Kotchandpur News24

Kotchandpur News24 সাংবাদিক মামুনার রশীদ সুমন।
দৈনিক সবুজ বাংলা, দৈনিক যশোর বার্তা।

এই পেজ এ আপনারা কোটচাঁদপুর এর বিশেষ বিশেষ খবর, সকল প্রকার আন্তর্জাতিক ও অঞ্চল ভিত্তিক খেলাধুলা এবং বিভিন্ন স্বাস্থ সম্পর্কিত বার্তা পাবেন।

ঝিনাইদহের কোটচাঁদপুরে বালু ভর্তি ট্র্যাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস। শুক্রবার ভো...
24/07/2026

ঝিনাইদহের কোটচাঁদপুরে বালু ভর্তি ট্র্যাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস। শুক্রবার ভোর রাতে কোটচাঁদপুর আম বাজার মোড়ে মোড়ে এ ঘটনা টি ঘটে।

কোটচাঁদপুরে সড়ক ডাকাতির ঘটনায় আন্তঃবিভাগীয় ডাকাত দলের কথিত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামালকোটচাঁদপুর (ঝি...
23/07/2026

কোটচাঁদপুরে সড়ক ডাকাতির ঘটনায় আন্তঃবিভাগীয় ডাকাত দলের কথিত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে আলোচিত সড়ক ডাকাতির ঘটনায় আন্তঃবিভাগীয় একটি ডাকাত দলের কথিত সর্দারসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও কোটচাঁদপুর থানা পুলিশের যৌথ একটি দল সম্প্রতি কুষ্টিয়া, রাজবাড়ী ও চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুষ্টিয়ার সুরত আলী (ওরফে সুরত), রাজবাড়ীর আলতাফ হোসেন (ওরফে আলতাফ) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার আরিফুল ইসলাম। পুলিশ জানায়, গত ৯ জুলাই গভীর রাতে কোটচাঁদপুর থানার সাফদারপুর-কোটচাঁদপুর সড়কের কুশোকুড়ী মাঠ এলাকায় দুর্বৃত্তরা খেজুর গাছ ফেলে সড়কে ব্যারিকেড সৃষ্টি করে। পরে মুখোশধারী ডাকাতরা মোটরসাইকেল আরোহী ও ট্রাকচালকদের গতিরোধ করে হামলা চালিয়ে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে। ডাকাতদের বাধা দিতে গেলে গ্রামীণ ব্যাংকের মুজিবনগর শাখার ব্যবস্থাপক জহুরুল ইসলাম গুরুতর আহত হন। এ সময় পুলিশের টহল দলের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএম-এর নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে কুষ্টিয়ার ভেড়ামারা এলাকা থেকে সুরত আলীকে লুণ্ঠিত মালামালসহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজবাড়ীর পাংশা থানা এলাকা থেকে আলতাফ হোসেন এবং বৃহস্পতিবার (২৩ জুলাই) চুয়াডাঙ্গা সদর এলাকা থেকে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সুরত আলী ও আলতাফ হোসেনকে আদালতে সোপর্দ করা হলে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপরদিকে, আরিফুল ইসলামকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে। ঝিনাইদহ জেলা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

একাধারে ৬০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কৃত ১৩ যুবকরোকনুজ্জামানকোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ...
29/05/2026

একাধারে ৬০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কৃত ১৩ যুবক

রোকনুজ্জামান
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার হরিন্দিয়া গ্রামে টানা ৬০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে পুরস্কৃত হয়েছেন ১৩ জন যুবক। ব্যতিক্রমী এই আয়োজন করে স্থানীয় “হরিন্দিয়া মাদ্রাসা পড়া যুব উন্নয়ন সংঘ”। যুবসমাজকে নামাজমুখী ও ধর্মীয় অনুশাসনের প্রতি উদ্বুদ্ধ করতে সংগঠনটি দুই মাসব্যাপী এ কর্মসূচির আয়োজন করে। ঘোষণার পর থেকেই এলাকার তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নিয়মিত জামাতে নামাজ আদায়ের মধ্য দিয়ে তারা অংশ নেয় এই অনন্য প্রতিযোগিতায়। শুক্রবার (২৯ মে) বিকেলে হরিন্দিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় ৩ জনকে বাইসাইকেল এবং বাকি ১০ জনকে বিভিন্ন ইসলামী বই উপহার দেওয়া হয়। বাইসাইকেল বিজয়ীরা হলেন আলিফ, আব্দুল্লাহ ও আমির হামজা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আতিকুর রহমান এবং সঞ্চালনা করেন মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মামুন বাবু, দেলোয়ার হোসেন সাইদী, আ. মালেক, আ. মজিদ মিয়া, সোহাগ আহমেদ, হাবিবুর রহমান, সবুজ হোসেন, আবুল কালাম, হারুনসহ স্থানীয় যুবনেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আয়োজকরা জানান, ভবিষ্যতেও যুবসমাজকে নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

মোঃ সফিকুর রহমান।৪নং বলুহর ইউনিয়ন। কোটচাঁদপুর, ঝিনাইদহ। সবাই কে প্রবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা রইল।
19/03/2026

মোঃ সফিকুর রহমান।
৪নং বলুহর ইউনিয়ন।
কোটচাঁদপুর, ঝিনাইদহ।
সবাই কে প্রবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা রইল।

27/02/2026

কোটচাঁদপুরে মানবিক উদ্যোগ রিকশাচালকদের পাশে দাঁড়াল এসএসসি ’৯৭ ব্যাচ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
পবিত্র রমজান মাসকে সামনে রেখে কোটচাঁদপুরে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়–এর এসএসসি ’৯৭ ব্যাচ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বিদ্যালয় প্রাঙ্গণে দরিদ্র ও অসহায় রিকশাচালকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, সমাজের নিম্নআয়ের মানুষ বিশেষ করে রিকশাচালকেরা প্রতিদিন কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন। রমজান মাসে তাদের কষ্ট কিছুটা লাঘব করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। ইফতার সামগ্রীর প্যাকেটে ছিল ছোলা, মুড়ি, খেজুর, চিনি, সেমাই, তেলসহ প্রয়োজনীয় খাদ্যপণ্য, যাতে তারা পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে ইফতার করতে পারেন।
বিতরণ কর্মসূচিতে এসএসসি ’৯৭ ব্যাচের উল্লেখযোগ্য ৫০ সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর একত্রিত হলেও বন্ধুত্বের বন্ধনকে সামাজিক দায়িত্ববোধের সঙ্গে মিলিয়ে এমন উদ্যোগ নিতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেন। আয়োজকদের একজন বলেন, “আমরা শুধু বন্ধুমহল হিসেবে মিলিত হতে চাইনি, চেয়েছি সমাজের জন্য কিছু করতে। ভবিষ্যতেও এমন মানবিক কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।”
অনুষ্ঠান চলাকালে বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেক রিকশাচালক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের জন্য বড় প্রাপ্তি। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এমন উদ্যোগ তাদের জন্য স্বস্তির।
স্থানীয় সচেতন মহল মনে করেন, প্রাক্তন শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। এতে একদিকে যেমন পুরনো বন্ধুত্ব অটুট থাকে, অন্যদিকে সমাজের অসহায় মানুষেরাও উপকৃত হন। আয়োজকরা জানান, এটি শুধু একটি শুরু। আগামী দিনগুলোতেও তারা বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশ নিতে চান, যাতে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো যায় নিয়মিতভাবে।

স্বপ্ন পুড়ল আগুনে, ২৫ লাখ হারিয়ে নিঃস্ব ফাস্টফুড ব্যবসায়ী সাজ্জাদদু’মুঠো ভাতের জন্য হাহাকার, সাহায্যের আকুতিডেস্ক নিউজ:ন...
16/02/2026

স্বপ্ন পুড়ল আগুনে, ২৫ লাখ হারিয়ে নিঃস্ব ফাস্টফুড ব্যবসায়ী সাজ্জাদ
দু’মুঠো ভাতের জন্য হাহাকার, সাহায্যের আকুতি

ডেস্ক নিউজ:
নিয়তির কী নির্মম পরিহাস। যে হাতের তৈরি ফাস্টফুডের স্বাদে এক সময় মুগ্ধ ছিল গোটা শহর, সেই হাতের মালিক আজ নিঃস্ব। দুই দফা ভয়াবহ অগ্নিকাণ্ডে তিল তিল করে গড়া প্রায় ২৫ লাখ টাকার স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে সাজ্জাদ হোসেন খাঁন-এর। এক সময়ের সফল এই ফাস্টফুড ব্যবসায়ী এখন পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।
কোটচাঁদপুর পৌর শহরের বেনেপাড়ার মৃত আবু নাইমুদ্দিন খাঁনের একমাত্র ছেলে সাজ্জাদ হোসেন খাঁন। স্থানীয়দের কাছে তিনি ‘সাজ্জাদ মামু’ নামেই বেশি পরিচিত। শহরের মেইন বাজারের কালু মিয়ার মার্কেটে তাঁর ফাস্টফুডের দোকানই ছিল পাঁচ সদস্যের পরিবারের একমাত্র আয়ের উৎস।
সবকিছু বদলে যায় ২০২১ সালের এপ্রিল মাসে। হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে যায় দোকানটি। সেই অগ্নিকাণ্ডে ক্ষতি হয় প্রায় ১৪ লাখ টাকা। সে সময় হাল না ছেড়ে ধারদেনা ও কিস্তির ওপর ভর করে আবারও দোকান দাঁড় করিয়েছিলেন সাজ্জাদ। আশা ছিল, হয়তো সুদিন ফিরবে।
কিন্তু দুর্ভাগ্য যেন পিছু ছাড়েনি। ২০২৬ সালের ১৭ জানুয়ারি আবারও দাউ দাউ করে জ্বলে ওঠে তাঁর দোকান। দ্বিতীয় দফায় ক্ষতির পরিমাণ প্রায় ১১ লাখ টাকা। স্থানীয়দের একাংশের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়। এক বস্তা ব্যবসায়ীর সঙ্গে পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংবাদ সম্মেলন হলেও আজ পর্যন্ত কোনো বিচার মেলেনি।
দুই মেয়ে ও এক ছেলের জনক সাজ্জাদ এখন দিশেহারা। সন্তানরা স্কুল ও কলেজে পড়লেও তাদের পড়াশোনার খরচ মেটানো তো দূরের কথা, দু’বেলা খাবারের ব্যবস্থাই এখন বড় চ্যালেঞ্জ। এক সময়ের স্বচ্ছল পরিবার আজ নেমে এসেছে চরম দুর্দশায়।
কান্নাজড়িত কণ্ঠে সাজ্জাদ বলেন,
“আমি এখন পুরোপুরি নিঃস্ব। প্রশাসন কিংবা সমাজের বিত্তবানরা যদি আমাকে একটি ইজি বাইক বা আবার দোকান করার মতো সামান্য সহযোগিতা করেন, তাহলে আমার পরিবারটা বেঁচে যাবে। না হলে আমার সন্তানদের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।”
সফলতা থেকে নিঃস্ব হয়ে যাওয়া এই উদ্যমী তরুণকে আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে পারে আপনার সামান্য সহানুভূতি।
একটু সহযোগিতাই বদলে দিতে পারে একটি পরিবারের ভবিষ্যৎ।
সাহায্য পাঠানোর ঠিকানা:
বিকাশ / মোবাইল নম্বর:
📳 +৮৮০১৭২৮-০১৭৩৩৯
আসুন, মানবিকতার হাত বাড়িয়ে অসহায় সাজ্জাদের পাশে দাঁড়াই।

Address

Kotchandpur
Khulna
7330

Alerts

Be the first to know and let us send you an email when Kotchandpur News24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kotchandpur News24:

Shortcuts

Share