20/08/2026
যশোরের মনিরামপুরে অবস্থিত ঝাপা বাওড়ের ভাসমান সেতু আর চারপাশের শান্ত-স্নিগ্ধ প্রকৃতি আমায় মুগ্ধ করেছে। বাইক নিয়ে প্লাস্টিকের ড্রামের ওপর নির্মিত দেশের প্রথম এই দীর্ঘ ভাসমান সেতুর ওপর দিয়ে পার হওয়ার অভিজ্ঞতা এককথায় অসাধারণ! বিস্তীর্ণ জলরাশির মাঝে বাইক থামিয়ে কিছু সময় দাঁড়িয়ে চারপাশের বাতাস আর সবুজ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করাটা ছিল দারুণ এক রিফ্রেশমেন্ট। গোধূলিলগ্নে বাওড়ের বুকে সোনালী রোদের ঝিলিক মেখে কিছু সুন্দর ছবি তোলার মুহূর্তগুলো সত্যিই মনে রাখার মতো। শহরের কোলাহল ছেড়ে এমন খোলামেলা পরিবেশে রাইড দিয়ে প্রকৃতির কাছাকাছি কিছুটা সময় কাটাতে চাইলে ঝাপা বাওড় সত্যিই দারুণ এক ঠিকানা!