With Imbued Houri

With Imbued Houri a story teller

ক্ষমা করে দিয়েছি... সেই মানুষটাকে ক্ষমা করে দিয়েছি, যার কথা মনে পড়লে কাঁদতে কাঁদতে আমার দম আটকে আসতো..যে মানুষটা আমাকে ব...
27/08/2026

ক্ষমা করে দিয়েছি... সেই মানুষটাকে ক্ষমা করে দিয়েছি, যার কথা মনে পড়লে কাঁদতে কাঁদতে আমার দম আটকে আসতো..যে মানুষটা আমাকে বাজেভাবে ঠকিয়েছে তাকে ক্ষমা করে দিয়েছি...সেই মানুষটা তার কৃতকর্মের জন্য আমার কাছে ক্ষমা চায়নি, তবুও আমি তাকে ক্ষমা করে দিয়েছি। এই জন্যই ক্ষমা করে দিয়েছি, যাতে একজন প্রতারকের সঙ্গে আর কোনো মান-অভিমানের সম্পর্ক যেন না থাকে।
একজন জঘন্য প্রতারক আমার মান-অভিমানেরও যোগ্য নয়। তাছাড়া শুনেছি, ক্ষমা করে দিলে নাকি আর পিছুটান থাকে না... শুনেছি, ক্ষমা করে দিলে মুক্তি পাওয়া যায়।
মন থেকে ক্ষমা করে দিয়েছি। মানুষটা আমার আর কেউ না। That's it...

"আমাকে ছেড়ে যেও না"এই কথাটা এতোটাই অর্থবহ, হৃদয়বিদারক যে মানুষটা ছেড়ে আসে সে যদি বুঝত তাহলে পুরো পৃথিবী বিসর্জন দিয়ে হলে...
24/08/2026

"আমাকে ছেড়ে যেও না"
এই কথাটা এতোটাই অর্থবহ, হৃদয়বিদারক
যে মানুষটা ছেড়ে আসে সে যদি বুঝত তাহলে পুরো পৃথিবী বিসর্জন দিয়ে হলেও তার সাথে থেকে যেতো...! অথচ যারা ছেড়ে যায় তারা বুঝতেই পারে না ছোট্ট এই একটা কথায় লুকিয়ে আছে কত আক্ষেপ,
কি সীমাহীন যন্ত্রণা,
কাছে রাখার কত আপ্রাণ চেষ্টা....!
শেষ বেলায় এসে এই সবই মিথ্যে হয়ে যায়,
ধূসর হয়ে আসে সব রঙ,
ঠুনকো হয়ে যায় রাখতে চাওয়ার বাহানা,
থেকে যাওয়ার ইচ্ছা, অভিমানী আবদার...।
তখন কাজী নজরুল ইসলামের ঐ উক্তিটাকেই সবচেয়ে বেশি গ্রহনযোগ্য মনো হয়-
"তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন,সে জানে তোমারে ভোলা কি কঠিন!"

একবার আকাশের দিকে তাকিয়ে জীবনের হিসাব মিলাতে লাগলাম,
হিসাব করে দেখলাম জীবনে আমার পাওয়ার চাইতে হারানোর সংখ্যা বেশি,
ছোট এই জীবনে আমি হারিয়ে ফেলেছি অনেক কিছুই যা আমি কখনোই হারাতে চাই নি....।

আমি কোনো জিনিস বা মানুষ যতই আঁকড়ে ধরি না কেন, দিনশেষে সেই মানুষটা আমার কাছ হতে চলেই যাই, আমি তাকে হারিয়েই ফেলি, আমি কিছুতেই তাকে আটকিয়ে রাখতে পারি না...।

শুধু চেয়ে চেয়ে দেখি প্রিয় মানুষ কিভাবে অপ্রিয় হয়, মানুষ কিভাবে ক্ষণে ক্ষণে আকাশের মতো রং বদলায়, যাকে আমি যতটা ভালোবাসে কাছে যেতে চাই না কেন তার সাথে আমার দূরত্ব বেড়ে যায় ঠিক ততটাই...।

অথচ আমি কখনোই চাই নি তার সাথে আমার দূরত্ব হোক। আমি যাকেই হৃদয়ের গভীর হতে চাই তাকেই হারাই। আমি হারিয়ে ফেলেছি আমার প্রিয় মানুষটাকে, হারিয়েছি আমার ভীষণ আদরের পিগুকে, আমি যাকে ভালোবাসি।
আমরা যাকে মন থেকে চাই তাকেই হারাই....।
হয়তো সে অন্য কারোর হয়ে যায়,
নয়তো সে পৃথিবীতে থেকে বিদায় নেয়....।

আজকাল আমার কাউকে ভালোবাসতেই ভয় হয় ,
ভাবি যদি হারিয়ে ফেলি,
যদি হারিয়ে যায়....।
যতই তাকে বলি আমাকে ছেড়ে যেও না,
কিন্তু যে ছেড়ে যাওয়ার জন্য আসে সে ছেড়েই যায়..। ফ্যামিলির অজুহাত আর পুরাতন অজুহাত ভুল দেখিয়ে আমার হাতটাই ছেড়ে দিলে।

আজ কষ্ট লাগছে অনেক, ভাগ্যের কাছে হেরে নেই কিন্তু তোমার কাছে হেরে গেলাম রে পিগু! যে তোমাকে পেয়েছে তাকে বলে দিও! কোনোদিন যদি তোমাকে তার ভালো না লাগে, তাহলে যেন তোমাকে ছুঁড়ে না ফেলে দিয়ে, আমাকে যেন ভিক্ষা দেয়! হায়রে, এই মানুষকে পাওয়ার জন্য কতটা লড়াই করেছিলাম, সবার বিরুদ্ধে গিয়েছিলাম, কি না করেছিলাম। কিন্তু এত কিছু করেও আজ আমি পেলাম না, হেরে গেলাম। যদি কখনো এই লেখাটা চোখের সামনে আসে, তাহলে কষ্ট করে পড়ে নিও..তোমাকে পাওয়ার জন্য আমি কতই না পাগলামি করেছিলাম।

11/07/2026

Peace

ভুল থেকে শিক্ষা নিতে হয়। অনেক অপরাধ, ভুল মানুষ মাত্রই হয়ে থাকে। কিন্তু আপনি যদি নিজের ভুল বুঝতে পারেন, তা থেকে যদি আপনি ...
04/07/2026

ভুল থেকে শিক্ষা নিতে হয়।
অনেক অপরাধ, ভুল মানুষ মাত্রই হয়ে থাকে। কিন্তু আপনি যদি নিজের ভুল বুঝতে পারেন, তা থেকে যদি আপনি অনুতপ্ত হন মন থেকে, তাহলে আপনি পুনরায় শুদ্ধ হয়ে উঠবেন। অনুতাপ তুষানলের মতো। নিজেকে পুড়িয়ে পুনরায় খাঁটি করে তোলে। আর নিজেকে ক্ষমা করতে শিখুন। কারন, আপনি যদি নিজেকেই ক্ষমা করতে না পারেন ভুল শুধরানোর পর, আপনি স্বস্তি নিয়ে কখনো বাঁচতে পারবেন না।
তাই নিজেকে ভালবাসতে শিখুন, ভুল হলে শুধরে নিজেকে ক্ষমা করতে শিখুন।
পৃথিবীটা অনেক বড় হলেও আমাদের আয়ু অনেক ছোট। তাই ভালভাবে বাঁচুন, মনে রাখবেন,
Mistake makes a man perfect.
- With Imbued Houri

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when With Imbued Houri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share