Sharmin blog

Sharmin blog আসসালামু আলাইকুম.আমি একজন মহিলা চিকিৎসক(DMF)। আপুদের যে কোনো সমস্যা হলে যোগাযোগ করবেন 🥰
(2)

22/07/2026
পাইকগাছায় আরএফএল এর সেলসম্যান (ঝালকাটি বাসা) বিশ্বজিৎ কে তার সহকর্মী (মাদারীপুরের) অন্তর তার পেচিয়ে হত্যা করার পর জবাই ক...
21/07/2026

পাইকগাছায় আরএফএল এর সেলসম্যান (ঝালকাটি বাসা) বিশ্বজিৎ কে তার সহকর্মী (মাদারীপুরের) অন্তর তার পেচিয়ে হত্যা করার পর জবাই করে মৃত্যু নিশ্চিত করে।

আগামী ০১ আগষ্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ৪৫ দিন দেশব্যাপী ফ্যামিলি কার্ড শুমারীর কাজ চলবে। এবার ট্যাবের মাধ্যমে প্রতিটি...
21/07/2026

আগামী ০১ আগষ্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ৪৫ দিন দেশব্যাপী ফ্যামিলি কার্ড শুমারীর কাজ চলবে। এবার ট্যাবের মাধ্যমে প্রতিটি খানায় গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। সে লক্ষ্যে জনশুমারীর ন্যায় স্বেচ্ছাসেবী মনোনয়ন দেয়া হবে। সারাদেশের ন্যায় খুলনা জেলার পাইকগাছা উপজেলায়ও জনশুমারী কার্যক্রম শুরু হবে।

ফ্যামিলি কার্ড শুমারি নির্দেশিকা ২০২৬ অনুযায়ী:

# ২৫ জুলাই ২০২৬ ইং তারিখের মধ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার স্বেচ্ছাসেবী নিয়োজিতকরণ।

# ৩১ জুলাই ২০২৬ ইং তারিখের মধ্যে উপজেলা পর্যায়ে স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ প্রদান ও ট্যাবলেট বিতরণ।

# ১ আগস্ট ২০২৬ ইং হতে ১৪ সেপ্টেম্বর ২০২৬ (৪৫ দিন) শুমারি পরিচালনা।

দুই ধরনের স্বেচ্ছাসেবী নিয়োজিত করা হবে: তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার।

মনোনয়ন প্রদান করবেন উপজেলা কমিটি।

আগ্রহী প্রার্থীদেরকে আবেদন ফরম পূরণ করে শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি ও অভিজ্ঞতার সনদের(যদি থাকে) সংযুক্ত করে উপজেলা সমাজসেবা কার্যালয়, পাইকগাছা,খুলনা বরাবর জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

আবেদন ফরম জমা দেওয়ার শেষ তারিখ দ্রুতই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

আবেদন ফরম উপজেলা সমাজসেবা কার্যালয়,পাইকগাছা,খুলনা থেকে বিতরণ করা হবে।

21/07/2026

ব্রেকিং সংবাদ।।
পাইকগাছা পৌরসভার হাসপাতাল মোড়ের এক ফ্লাট বাড়ি থেকে আজ বিকালে বস্তাবন্দী মৃ/ত*দেহ উদ্ধার করেছে পুলিশ।

নির্জনার বেপরোয়া চলা ফেরাই যেনো কাল হয়ে দাঁড়ালো মা বাবা কাছে। তাই একটা কথা আছে দুষ্টু বলদের থেকে শূন্য গোয়াল অনেক ভালো। ...
11/07/2026

নির্জনার বেপরোয়া চলা ফেরাই যেনো কাল হয়ে দাঁড়ালো মা বাবা কাছে। তাই একটা কথা আছে দুষ্টু বলদের থেকে শূন্য গোয়াল অনেক ভালো। কষ্ট লাগছে বাট আমি এটাই বুজি বেঁচে থেকে সন্তান কষ্টে থাকবে দেখার থেকে এটাই শ্রেয়। ছবিটা দেখলে বোঝা যাচ্ছে সন্তান আদরের সন্তান ছিলো কি না। তাই বলবো মা বাবাকে কিছু বলার আগে ভেবে বলা উচিত। কারণ সন্তান খারাপ হলে তার মতো আতঙ্ক পৃথিবীতে আর হয় না। আমি মনে করি এটা নেহাত একটা দূর্ঘটনা।

নয় মাস গর্ভে রেখে সন্তান জন্ম দিয়ে মানুষ করে যদি সন্তান খারাপ হয়ে যায়। মা বাবার কথা না শুনে তাহলে সে সন্তান পৃথিবীতে রাখ...
11/07/2026

নয় মাস গর্ভে রেখে সন্তান জন্ম দিয়ে মানুষ করে যদি সন্তান খারাপ হয়ে যায়। মা বাবার কথা না শুনে তাহলে সে সন্তান পৃথিবীতে রাখা আর না রাখা সমান।শুধু শুধু পরিবেশ নষ্ট ছাড়া কিছুই না।

যুগের পরে যুগ কেটে যাচ্ছে সভ্য জাতি ও অসভ্য হয়ে উঠছে। একটা সময় ছিলো সবাই বলত হিন্দু মুসলিম ভাই ভাই সে কথা ও বিলুপ্ত হয়ে ...
10/07/2026

যুগের পরে যুগ কেটে যাচ্ছে সভ্য জাতি ও অসভ্য হয়ে উঠছে। একটা সময় ছিলো সবাই বলত হিন্দু মুসলিম ভাই ভাই সে কথা ও বিলুপ্ত হয়ে গেছে। সমাজে শিক্ষিত মানুষ বাড়ছে কিন্তু মনুষ্যত্ব বোধ বাড়ছে না। ইসলামে একটা লেখা আছে একটা সময় এসে মানুষের বিবেক বুদ্ধি মনুষ্যত্ব বিকৃত হয়ে যাবে। তারা মুসলিম থাকবে শুধু নামে তাদের ভিতর কোনো মনুষ্যত্ব বোধ কাজ করবে না। তারা তাদের মনের মতো করে সমাজ পরিচালনা করবে। ইসলামকে তারা প্রশ্নবিদ্ধ করবে জাতির কাছে। তারা এটা মানবে যে পুরুষের চারটা বিয়ে ফরজ কিন্তু নামাজ যে তাদের জন্য ফরজ এটা তারা মানবে না। এই সমাজে সত্যি বলতে ভালো মানুষ গুলোর টিকে থাকা কষ্টকর হয়ে উঠছে। তারা না পারে মানুষ কে বুজাতে না পারে কিছু বলতে। বুজাতে গেলে বা কিছু বলতে গেলে আপনার সম্মান নষ্ট করার জন্য যা যা করা প্রয়োজন তারা তা সব জানে। মানুষ ভয়ে ও তাদের কিছু বলতে যায় না। কারণ তারা তো সেই সব লোক যাদের মা আছে কিন্তু বাবা নেই। তাদের সঙ্গে সভ্য সচেতন মানুষ তো কখনো পারবেন না। তারা আপনার ভালো থাকা মেনে নিতে পারবে না। আপনার ভালো খাওয়া মেনে নিতে পারবে না। কারণ তারা তো সমাজের কীট তারা চাইবে আপনাকে তাদের দলে প্রতিষ্ঠিত করতে। একটা কথা কি মনে আছে মা চাচিরা বলতো মানুষ যা দিয়ে খায় তার ঢেকুর তুলে। বিষয় টা অনেক তা তেমন। আপনি মানুষের সঙ্গে মিশে চললে তারা আপনাকে সস্তা বানিয়ে ফেলবে। কথা কম বললে অহংকারী বানিয়ে ফেলবে। হাসি দিয়ে কথা বললে খারাপ বানিয়ে ফেলবে। তাই তাদের কথায় কান না দিয়ে নিজে নিজের মতো করে বাঁচুন আল্লাহর হুকুম পালন করুন।

খুলনায় বস্তাবন্দী কিশোরীর লাশ: পরিচয় মিলতেই নতুন রহস্য, পিতা-মাতার ভূমিকা নিয়ে পুলিশের সন্দেহনিজস্ব প্রতিবেদক, খুলনা:খুল...
09/07/2026

খুলনায় বস্তাবন্দী কিশোরীর লাশ: পরিচয় মিলতেই নতুন রহস্য, পিতা-মাতার ভূমিকা নিয়ে পুলিশের সন্দেহ

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনা মহানগরীর সদর থানাধীন প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের একটি সাততলা ভবনের সামনে থেকে প্লাস্টিকের বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া কিশোরীর পরিচয় শনাক্তের পর তদন্তে নতুন মোড় এসেছে। নিহতের পিতা-মাতার ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ।

বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক সোয়া ১০টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্লাস্টিকের বস্তাবন্দী অবস্থায় কিশোরীর মরদেহ উদ্ধার করে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, প্রথমে নিহতের পরিচয় জানা না গেলেও পরে তার পরিচয় শনাক্ত করা হয়। নিহত নির্ঝরা (১৭) নগরীর ৮৯ নম্বর বসুপাড়া এলাকার বাসিন্দা এবং মো. আলীম হোসেনের মেয়ে।

পুলিশ জানায়, নিহতের বাবা মো. আলীম হোসেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে মরদেহটি নিজের মেয়ের বলে শনাক্ত করেন। তবে পরে পুলিশ তাদের বাড়িতে গেলে সেটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং নিহতের বাবা-মায়ের কোনো সন্ধান মেলেনি।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, নির্ঝরাকে অন্য কোথাও হত্যা করে তার মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, ঘটনার সঙ্গে কারা জড়িত এবং মরদেহ সেখানে কীভাবে আনা হয়েছে—এসব বিষয় গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ এবং ঘটনার রহস্য উদঘাটনে সিআইডির ক্রাইম সিন টিম কাজ করছে। একই সঙ্গে নিহতের বাবা-মায়ের রহস্যজনক অনুপস্থিতির বিষয়টিকেও গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এখনো খোঁজ মিললো না। কি বলবেন???
09/07/2026

এখনো খোঁজ মিললো না।
কি বলবেন???

09/07/2026

শেষ বিদায়ের বেলায়

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sharmin blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category