# #খুলনা মেডিকেল কলেজ এর ফেসবুকীও পেজে আপনাকে স্বাগতম। খুলনা মেডিকেল কলেজ (কেএমসি) এর সকল বর্তমান ও সাবেক ছাত্র-ছাত্রী, শিক্ষক -শিক্ষিকা সহ মেডিকেল এর সাথে সংশ্লিষ্ট সবার কাছে খুলনা মেডিকেল কলেজ (কেএমসি) এর অতীত,বর্তমান ও সর্বশেষ সংবাদ , প্রয়োজনীয় নোটিশ, পরীক্ষার রুটিন ও রেজাল্ট এবং সাময়িক বিনোদনের উত্স সহ স্বাস্থ্যবটিকা , অনুকাব্য, ছড়া ,কবিতা, ছোট গল্প, কৌতুক (মেডিকেল), সংক্ষেপিত গবেষণা প্রবন্
ধ, জানা অজানা তথ্যকণিকা, ছোট্ট ছোট্ট মজার অভিজ্ঞতা ইত্তাদি সকলের কাছে পৌঁছে দেবার জন্য এই পেজ এর অবতারনা।
# # #আমাদের খুলনা মেডিকেল কলেজটি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। এটি দেশের নামকরা মেডিকেল কলেজ গুলোর মধ্যে অন্যতম একটি। বর্তমানে এখানে এম.বি.বি.এস কোর্স ছাড়াও নার্সিং ইন্সিটিউট, পরমানু চিকিৎসা কেন্দ্র সহ দক্ষিণ অঞ্চলের জনগনের চিকিৎসা সেবা দেবার জন্য একটি হাসপাতাল রয়েছে। রয়েছে ছাত্রদের বসবাসের জন্য ২ টি আবাসিক হোস্টেল। একটি "বীরশ্রেষ্ঠ শহীদ নুর-মোহাম্মাদ শেখ" ও অন্নটি "স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায়" ছাত্র নিবাস। এছাড়াও মেয়েদের জন্য ২টি ছাত্রী হোস্টেল, ইন্টার্ন ছেলে ও মেয়েদের জন্য ১টি করে মোট ২টি হোস্টেল। মেডিকেল এর মুল একাডেমিক ভবনটি ৫ তলা বিশিষ্ট, ছেলে ও মেয়েদের হোস্টেল গুলো ৪ তলা বিশিষ্ট এবং ছেলে ও মেয়েদের ইন্টার্ন হোস্টেলটি যথাক্রমে ৪ ও ২ তলা বিশিষ্ট। এছাড়া শিক্ষক-কর্মকর্তাদের বসবাসের জন্য হোস্টেল এর পশ্চিম পার্শে এ,বি,সি,ডি,ই ইত্তাদি নামে অনেক গুলো ভবন আছে। এছাড়া ছাত্রদের খেলার জন্য মেইন হোস্টেল এর সামনে একটি বিশাল বড় খেলার মাঠ রয়েছে।
# # # #আপনাদের সহযোগীতাই হল আমাদের আগামীর পথ চলার অঙ্গিকার। আপনারা চাইলেই খুব সহজেই এই পেজ এর লেখক হতে পারেন। এজন্য আপনারা আপনাদের তথ্যবহুল বিভিন্ন লেখা যেমনঃ স্বাস্থ্যবটিকা , অনুকাব্য, ছড়া ,কবিতা, ছোট গল্প, কৌতুক,সংক্ষেপিত গবেষণা প্রবন্ধ, জানা অজানা তথ্যকণিকা, ছোট্ট ছোট্ট মজার অভিজ্ঞতা আমাদেরকে মেসেজ করে পাঠান। আপনি চাইলে আপনার পরিচয় গোপন রাখা হবে।