PressHouse24

PressHouse24 Our site presshouse only about all kinds of news and media. We talk about all. Stay with us. Thank's

11/09/2026

মেহেরপুর সদর উপজেলায় ৩ কেজি গাঁজা এবং একটি ইঞ্জিনচালিত পাখিভ্যানসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সদর থানাধীন আমঝুপি ইউনিয়নের খোকশা মল্লিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মেহেরপুর জেলার মৃত ওমর আলির ছেলে মোঃ আকছেদ আলী (৫৭) ও মৃত নিয়ামতের ছেলে মোঃ আওয়াল (৬৫)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গাড়াডোব থেকে আমঝুপিগামী পাকা রাস্তার ওপর খোকশা মল্লিকপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি ইঞ্জিনচালিত পাখিভ্যান তল্লাশি করে ৩ কেজি গাঁজাসহ ওই দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদক কেনাবেচা করে আসছিল এবং এলাকার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

10/09/2026

মোঃ হাফিজুল ইসলাম, মুজিবনগর বাগোয়ান ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড, বাগোয়ান ও ঢোলমারি গ্রামের ইউপি সদস্য হিসেবে মত প্রকাশ করেছেন। তিনি দুই গ্রামবাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন।।

10/09/2026

মেহেরপুরের গাংনী পৌর শহরে ট্রাফিক তৎপরতা।

09/09/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মেহেরপুরের গাংনী উপজেলা জাতীয়তাবাদী মহিলাদলের আয়োজনে পতাকা উত্তলোন করেন মহিলা দলের নেতৃবৃন্দ।

09/09/2026

মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামে রিপন মেম্বরের বিরুদ্ধে পর্ণগ্রাফি মামলা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।

07/09/2026

রাতের বেলায় বাসের ছাদে যাত্রী এটিও দূর্ঘটনার কারণ। সচেতন হওয়া জরুরী।

07/09/2026

তারা আবার দেশকে অস্থিতিশীল করতে চাই- বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলা বিএনপির সভাপতি প জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন
#বিএনপি #মিল্টন #মাসুদ

06/09/2026

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পৌর বিএনপির সভাপতি মোঃ মকবুল হোসেন মেঘলা।

06/09/2026

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী অন্ষ্ঠানের আনন্দ র্যালি
গাংনী উপজেলা ও পৌর বিএনপি

06/09/2026

দু একটা পটকা ফাটিয়ে বিএনপিকে দমায় রাখা যাবেনা- মকবুল হোসেন মেঘলা
#বিএনপি

Address

Gangni Bazar Bus Stand, Meherpur
Khulna
7110

Alerts

Be the first to know and let us send you an email when PressHouse24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PressHouse24:

Shortcuts

Share