Think Different

Think Different Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Think Different, Digital creator, Khulna.

05/05/2023

# ***জার্মানিতে জ্বালানি সাশ্রয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার***

**জার্মানিতে শীতের সময় ঘর-অফিস গরম রাখার জন্য অনেক জ্বালানির প্রয়োজন হয়, যা বেশ ব্যয়বহুলও৷ তবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কয়েকটি ভবনে জ্বালানি সাশ্রয় ও ব্যয় কমানো সম্ভব হচ্ছে৷**

বার্লিনের একটি অ্যাপার্টমেন্ট ভবনে অভিনব হিটিং ব্যবস্থা চালু আছে৷ ছাদে আছে সোলার প্যানেল৷ আরও আছে পাইপ, যেগুলো বিভিন্ন অ্যাপার্টমেন্ট থেকে আসা গরম হাওয়ায় পূর্ণ৷ আরও আছে এমন এক ব্যবস্থা, যা ভূমির ১০০ মিটার নিচ থেকে জিওথার্মাল এনার্জি পাম্প করে উপরে তোলে৷ এটি একটি টেকসই ব্যবস্থা- তবে অনেক জটিল৷

জটিল এই ব্যবস্থা সক্রিয় রাখার বিষয়টি নিশ্চিত করছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সফটওয়্যার৷

গ্রিন ফিউশন এআই এনার্জি ম্যানেজমেন্টের পাউল হোক বলছেন, 'জ্বালানি কতখানি ব্যবহৃত হবে, তা আগে থেকে অনুমান করা হয়৷ এ ছাড়া কখন জ্বালানির ব্যবহার হচ্ছে, এবং কীভাবে সবচেয়ে ভালো ও কার্যকর উপায়ে জ্বালানি ব্যবহার করা যায়, তাও এখানে বিবেচনা করা হয়৷ নবায়নযোগ্য জ্বালানি হলে ভালো হয়৷ এভাবে গরম পানিতে গোসল করতে পেরেও খরচ ও কার্বন ফুটপ্রিন্ট কমানো যায়৷'

আবহাওয়ার পূর্বাভাস জেনে জ্বালানির সম্ভাব্য ব্যবহার সম্পর্কে ধারণা নেয় এই স্মার্ট ব্যবস্থা৷

পাউল হোক বলেন, 'বর্তমানে যে হিটিং ব্যবস্থা আছে, সেটি বাইরের বর্তমান তাপমাত্রার ওপর নির্ভর করে কাজ করে৷ ভবিষ্যতের তাপমাত্রা জানার উপায় এই ব্যবস্থার নেই৷ কিন্তু আমাদের এআই সিস্টেম মানুষকে ভবিষ্যৎ দেখার সুযোগ করে দেয়৷ যেমন আমি জানি, আজ দুপুর ১২টায় সূর্যের আলো পাব, যা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে রাখতে পারবো৷ ভবিষ্যতে যখন আলো থাকবে না, সেদিন ওই বিদ্যুৎ ব্যবহার করতে পারবো৷ ফলে কাজ থেকে ঘরে ফিরে সেদিন গরম পানি দিয়ে গোসল করতে পারব৷'

ফ্রাঙ্কফুর্টে একটি ডাটা সেন্টারে বিদ্যুৎ সাশ্রয়ে সহায়তা করছে এআই৷ সেখানকার হাজার হাজার কম্পিউটার অতিরিক্ত গরম হয়ে যাওয়ার আশঙ্কায় থাকে৷ তাই নিয়মিত সেগুলো ঠান্ডা করার প্রয়োজন হয়৷ সেজন্য নিচ থেকে পানি পাম্প করে উপরে সার্ভার পর্যন্ত নিয়ে যাওয়া হয়৷ আরও বেশি গরম হলে পানি ছাদ পর্যন্ত নিয়ে যাওয়া হয়৷ এরপর আবার বেসমেন্টে পানি নিয়ে গিয়ে পুরো প্রক্রিয়া নতুন করে শুরু করতে হয়৷ এতে অনেক জ্বালানি খরচ হয়৷

এআই প্রযুক্তি সরবরাহকারী টোমাস ভেবার বলেন, 'যখন বাইরে অনেক ঠান্ডা থাকে তখন শুধু কুলিং টা

17/04/2023

۞❤️█▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀█❤️۞
💚 ༒︎অহংকার আর হিংসা ত্যাগ করো.༒︎💚
☘︎ ︵কেননা︵ ☘︎
꧁ তুমি এই পৃথিবীর অতিথি মাত্র.꧂
☞︎︎︎ মালিক নয়.☜︎︎︎
❥━──➸➽❥❥━──➸➽
۞💙█▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄█💙۞

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Think Different posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share