07/07/2026
আমারে তো ভালোবাসলেই না- আমার পরে আর যারেই ভালোবাসো তারে কোনদিন বুঝতে দিও না নিঃসঙ্গতা কেমন দুনিয়ার অপরাধের সাজা মানুষ মৃত্যুদন্ড দিলেও, মানুষ ধইরা রাখতে না পারার অপরাধে খোদা সাজা দেয় যাবতজীবন নিঃসঙ্গতা
আমারে তো ভালোবাসলেই না-আমার পরে আর যারেই ভালোবাসো সে না চাইলেও তাঁর দুঃখের ভাগ নিও, তারে অনুভব করিও জীবন আসলে রুপকথার মতো সুন্দর।
গাছ হোক বা মানুষ অ'যত্নে অবহেলা পাইলে তা অকালে মরে যায়
আমারে তো ভালোবাসলেই না আমার পরে আর যারেই ভালোবাসো তারে যত্ন করিও নতুন শাড়ির মত, দাগ পড়তে দিও না কোনোদিনও তাঁর বিশ্বাসী হৃদয়ে
আমারে তো ভালোবসলেই না-আমার পরে আর যারেই ভালোবাসো তার কান্না মুছবার আঁচল হইয়ো, ক্লান্ত শরীলের কাঁধ হইয়ো দুঃসময়ে হইয়োও তার ঝড় সামলাইবার ভরসাযোগ্য একখান হাত
আমি তো তোমার কোথাও নাই না থাকাটাই স্বাভাবিক আমি না হই এই না থাকাটা ধরেই সাজা ভোগ করে যাবো আরোও অজস্র বছর
আমারে তো ভালোনাসলেই না আর যারেই ভালোবাসো- তারে রাখিও তোমার কোনো না কোন এক অংশে ভালোবেসে হৃদয় এ
আমারে তো ভালো বাসলেই না তবে তুমি যারে বাসবে ভালো এমন ভালোবাসিও তারে যেন সে নিজেরে খুঁইজা পায় তোমার সমস্ত প্রার্থনায় যেন সে মইরা গিয়াও প্রতিটি জন্মে তোমার হৃদয়ের পাশে ফুল হইয়া ফুটতে চায়
আমারে তো ভালো বাসলেই না-আমার পরে আর যারেই ভালোবাসো তারে ভালোবাসতে শেখার আগে মায়া কাটাইতে শিখিও নয়তো মায়ায় পড়ার মত যন্ত্রণা তুমি সইতে পারবে না পাখি এ বড় কঠিন কষ্ট তোমার পবিত্র মন কে কোনো ভাবেই মানিয়ে নিতে পারবে না তোমার মায়ার সামনে দুনিয়ার সব কিছু তুচ্ছ মনে হবে তোমার, কারন তোমার ময়ায় পড়ে আমার অবস্থা একদমই আমার বর্ননার মত আমি এমন টাই অনুভব করি 💔
কোনদিন সে যদি তোমারে দুঃখ দেয়, যদি আর ভালোবাসতে না পারে, যদি পাথর কুঁচির মতো তোমারে ভেঙে কুঁচিকুঁচি করে প্রতিদিন, যদি বলে চলে যাও নিজেরে নিয়া সোজা চইলা আসিও
আমার মত কাঙাল হইয়োও না, বেহায়া হইয়োও না, বুঝাইতে যাইয়োও না তারে ছাড়া দুনিয়াদারি তোমার কত কঠিন আমার মতো বারবার ফিরে যেও না কখনও পুরোনো আঘাতের কাছে বিশ্বাস করো পাখি তোমাকে কোটি বার বলতে চাই আমি তোমাকে ভালোবাসি তুমি আমার হও কিন্তু সে সুযোগ তুমি রাখনি কারন তুমি আমাকে ভালোই বাসোনি
আমারে তো ভালোবাসলেই না উল্টো আমার চেষ্টা করার পথও বন্ধ করে দিছো কার জন্য চেষ্টা করবো আমি যে আমারে ভালোই বাসে না একটি বার ভালোবেসে দেখতে পুরো দুনিয়া উল্টে দিতাম আল্লাহর রহমতে ইনশাআল্লাহ তোমাকে আমার করেই ছাড়তাম দুনিয়ায় এমন কোনো শক্তি নাই যে আমাকে তোমার থেকে আলাদা করবে কিন্তু সে সুযোগই তুমি দাওনি পাখি আমায়
আমারে তো ভালোবাসলেই না উল্টো তোমাকে পাওয়ার জন্য যে তামাম দুনিয়ার সাথে যুদ্ধ করবো সে পথ ও তুমি রাখলে না একটা সুযোগ ও তুমি দিলে না
আমাকে তো ভালোবাসলেই না উল্টো আমাকে ভালোবাসার কারন খুজে বেড়াও তুমি যে কি কারনে আমি ওকে অর্থাৎ আমাকে ভালোবাসবো অথচ তুমি দেখো আমায় , কোনো কারন ছাড়াই আমি তোমাকে এক মহাবিশ্ব সমান ভালোবাসি প্রিয় *** পাখি 🤍🕊️
আমাকে তো ভালোবাসলেই না উল্টো আমি যে তোমাকে ভালোবাসি এ কথা টা তোমাকে বলবো তার কোনো পথ ও তুমি খোলা রাখোনি সত্যি কারের ভালোবাসা কখনো কোনো কারনে হয় না ভালোবাসায় কোনো কারন থাকতে নেই ভালোবাসায় কারন থাকলে তো সেটা কারনেই আটকে যায় তাই ভালোবাসা হয় অকারনে!!
আমি জোর করবো কার ভরসায়
ভালোবাসলে তো ইফোর্ট দেয়া যায়, জোর খাটানো যায়, মানুষটাকে জয় করার নেশায় তামাম দুনিয়া তোলপাড় করে ফেলা যায় তুমি তো ভালোই বাসলে না কার ভরসায় আমি লড়বো বলো
আমি কী কারণে লেগে থাকবো বলবে একটু
এভাবে একা একা কতদূর আর টেনে নেয়া যায় এ যে একতরফা ভালোবাসার যন্ত্রণা যেখানে আমি থাকি তুমি সেখানে থাকো না যে পথে আমি হাঁটি সে পথে তুমি ভুলেও পা ফেলো না
একতরফা ভাবে ডুবে গিয়ে আমি যে তলিয়ে যাচ্ছি আরও মাঝ সমুদ্রে হাবুডুবু খাই অথচ তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো শুধু, টেনে তুলছো না ভালোবাসো না তুমি শুধু আমাকে ভালোবাসার কারন খুজে বেড়াও সত্যি কার অর্থে যদি কখনো ভালোবাসো তাহলে দেখবে তখন কোনো কারন খুজে পাবে না তখন আমার মত তুমিও অকারনে এক মহাবিশ্ব সমান ভালোবাসবে তাকে যাকে তুমি ভালোবাসবে
আমিও যে ক্লান্ত হই
এভাবে একা একা তোমাকে নিজের করে পাওয়ার ইচ্ছে নিয়ে আমি আর এগিয়ে যাওয়ার শক্তি পাই না তুমি ভালোবেসে কখনো আমায় সাহস দাওনি তুমি জোর গলায় কখনো বলোনি আমাকে তোমার পেতেই হবে 💔
তোমায় যতটা ভালোবেসেছি আমি তার অর্ধেক টাও যদি তুমি আমায় বাসতে তবে তোমাকে চাওয়ার দুঃসাহস কারো হতো না ভালোবাসলে তো জোর খাটানো যায় অধিকারবোধ থেকে চিৎকার করে তামাম পৃথিবীকে জানানো যায় তুমি আমার শুধু আমার আর কারো না কোনোদিনও না
তুমি তো আমারে ভালোবাসলেই না পাখি আমার খুব ইচ্ছে করছে তোমার চোখের দিকে তাকিয়ে বলতে ,আমারে কেন ভালোবাসলা না পাখি আমারে ভালোবাসলে কি এমন ক্ষতি হইতো যুদ্ধ লেগে যাইতো মানুষ ম-র-তো পৃথিবী ধংস হয়ে যেতো বলো তাহলে ^ তাহলে কেন ভালোবাসলে না আমায়?'💔
আমারে তো ভালোবাসলেই না পাখি তবে আমি সারাটি জীবন তোমাকে ভালোবেসে যাবো তোমার ইচ্ছে হলে ভালোবেসো আমায়, না ইচ্ছে হলে বেসোনা সেটা তোমার ইচ্ছে কিন্ত আমি ভালোবেসে যাবো তোমায় যুগের পরে যুগ ঠিক যেমন এক যুগ ধরে তোমায় ভালোবেসে এ পর্যন্ত আসছি আশা ছাড়তে নেই, ঝড়ে পরা ফুল থেকেও নতুন গাছের জন্ম হয় আমি না হয় এই বর্ষা থেকে ঐ বর্ষা এই দিন থেকে শেষ দিন পর্যন্ত তোমারেই পাওয়ার আশায় থাকলাম যদি আল্লাহ তোমাকে আমার করে দেন আলহামদুলিল্লাহ 🤍
🕊️ - মোহাম্মদ নুর AH 💔🤍🕊️