Voice of Deen

Voice of Deen হৃদয়ের গভীর থেকে উচ্চারিত দাওয়াতের ভাষা, Voice of Deen 🕊️
ইসলাম, অনুভব আর জীবনের গল্প একসাথে।
“শব্দ নয়, এটা এক আহ্বান, আল্লাহর পথে ফিরে আসার।”

23/08/2026

কোরআনের শিক্ষা নিয়ে ভাবলে একটা বিষয় খুব স্পষ্ট যে..... আমরা যেটাকে “সুখ” বলে খুঁজি, আল্লাহ যেন তার চেয়েও বেশি "সন্তুষ্ট" থাকতে শেখান।

তোমার যা আছে, যেভাবে আছো সবকিছু পারফেক্ট না হলেও, আল্লাহর সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকতে শেখো। কারণ জীবনে সব চাওয়া পূরণ হবে না, সবকিছু নিজের মনের মতোও হবে না। তবুও সেই অসম্পূর্ণতার মাঝেও শান্তিতে থাকা সম্ভব।

আমরা প্রায়ই নিজের জীবনের দিকে তাকাই না, তাকাই অন্যের জীবনের দিকে। কে কত ভালো আছে, কার কী আছে, কে কোথায় পৌঁছে গেছে, এসব দেখতে দেখতে নিজের পাওয়া নিয়ামতগুলোই আমাদের চোখে ছোট হয়ে যায়!

তোমার চেয়ে যে উপরে আছে, তার দিকে তাকিয়ে আফসোস কোরো না। বরং তোমার চেয়ে কষ্টে থাকা মানুষটির দিকে তাকাও।
তখন হয়তো বুঝবে, যে জীবনটাকে তুমি নিয়ে এত অভিযোগ করছো, সেই জীবনেও কত কিছু আছে! যার জন্য অন্য কেউ প্রতিদিন দোয়া করছে।

কেউ তোমার চেয়ে বেশি নিয়ামত পেয়েছে এমনটা ভেবে নিজের জীবনকে ছোট করারও প্রয়োজন নেই। তুমি শুধু তার পাওয়া দেখছো, তার না-পাওয়া দেখছো না! তার হাসিটা দেখছো, তার ভেতরের কষ্টটা জানো না!

আল্লাহ প্রত্যেককে একই রকম জীবন দেননি। কারও প্রাপ্তি দিয়ে পরীক্ষা নেন, কারও অপূর্ণতা দিয়ে। কেউ কর্মগুণে পায়, আবার কেউ নিজের কর্ম গুণেই হারায়।

তাই অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনের হিসাব মেলাতে যেও না।

সবকিছু নিজের মন মতো না হলেও একবার বলো......“আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ যা দিয়েছেন, তাতেই আমি সন্তুষ্ট।
কারণ তিনি জানেন, আমার জন্য কোনটা প্রয়োজন আর কোনটা আমার জন্য কল্যাণকর।”

সুখ হয়তো সবসময় বেশি পাওয়ার মধ্যে নেই।
সুখ হলো অল্পের মধ্যেও শান্তি খুঁজে পাওয়া, প্রাপ্তির জন্য কৃতজ্ঞ থাকা, আর অপূর্ণতার মাঝেও আল্লাহর ওপর ভরসা রাখা।

যেদিন নিজের জীবনের অভাবের চেয়ে নিয়ামতগুলো গুনতে শিখবে, সেদিন হয়তো বুঝবে......
তোমার জীবনটা যতটা অপূর্ণ মনে হতো, আসলে ততটা অপূর্ণ ছিল না। 🤍

✍️.........Bristi

10/05/2026

মানুষের মনুষ্যত্ব, বিবেকবোধ আর আল্লাহভীতি যেন হারিয়ে গিয়েছে!
ফেসবুকে ঢুকলেই চোখে পড়ে পরকীয়া, খুন, ধর্ষণ, প্রতারণা আর বিশ্বাসঘাতকতার খবর। নিউজ চ্যানেল খুললেও একই দৃশ্য! কোথাও সুখের সংসার ভেঙে যাচ্ছে নিষিদ্ধ সম্পর্কের কারণে, কোথাও সামান্য রাগ, অহংকার বা স্বার্থের জন্য মানুষ মানুষকে হত্যা করছে।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এখন আর বয়স, সম্পর্ক বা সম্মানের মূল্যও আগের মতো নেই। শিশু, যুবতী, বৃদ্ধা কেউই নিরাপদ নয় পাশবিকতার হাত থেকে।
দুই-তিন সন্তানের মায়েরাও আজ অবৈধ সম্পর্কের মোহে নিজের সংসার, সন্তান আর সম্মান ভুলে যাচ্ছে। আবার পুরুষও স্ত্রী-সন্তানের দায়িত্ব ভুলে ক্ষণিকের আবেগ আর নেশার পেছনে ছুটছে।

আজকাল মানুষ একে অপরকে ভালোবাসার চেয়ে ব্যবহার বেশি করছে। সম্পর্কগুলোতে ধৈর্য নেই, ত্যাগ নেই, দায়িত্ববোধ নেই। সামান্য মনোমালিন্য হলেই বিচ্ছেদ, প্রতিশোধ বা পরকীয়া। সামাজিক যোগাযোগমাধ্যম মানুষকে কাছে আনার বদলে অনেক সময় পরিবার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। মানুষ এখন বাস্তবের মানুষগুলোর চেয়ে ফোনের স্ক্রিনে বেশি ডুবে থাকে।

আগে মানুষ গুনাহ করতে লজ্জা পেত, এখন অনেকেই গুনাহকেই আধুনিকতা মনে করে। একই সাথে একাধিক হারাম সম্পর্কে থাকাও এখন ভালোবাসা আর আধুনিকতা র নামে চলে, বেপর্দাকে বলা হয় স্বাধীনতা! আর অন্যায়ের প্রতিবাদ করলে মানুষকে সেকেলে বলা হয়। ধীরে ধীরে আমাদের হৃদয়গুলো কেমন যেন কঠিন পাথরের মত হয়ে যাচ্ছে!

আসলে এগুলো শুধু সমাজের অবক্ষয় নয়, ঈমান দুর্বল হয়ে যাওয়ারও লক্ষণ। মানুষ যখন আল্লাহকে ভয় করা ছেড়ে দেয়, তখন পাপকে আর পাপ মনে হয় না। অথচ আল্লাহ তাআলা বারবার সতর্ক করেছেন অন্যায় যত বাড়বে, মানুষের জীবন থেকে তত শান্তি উঠে যাবে।

আজ মানুষের ঘরে টাকা আছে, কিন্তু শান্তি নেই। সম্পর্ক আছে, কিন্তু বিশ্বাস নেই। বন্ধু আছে, কিন্তু আন্তরিকতা নেই। মানুষ হাসছে, ছবি দিচ্ছে, ঘুরছে কিন্তু ভিতরে ভিতরে ভীষণ অশান্ত!

আমরা ভুলে যাচ্ছি যে, এই দুনিয়া চিরস্থায়ী নয়। একদিন প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। কবরের অন্ধকারে সৌন্দর্য, জনপ্রিয়তা, টাকা কিংবা অবৈধ সম্পর্ক কিছুই কাজে আসবে না! কাজে আসবে শুধু আমল আর আল্লাহর রহমত।

সময় থাকতে আমাদের ফিরে আসা উচিত। নিজেদের পরিবার, সন্তান আর সমাজকে বাঁচাতে হলে দ্বীনের পথে থাকা জরুরি। সন্তানদের শুধু পড়াশোনা নয়, নৈতিকতা আর আল্লাহভীতিও শেখাতে হবে। কারণ আল্লাহকে ভুলে যাওয়া সমাজ কখনো প্রকৃত শান্তি পায় না।

হয়তো এসব ঘটনাই আমাদের জন্য সতর্কবার্তা! কিয়ামত আসার আগে মানুষ ধীরে ধীরে নিজের মানবিকতা, লজ্জা আর বিবেক হারিয়ে ফেলে।

হে আল্লাহ! আমাদেরকে হেদায়েত দিন,
পরিবারগুলোতে ভালোবাসা ও শান্তি দান করুন,
এবং আমাদেরকে এমন ফিতনার যুগে ঈমান নিয়ে বেঁচে থাকার তাওফিক দিন।( আমিন)🤍

✍️.......বৃষ্টি

01/03/2026

খামেনির মৃত্যু যেন ইতিহাসের এক অধ্যায় হলো সমাপ্ত।
কারও কাছে তিনি প্রেরণা, কারও কাছে বিতর্কের নাম,
তবু তাঁর চলে যাওয়া ইতিহাসে রেখে গেল এক অমলিন চিহ্ন।

18/02/2026

"Alhamdulillah for RAMADAN"🌙🕌🤲

23/11/2025

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন:

“যখন তোমরা দেখবে যে ভূমিকম্প, ঝড়-তুফান, গ্রহণ এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে, তখন বুঝবে — এগুলো মানুষের গুনাহের কারণে আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা।”
— সহীহ বুখারি

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Deen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share