Tax Professionals

Tax Professionals Tax Professionals is a seasoned tax professional with over 5 years of experience in the industry. Tax I hold a BBA in Accounting .

I'm a tax professional with 5 years of experience in the industry. I specialize in helping individuals and businesses navigate the complex world of tax compliance, planning, and resolution. My mission is to provide personalized and effective solutions to each of my clients, ensuring they stay compliant while minimizing their tax liabilities. I am dedicated to staying up to date on the latest tax

developments and trends, and I leverage this knowledge to provide the best possible advice to my clients. Throughout my career, I have helped clients with a variety of tax matters, including individual and corporate tax planning, compliance, and audit defense. I have also assisted clients with tax controversies and resolution, earning a reputation for my strategic and effective approach to advocacy. In my free time, I enjoy Traveling . I am also a member of tax professionals and regularly volunteer to provide tax assistance to low-income individuals and families. If you are looking for a reliable and experienced tax professional, please don't hesitate to contact me. I look forward to helping you achieve your tax goals!

29/01/2026
আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি!⏰ শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৬অনলাইনে আয়কর রিটার্ন সংক্রান্তসব ধরনের পরামর্শ ও সহযোগিত...
28/12/2025

আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি!
⏰ শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৬

অনলাইনে আয়কর রিটার্ন সংক্রান্ত
সব ধরনের পরামর্শ ও সহযোগিতার জন্য যোগাযোগ করুন:

📱 What's app 01303140802 (WhatsApp)

✔️ সঠিক রিটার্ন
✔️ দ্রুত সার্ভিস
✔️ বিশ্বস্ত পরামর্শ

24/11/2025

31 th December তারিখের মধ্যে কোন জরিমানা (যাদের TIN আছে) ছাড়াই রিটার্ন জমা দিন।

আয়কর বর্ষ ২০২5 - ২০২6 আয়কর রিটার্ন জমা দিতে আপনার যা যা প্রয়োজন -

ব্যক্তিগত তথ্য :
1. E-TIN সার্টিফিকেটের ফটোকপি
2. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

চাকুরির তথ্য :
1. বেতন বিবরনী (অফিস কর্তৃক) (০১/০৭/২০২৪ থেকে ৩০/০৬/২০২৫)
2. ব্যাংক বিবরনী(০১/০৭/২০২৪ থেকে ৩০/০৬/২০২৫)
3. উৎসে কর কর্তন সার্টিফিকেট
4. প্রভিডেন্ট ফান্ড সার্টিফিকেট (যদি থাকে)

গৃহ সম্পত্তি হতে আয় থাকলে:
1. বাড়ী ভাড়ার প্রাপ্ত রশিদ
2. বাড়ী ভাড়ার চুক্তিপত্র
3. বাড়ী ভাড়ার ব্যাংকে নিয়ে থাকলে ব্যাংক বিবরনী
4. হোল্ডিং ট্যাক্স ও ভূমি কর / খাজনা

ব্যবসায়ের তথ্য:
1. ট্রেড লাইসেন্স
2. বার্ষিক ক্রয়-বিক্রয় ও আয় বিবরনী
3. সম্পদ ও দ্বায় বিবরনী
4. ব্যাংক বিবরনী (০১/০৭/২০২৪ থেকে ৩০/০৬/২০২৫)

বিনিয়োগের তথ্য:
1. ডিপিএস (যদি থাকে)
2. ইন্সুরেন্স সার্টিফিকেট (যদি থাকে).
3. শেয়ার মার্কেট বিনিয়োগ (যদি থাকে)
4. সঞ্চয় পত্র - (যদি থাকে)

সম্পদ ও দায় বিবরনীঃ
1. হাউজ, এপার্টমেন্ট (যদি নিজ নামে থাকে)
2. জমি, গাড়ী, ফার্নিচার, ইলেক্ট্রনিকস ইত্যাদি। (যদি নিজের নামে থাকে)
3. ব্যাংক ঋনের তথ্য (যদি নিজ নামে হয়)
4. অন্যান্য ঋনের তথ্য (যদি নিজ নামে হয়)।

এবং যারা রেগুলার রিটার্ন জমা দেন তাদের বিগত বছরের রিটার্ন জমার কপি।

রিটার্ন ফরম পূরণ ও জমাদানে সহযোগিতা লাগলে ইনবক্স করতে পারেন।
WhatsApp: 01762-093426
Company
Accounts
Audit
Income Tax
VA

11/10/2025

#সম্মানিত করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে যেসকল দলিদাদির প্রয়োজন অর্থাৎ গত অর্থবছরের জুলাই ০১, ২০২৪ থেকে জুন ৩০, ২০২৫ পর্যন্ত সকল আয় ও ব্যয়ের তথ্য সংবলিত দলিলাদি জমা দিন।

#চাকরি/বেতন খাতে আয়ের তথ্য :
1. সেলারি সার্টিফিকেট ;
2. সেলারির বিপরীতে কর্তনকৃত টিডিএস -এর প্রত্যয়নপত্র;
3. ব্যাংক স্টেটমেন্ট (From 01-07-2024 to 30-06-2025);
4. Provident Fund info/GPF Balance Sheet. (if any)

# #ব্যবসা/পেশা খাতে আয়ের তথ্য:
5. ট্রেড লাইসেন্স;
6. ব্যবসার নামীয় ব্যাংক স্টেটমেন্ট;
7. ব্যবসার নামে লোন থাকলে- লোন আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট;
8. ব্যবসা আয়ের উপর অগ্রীম আয়কর (AIT) বা উৎসে কর কর্তন (TDS) থাকলে অগ্রীম আয়কর বা উৎসে করের প্রত্যয়নপত্র ও চালানের কপি;
9. বার্ষিক ক্রয়-বিক্রয় ও আয় বিবরনী;
10. মূল্যসহ ব্যবসার সম্পদের তালিকা (Furniture, fixture, Equipment & Machinarie etc.);

# #বিনিয়োগ ও ব্যাংক ইন্টারেস্ট তথ্য:
11. জীবন বীমা করা থাকলে প্রিমিয়াম প্রদানের রসিদ;
12. ডিপিএস করা থাকলে ডিপিএস স্টেটমেন্ট;
13. পূর্বের কোন ডিপিএস এনক্যাশ বা নগদায়ন করে থাকলে নগদায়ন প্রত্যয়নপত্র বা এনক্যাশমেন্ট সার্টিফিকেট ;
14. এফডিআর করে থাকলে তার ডকুমেন্ট ও ইন্টারেস্ট প্রাপ্তির প্রত্যয়নপত্র;
15. শেয়ার মার্কেটে বিনিয়োগ থাকলে ব্রোকার হাউস থেকে বিনিয়োগ প্রত্যয়নপত্র ও পোর্টফলিও এর কপি;
16. সঞ্চয়পত্র ক্রয় করে থাকলে তার ডকুমেন্ট ;
17. সঞ্চয়পত্রের ইন্টারেস্ট প্রাপ্তি ও তার বিপরীতে টিডিএস কর্তনের প্রত্যয়নপত্র;

# #গৃহ-সম্পত্তি হতে আয়ের তথ্য:
18. আপনার বাড়ি/ফ্ল্যাট/দোকান ভাড়া দিয়ে আয় থাকলে ভাড়ার চুক্তিপত্রের কপি ও ব্যাংক স্টেটমেন্ট দিন;
19. আপনার বাড়ি/ফ্ল্যাট/দোকান এর পৌর কর বা সিটি কর্পোরেশন কর প্রদানের রসিদ;
20. হাউজ লোন থাকলে- লোন আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট;

# #বৈদেশিক/রেমিট্যান্স আয়ের তথ্য:
21. বৈদেশিক/রেমিট্যান্স আয়ের সপক্ষে ব্যাংক সার্টিফিকেট বা এফএমজে ফরম/বৈদেশিক মুদ্রা ঘোষণা ফরম এর কপি; (মনে রাখবেন, বৈদেশিক আয় করমুক্ত হতে হলে তা আপনার নিজের আয় হতে হবে এবং প্রপার চ্যানেলে আসতে হবে);

# #সম্পদ ও দায় সংক্রান্ত তথ্য:
22. এ বছর আপনার নামে কোন জমি/ফ্ল্যাট/বাড়ি/গাড়ি ক্রয় করে থাকলে তার দলিলের কপি;
23. এ বছর আপনার কোন জমি/ফ্ল্যাট/বাড়ি/গাড়ি বিক্রি করে থাকলে বিক্রয় দলিলের কপি ও উৎসে কর্তনের কপি;
24. বাড়ি/ফ্ল্যাট নির্মাণাধীন থাকলে নির্মাণ বিনিয়োগের পরিমাণ;
25. আপনার নামে গাড়ি থাকলে পারসোনাল ট্যাক্স টোকেনের কপি;
26. আপনার ব্যাংক লোন থাকলে লোন আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট ;
27. ডেভেলপার কোম্পানিকে দিয়ে বাড়ি নির্মাণকালে সাইনিং মানি পেয়ে থাকলে তার ডকুমেন্ট;
28. ব্যক্তিগত লোন ৫ লাখ টাকার বেশি হলে এর সপক্ষে ব্যাংক স্টেটমেন্ট ;
29. পরিবারের কারো কাছ থেকে কোন দান গ্রহণ করলে বা কাউকে দান করে থাকলে তার ডকুমেন্ট ; আর টাকা দান হলে তার সপক্ষে ব্যাংক স্টেটমেন্ট ;
30. এছাড়াও আপনার অন্য কোন আয় থাকলে তার ডকুমেন্ট দিন;

# # #বি:দ্র: সকল Bank Statement /প্রত্যয়নপত্রের সময়কাল হবে 01/07/2024 থেকে 30/06/2025 ইং পর্যন্ত।

# #অন্যান্য তথ্যাবলি:
31. আপনি এ বছর নতুন করদাতা হলে আপনার এনআইডি এর ফটোকপি, টিআইএন সার্টিফিকেট, মোবাইল নম্বর, ই-মেইল এড্রেস ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি;

***32. আপনি পুরাতন করদাতা হলে গত বছরে দাখিলকৃত রিটার্ন এর কপি লাগবে;

33. আপনার আয়ের ওপর নির্ভরশীল পরিবারের সদস্য সংখ্যা ও তাদের বয়স।

***দৃষ্টি আকর্ষণ: যথাযথ কর পরিগণনার জন্য আপনার সকল কাগজপত্র একত্রে দিন

WhatsApp 01762-093426

ব্যাক্তি ও কোম্পানি ট্যাক্স রেট একসাথে।সহযেই মনে রাখার স্বার্থে।
01/09/2025

ব্যাক্তি ও কোম্পানি ট্যাক্স রেট একসাথে।
সহযেই মনে রাখার স্বার্থে।

এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের নির্দেশনা (২৯ আগস্ট ২০২৫)🔹 রিটার্ন না দিলে ব্যবস্থাযেসব টিআইএনধারী করদাতা রিটার্ন দ...
29/08/2025

এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের নির্দেশনা (২৯ আগস্ট ২০২৫)

🔹 রিটার্ন না দিলে ব্যবস্থা

যেসব টিআইএনধারী করদাতা রিটার্ন দাখিল করেননি, তাদের বিরুদ্ধে নোটিশ জারি করতে হবে।

তাদের আয়, ব্যয় ও সম্পদের সরাসরি মাঠপর্যায়ে অডিট করতে হবে এবং আইন অনুযায়ী কর আরোপ করতে হবে।

🔹 গোয়েন্দা কার্যক্রম জোরদার

কর ফাঁকি ধরা ও প্রতিরোধে প্রতিটি কর অঞ্চলে গোয়েন্দা কার্যক্রম বাড়াতে হবে।

ইতিমধ্যে জমা দেওয়া রিটার্ন দ্রুত নিষ্পত্তির নির্দেশ।

🔹 সাপ্তাহিক বৈঠক বাধ্যতামূলক

এনবিআরের সদস্যরা প্রতি সপ্তাহে কমিশনারদের সঙ্গে বৈঠক করবেন।

বৈঠকে আলোচনা হবে—
✅ রিটার্ন না-দেওয়া করদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা
✅ কর ফাঁকি রোধে পদক্ষেপ
✅ রিটার্ন নিষ্পত্তির অগ্রগতি
✅ ঝুলে থাকা অডিট মামলার নিষ্পত্তি

🔹 বন্ড সেবা ডিজিটালাইজেশন

এক মাসের মধ্যে কাস্টমস বন্ডের সব সেবা অনলাইনে আনতে হবে।

নির্ধারিত সময়সীমা মানা না হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায় নিতে হবে।

🔹 বন্ড অপব্যবহার রোধ

বাজারে বন্ডের পণ্য পাওয়া গেলে ওই আমদানিকারকের বন্ড লাইসেন্স তাৎক্ষণিক বাতিল করতে হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ।

🔹 কনটেইনার নিলাম

বন্দর জট কমাতে ডিসেম্বর ২০২৫-এর মধ্যে পড়ে থাকা কনটেইনার নিলামে বিক্রি করতে হবে।

🔹 সৎ করদাতাকে হয়রানি নয়

যেসব ব্যবসায়ী নিয়মিত ভ্যাট/কর দেন তাদের অযথা হয়রানি করা যাবে না।

শুধু সন্দেহজনক বা ঝুঁকিপূর্ণ ক্ষেত্রেই ব্যবস্থা নিতে হবে।

🔹 ভ্যাট রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

যাদের ভ্যাট নিবন্ধন নেওয়া বাধ্যতামূলক, তাদের সবাইকে সিস্টেমে আনতে হবে।

ফাঁকিবাজদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে।

🔹 ই-রিটার্ন ও তথ্য একীভূতকরণ

সব কমিশনার অফিসে ই-রিটার্ন দাখিলে সহায়তা দেওয়ার মতো পর্যাপ্ত জনবল থাকতে হবে।

ই-টিআইএন ও ই-টিডিএস সিস্টেম সমন্বয় করতে হবে, যাতে করদাতাদের তথ্য স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।

Address

99/1 South Central Road
Khulna
9100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tax Professionals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share