14/07/2026
ভাইরে ভাই!!!আজকে সংসদে যা ঘটলো, তা কোনো সিনেমার চেয়ে কম নয়। সংবিধান সংশোধন নিয়ে সরকার আর বিরোধী দলের মধ্যে একেবারে 'দা-কুমড়ো' সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে।😑
ঘটনা হচ্ছে.......
সংবিধানে বড়সড় ওলটপালট আনতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে সভাপতি করে গঠন করা হয়েছে ১২ সদস্যের এক বিশেষ কমিটি। আর এই কমিটি গঠনের ঘোষণা আসতেই ক্ষোভে ফেটে পড়ে সংসদ থেকে সোজা 'ওয়াকআউট' মারলো বিরোধী দল!
সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম এই কমিটি গঠনের প্রস্তাব দেন।
নিয়ম অনুযায়ী কমিটি হওয়ার কথা ছিলো ১৭ সদস্যের। বিরোধী দলের জন্য ৫টি পদ ফাঁকা রেখে বার বার অনুরোধ করা হলেও তারা কোনো নাম দেয়নি। শেষমেষ ওই ৫টি আসন শূন্য রেখেই ১২ সদস্য নিয়ে যাত্রা শুরু করলো এই বিশেষ কমিটি!
বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সাফ জানিয়ে দিয়েছেন, তারা এই কমিটিতে কোনোভাবেই অংশ নেবেন না।
তাদের দাবি এটা জনগণের রায়কে বাইপাস করার একটা পাঁয়তারা!
বিরোধীদলের মতে, জুলাই জাতীয় সনদের ৪৮টি প্রস্তাব বাস্তবায়নের জন্য 'সংবিধান সংস্কার পরিষদ' গঠন করার কথা ছিলো, যার জন্য তারা দুটি আলাদা শপথও নিয়েছিলেন। কিন্তু সরকার এখন 'সংস্কার' বাদ দিয়ে নিজেদের মতো 'সংশোধন' করতে চাচ্ছে।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদও ছেড়ে কথা বলেননি।
বিরোধী দল ওয়াকআউট করার পর ফ্লোর নিয়ে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অবৈধ, এটি কালারেবল লেজিসলেশন!
সালাহউদ্দিন আহমেদ পরিষ্কার জানিয়ে দিলেন, সংবিধান সংস্কার পরিষদের কোনো সাংবিধানিক ভিত্তিই নেই। যদি কিছু করতেই হয়, তবে সংসদের এই বিশেষ কমিটির মাধ্যমেই করতে হবে এবং এরপরই আসতে যাচ্ছে সংবিধানের ১৮তম সংশোধনী বিল!
সহজ কথায়, বিএনপি চাইছে বর্তমান সংবিধানের কাঠামোর মধ্যে থেকে নিজেদের ভিন্নমতের ভিত্তিতে সংশোধন আনতে।
আর জামায়াত চাচ্ছে, জাতীয় নাগরিক পার্টিসহ বিরোধী জোট চাইছে হুবহু জুলাই সনদের ভিত্তিতে পুরো সংবিধান সংস্কার করতে, যেখানে গণভোটে তাদের দেওয়া মৌলিক সংস্কারের প্রস্তাবগুলো গুরুত্ব পাবে।
শপথ নেওয়া আর না নেওয়া নিয়ে বিরোধের জেরে সংবিধান সংস্কার পরিষদ গঠন করার ডেডলাইন তো গত ১৫ মার্চই শেষ! এখন দেখার বিষয়, এই ১২ সদস্যের বিশেষ কমিটি দেশের বিচার বিভাগ, আইনজীবী, বুদ্ধিজীবীদের সাথে আলোচনা করে ১৮তম সংশোধনীতে কী কী চমক নিয়ে আসে!🤷♀️
আপনার কী মনে হয়? সরকারের এই বিশেষ কমিটি গঠন কি সঠিক সিদ্ধান্ত, নাকি বিরোধী দলের ওয়াকআউট যৌক্তিক?
diaryofshe
Collected