05/09/2026
জীবনটা সহজ নয়—এটা প্রতিদিন একটু একটু করে বুঝিয়ে দেয়। কিছু রাত কেটে যায় চোখের ঘুমে নয়, জমে থাকা কথার ভারে; কিছু মানুষ পাশে না থেকেও স্মৃতির ভেতর প্রতিদিন ফিরে আসে। সবচেয়ে কঠিন ব্যাপার হলো, নিজের ভেতরের ভাঙাচোরা কাউকে বুঝতে না দিয়েও স্বাভাবিক থাকার অভিনয় করে যাওয়া..!
তবুও হাসতে হয়… কারণ সবাইকে নিজের কষ্টের হিসাব দেওয়া যায় না। কিছু ব্যথা শুধু নিজের কাছেই রেখে দিতে হয়, কিছু স্বপ্ন অপূর্ণ রেখেই সামনে এগোতে হয়..!
হয়তো জীবন মানেই সবকিছু পাওয়া নয়—কিছু হারানোর পরও নিজের পথটা ছেড়ে না দেওয়ার সাহস।
কারণ থেমে গেলে কষ্টগুলো শেষ হয় না, শুধু আমাদের গল্পটাই অসম্পূর্ণ থেকে যায়..!🥰💔😊