাহকরা। কিন্তু বিনিয়োগ করেই ভোগান্তির শিকার হতে হচ্ছে গ্রাহকদের।

কয়েকজন গ্রাহক জানান, ‘গোল্ড মেম্বারশিপ’ কেনার জন্য এক মাস আগে ২২ হাজার টাকা করে পেমেন্ট করেন তারা। অ্যাকাউন্ট থেকে টাকাও কেটে নেওয়া হয়। কিন্তু তাদের আইডি এখনও অ্যাকটিভ হয়নি । এ বিষয়ে তাদের সাথে জায়গায় যোগাযোগ করেও কোন কাজ হয়নি। এভাবে মেম্বারশিপের নামে শত শত গ্রাহকের টাকা হাতিয়ে নিচ্ছে রিং আইডি।

শুধু জবস মেম্বারশিপ দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিচ্ছে না প্রতিষ্ঠানটি। মেম্বারশিপ দিয়েও নানা ভোগান্তিতে ফেলা হচ্ছে। এমন একটি সিস্টেম হলো ‘ক্যাশ আউট’। নিজের জমানো টাকা উঠাতে পারছেন না গ্রাহকরা। বিভিন্নভাবে এজেন্টের কাছে হয়রানির শিকার হচ্ছেন তারা।

প্রতিষ্ঠানটির কয়েকটি প্যাকেজ অফার রয়েছে। সিলভার মেম্বারশিপ ও গোল্ড মেম্বারশিপ। সিলভার মেম্বারশিপের মূল্য ১২ হাজার টাকা এবং গোল্ড মেম্বারশিপের মূল্য ২২ হাজার টাকা। পাশাপাশি আরও দুটি প্রবাসী প্যাকেজ রয়েছে। ‘প্রবাসী গোল্ড’ ২৫ হাজার টাকা এবং ‘প্রবাসী প্লাটিনাম’ ৫০ হাজার টাকা।

মেম্বারশিপ পাওয়ার পরই গ্রাহকদের আইডিতে বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া হয়। ওই বিজ্ঞাপন গ্রাহক যত দেখেন ততই ইনকাম। এভাবে রিং আইডি কমিউনিটি জবস মেম্বারশিপের সিলভার প্যাকেজ থেকে প্রতিদিন ২৫০ টাকা এবং প্রতি মাসে সাড়ে সাত হাজার টাকা, গোল্ড মেম্বারশিপ থেকে প্রতিদিন ৫০০ টাকা এবং প্রতি মাসে ১৫ হাজার টাকা পাওয়ার সুযোগ রয়েছে বলে দাবি করা হয়। এছাড়া প্রবাসী গোল্ড মেম্বারশিপ থেকে প্রতিদিন ৫০০ টাকা এবং প্রতি মাসে ১৫ হাজার টাকা, প্রবাসী প্লাটিনাম প্যাকেজ থেকে প্রতিদিন এক হাজার টাকা এবং প্রতি মাসে ৩০ হাজার টাকা আয়ের সুযোগ আছে বলে অফার দেয় রিং আইডি।

এমন লোভনীয় অফার দেখে সেখানে বিনিয়োগ করলেও অনেক গ্রাহব হারাচ্ছেন তাদের কষ্টার্জিত পুঁজি।

রিং আইডির জবস মেম্বারশিপ থেকে বিকাশ, রকেট ও নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১০ দিন পরপর কমপক্ষে ২০০ টাকা এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা উত্তোলন করা যাবে বলে বলা হয়। আর এজেন্টদের মাধ্যমে পেমেন্ট রিকোয়েস্ট দিয়ে এক থেকে ২৪ ঘণ্টার মধ্যেই তা পাওয়া যাবে বলে জানায় প্রতিষ্ঠানটি।

কিন্তু সপ্তাহপ্রতি নির্দিষ্ট পরিমাণ টাকা তোলার সুযোগ দিলেও কয়েকদিন পর রিং আইডি তা কমিয়ে দেয়। একসময় তারা ক্যাশ আউট অপশনই বাতিল করে দেয়। পরে তাদের অ্যাপ্লিকেশনের মধ্যেই অনলাইন শপে জিনিসপত্র কিনতে বাধ্য করা হয়। কিন্তু তাদের অনলাইন শপে কয়েকগুণ বেশি মূল্যে পণ্য কিনতে হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের।

২৪ ঘণ্টার মধ্যে এজেন্ট পেমেন্ট দেওয়ার নিয়ম থাকলেও মাসের পর মাস ঘুরেও টাকা পাচ্ছেন না বলে অভিযোগ করেন অনেক গ্রাহক।

এভাবেই গ্রাহকের কাছ থেকে নানা প্রলোভন দেখিয়ে রিং আইডি হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা।

ফেসবুক, ইনস্টাগ্রামের মতো একটি সামাজিক যোগাযোগের মাধ্যম রিং আইডি। যা কানাডার মন্ট্রিয়াল সিটিতে অবস্থিত ‘রিং ইনকরপোরেশন’ থেকে পরিচালিত। এর আইডি ব্যবহারকারীরা বিশ্বব্যাপী যোগাযোগ রক্ষা করতে পারেন। এ প্লাটফর্মে বিনামূল্যে কল, মেসেজ, স্টিকার, গোপন চ্যাট (সিক্রেট চ্যাট) করার সুযোগ রয়েছে। ২০১৫ সালের জুলাই মাসে প্রাথমিক সংস্করণ সম্পন্ন করে প্রতিষ্ঠানটি।

তাদের অফিসিয়াল ওয়েবসাইট-
(www.ringid.com)

এটির প্রতিষ্ঠাতা কানাডা প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত আইরিন ইসলাম ও শরিফ ইসলাম। এটি বাংলাদেশি কোম্পানি বলে দাবি করা হলেও প্রতিষ্ঠাতারা দেশের বাইরে থাকেন বলে জানা গেছে।

দেশের বাইরে থাকায় রিং আইডিতে বিনিয়োগ করা অর্থ ফেরত পাওয়া নিয়েও জটিলতা তৈরি হবে— মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া এক নির্দেশনায় বলা হয়েছে, আগে মূল্য না দিয়ে পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে হবে। বলা হয়েছে, ঢাকার ভেতরে সর্বোচ্চ পাঁচ দিন আর ঢাকার বাইরে সর্বোচ্চ ১০ দিনের মধ্যে পণ্য ডেলিভারি নিশ্চিত করতে হবে। কিন্তু এসব নিয়মের তোয়াক্কা করছে না অনেক ই-কমার্স প্রতিষ্ঠান।

বর্তমানে দেশে ছোট-বড় মিলিয়ে প্রায় সাত হাজারের মতো অনলাইন শপ রয়েছে। কিন্তু এ সেক্টরের নিয়ন্ত্রণে কোনো সুনির্দিষ্ট আইন ও নীতিমালা নেই। নামসর্বস্ব নীতিমালা দিয়ে চলছে এসব প্রতিষ্ঠান। ফলে গজিয়ে উঠছে নতুন নতুন কোম্পানি। কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তারা। অনিয়ন্ত্রিত এসব ই-কমার্সের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভোক্তারা। কারণ, তাদের গ্রেপ্তার বা জেলহাজতে পাঠানো হলেও গ্রাহকের টাকা ফেরত পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

17/09/2021
রাস্তার বেহাল দশায় করুন পরিনতি।তালা বাজার রেখে সামনে মালবাহী ট্রাক উল্টে  গেছে।।
08/09/2021

রাস্তার বেহাল দশায় করুন পরিনতি।
তালা বাজার রেখে সামনে মালবাহী ট্রাক উল্টে গেছে।।

উপনিবেশ নেই কিন্তু মানসিকতা আছেস্যারে স্বস্তি-ভাইয়ে অস্বস্তি।
07/09/2021

উপনিবেশ নেই কিন্তু মানসিকতা আছে
স্যারে স্বস্তি-ভাইয়ে অস্বস্তি।

ছবির সাদা শার্ট পরা মানুষটার নাম মাহবুব। পুরো নাম মাহবুব রশীদ। আর তিনি যাকে নিজের শরীর দিয়ে আগলে দাঁড়িয়ে রয়েছেন তিনি বর্...
21/08/2021

ছবির সাদা শার্ট পরা মানুষটার নাম মাহবুব। পুরো নাম মাহবুব রশীদ। আর তিনি যাকে নিজের শরীর দিয়ে আগলে দাঁড়িয়ে রয়েছেন তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ছবিটি ১৩ বছর আগের আজকের দিনের। ২১ আগস্ট ২০০৪। সেদিন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার পর তাকে লক্ষ্য করে গুলি করা হয়। সেসময় মাহবুব শেখ হাসিনাকে বাঁচাতে নিজে তার সামনে দাঁড়িয়ে আগলে রেখেছিলেন প্রিয় নেত্রীকে। গুলি এসে লাগে মাহবুবের গায়ে। গুলি খেয়েও এক সেকেন্ডের জন্যেও সরে যাননি নেত্রীর সামনে থেকে। শেখ হাসিনাকে নিরাপদে গাড়িতে তুলে দিয়ে দ্বায়িত্ব পালন শেষে মাহবুব মৃত্যুর কোলে ঢলে পড়েন। প্রধানমন্ত্রীর এই সাবেক দেহরক্ষীর কথা কতজন আওয়ামীলীগ নেতাকর্মী জানেন বা মনে রেখেছেন জানি না। তবে সেদিন হামলাস্থল থেকে বাসভবন সুধাসদনে ফেরার পর মাহবুবের জন্যে কান্নায় ভেঙে পড়েন শেখ হাসিনা। মাহবুবের মৃত্যুর পর থেকে তার পরিবারের সমস্ত দ্বায়িত্ব বহন করে চলেছেন তিনি।
(পুনঃলিখন)লিখাটা মোজাহিদুল ইসলামের।

পাইকগাছার কাশিমনগর থেকে ডাকাত দলের তিন সদস্য কে আটক করেছে থানা পুলিশ।
21/08/2021

পাইকগাছার কাশিমনগর থেকে ডাকাত দলের তিন সদস্য কে আটক করেছে থানা পুলিশ।

পাইকগাছা পৌরসভা ৭ নং ওয়ার্ড নিবাসী মোঃ আজাদ হোসেন, আজ দুপুর ২টা ১০ মিনিটে ইন্তেকাল করছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহী ...
21/08/2021

পাইকগাছা পৌরসভা ৭ নং ওয়ার্ড নিবাসী মোঃ আজাদ হোসেন, আজ দুপুর ২টা ১০ মিনিটে ইন্তেকাল করছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন।
দীর্ঘ দিন যাবদ তিনি পাইকগাছা পপুলার হচ্যারীতে রান্নার কাজে নিয়োজিত ছিলেন।

Address

Khulna
9280

Alerts

Be the first to know and let us send you an email when Daily News Paikgacha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily News Paikgacha:

Shortcuts

Share