Red Nucleus Association

Red Nucleus Association RNA- Red Nucleus Association, a social working organisation, run by the students of Khulna Medical College.

Act as Red Nucleus of our upper midbrain which activity is to maintain co-ordination and connection.

Bones Distribution Program– K-35 BatchOrganized by Red Nucleus Association বিসমিল্লাহির রাহ্‌মানির রা্হিমআলহামদুলিল্লাহ,...
15/05/2026

Bones Distribution Program– K-35 Batch
Organized by Red Nucleus Association

বিসমিল্লাহির রাহ্‌মানির রা্হিম

আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ কৃপায় খুলনা মেডিকেল কলেজের K-35 ব্যাচের কিছু শিক্ষার্থীদের মাঝে "𝗥𝗡𝗔 Bones Bank" এর মাধ্যমে Bones Distribution Program- 2026 সম্পন্ন হয়েছে।

"..সৎকর্ম ও তাকওয়ায় তোমরা পরস্পরের সহযোগিতা কর। মন্দকর্ম ও সীমালঙ্ঘনে পরস্পরের সহযোগিতা করো না। আর আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ আযাব প্রদানে কঠোর।"
— (সূরা আল-মায়িদাহ: ২)

গতবারের মতো Full Donation এবার না পেলেও কিছু আংশিক দানের মাধ্যমে বোন্সগুলো সংগ্রহ করা হয়েছে। এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে যেসকল ভাইয়েরা শ্রম দিয়েছেন, আর্থিক ছাড় দিয়েছেন সকলকে আল্লাহ কবুল করুন।

ইসলামী শরীয়ত অনুযায়ী, মানুষের দেহের কোনো অঙ্গ কেনাবেচা করা হারাম, এবং এ বিষয়টি মাথায় রেখেই "𝗥𝗡𝗔 Bones Bank" সবসময় চেষ্টা করছে যেন হাড়ের লেনদেন হয় একমাত্র দান ও আমানতের ভিত্তিতে। সুতরাং, যারা Bones নিয়েছেন অত্যন্ত সতর্কতার সাথে ব্যবহার করবেন। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যেন আরও বেগবান হয়, পরবর্তী প্রজন্মতে donation এর হার বাড়ে, আপনাদের যেন স্বতঃস্ফূর্ততা থাকে, এটাই প্রার্থনা।

Bones Distribution Program- 2026 for Batch K-35, organized by RNA Bones Bank, will be held today @ 5:30 PM at Ruhul Amin...
09/05/2026

Bones Distribution Program- 2026 for Batch K-35, organized by RNA Bones Bank, will be held today @ 5:30 PM at Ruhul Amin Hall Masjid, In shā’ Allāh.
Registered students are requested to be present at the scheduled time to collect their bones.

Time: 5:30 PM (বাদ আসর)
Location: Ruhul Amin Hall Masjid

𝗥𝗡𝗔 Bones Bank নিয়মাবলী:🎯 উদ্দেশ্য:মানব অঙ্গ-প্রত্যঙ্গের কোনো অংশ ক্রয়-বিক্রয় করা ইসলামী শরিয়তে হারাম বা নিষিদ্ধ। ইসলাম...
04/05/2026

𝗥𝗡𝗔 Bones Bank নিয়মাবলী:

🎯 উদ্দেশ্য:
মানব অঙ্গ-প্রত্যঙ্গের কোনো অংশ ক্রয়-বিক্রয় করা ইসলামী শরিয়তে হারাম বা নিষিদ্ধ। ইসলামে কোন বস্তুর বেচাকেনা বৈধ হওয়ার জন্য ঐ বস্তুর মালিকানা স্বত্বের অধিকারী হওয়া অপরিহার্য। ইসলামী শরিয়ত মতে মানুষ তার দেহের মালিক নয়। বরং এটি আল্লাহর পবিত্র আমানত।

মানুষ "আশরাফুল মাখলুকাত"। তাই তার অঙ্গ-প্রত্যঙ্গও অত্যন্ত সম্মানিত বস্তু। কাজেই সাধারণ খেলনা ও পণ্য সামগ্রীর মতো মানব অঙ্গ-প্রত্যঙ্গ ক্রয়-বিক্রয় করা নিষিদ্ধ।

হযরত আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ "মৃত ব্যক্তির হাড় ভাঙ্গা, জীবিতকালে তার হাড় ভাঙারই মতো।" (আবু দাউদ ৩২০৭, ইবনু মাজাহ ১৬১৬)

আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেছেন, কোনো মুমিন ব্যক্তিকে তাঁর মৃত্যুর পর কষ্ট দেওয়া তেমনই, যেমন জীবিত অবস্থায় তাকে কষ্ট দেওয়া। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস: ১১৯৯০)

এ সংক্রান্ত হাদীস ও আছারের ব্যাখ্যায় আল্লামা ইবনে হাজার (রাঃ) বলেছেন, ''জীবিত ব্যক্তি যে সকল বস্তু দ্বারা আরাম বোধ করে, মৃত ব্যক্তি তা দ্বারা আরাম বোধ করে।"

ইবনুল মালাক (রাঃ) বলেছেন, "মৃত ব্যক্তি কষ্টদায়ক বস্তু দ্বারা কষ্ট পায়।" (মিরকাতুল মাফাতীহ ৪/১৭০)

উপরোক্ত ফতোয়া মতে, সাধারণ অবস্থায় মানব দেহের যে কোন অঙ্গ-প্রত্যঙ্গ ক্রয়-বিক্রয় জায়েজ নয়। তবে জরুরত বা "Human Body Study" শেখার উদ্দেশ্যে Bones ক্রয় জায়েজ হলেও বিক্রি জায়েজ নয়।

মেডিকেলে পড়ার প্রথম দিন থেকেই প্রয়োজন হয় Human Bones। ইসলামিক শরীয়াহ মতে যেহেতু প্রয়োজনের কারণে মৃত মানুষের বোন্স দিয়ে পড়া জায়েজ হলেও তা বিক্রি করা বা ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করা সম্পূর্ণ হারাম।

তাহলে যারা ইতোমধ্যেই Bones কিনেছেন বা পড়েছেন তারা এখন Bones কি করবেন?? আর যারা নতুন স্টুডেন্ট তারাই বা পড়ার জন্য কিভাবে Bones পাবেন?

এই সমস্যা সমাধানের উপায় হিসেবে Red Nucleus Association নিয়ে এসেছে 𝗥𝗡𝗔 Bones Bank.

এতে যেমন Bones ক্রয় বিক্রয়ের সংখ্যাটা কমিয়ে আনা সম্ভব হবে, তেমনি Bones বাণিজ্যের মতো নিষিদ্ধ কাজ থেকেও আমরা বেঁচে থাকতে পারবো।

📝সাধারণ নিয়মাবলি:

১. শুধুমাত্র খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরাই 𝗥𝗡𝗔 Bones Bank থেকে bones সংগ্রহ করতে পারবে।**

২. প্রতি সেট হাড় "দুইজন বা তিনজন" শিক্ষার্থী যৌথভাবে (শেয়ারে) ব্যবহার করতে পারবে।

৩. কোন bone হারিয়ে গেলে বা ভেঙে গেলে, শিক্ষার্থীদের সেটি নিজ দায়িত্বে পুনরায় সংগ্রহ করতে হবে বা নির্ধারিত ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

৪. ব্যবসায়িক উদ্দেশ্যে হাড় সংগ্রহ বা লেনদেন সম্পূর্ণরূপে নিষিদ্ধ ও হারাম।

৫. হাড় গ্রহণ বা ফেরতের সময় রেজিস্ট্রারে সঠিক তথ্য লিপিবদ্ধ করতে হবে।

🧩 সদস্যপদ গ্রহণ:

৬. বোনস ব্যাংকের সদস্য হওয়ার জন্য একজন শিক্ষার্থীকে নির্দিষ্ট পরিমাণ টাকা জামানত হিসাবে জমা রাখতে হবে।

৭. সদস্যপদ গ্রহণের জন্য শিক্ষার্থীকে ছাত্র পরিচয়পত্র এবং শপথনামা জমা দিতে হবে যেখানে সে শরীয়াহভিত্তিক ব্যবহার নিশ্চিত করবে।

🖇️ অন্যান্য:

৮. বোনস সংগ্রহের আগে ও পরে পবিত্রতা বজায় রাখা এবং সম্মানের সাথে ব্যবহার নিশ্চিত করতে হবে।

৯. হাড় ব্যবহারের সময় ব্যঙ্গ বা অবমাননাকর আচরণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

১০. ব্যবহৃত হাড়গুলো শুদ্ধ ও পরিষ্কার রাখার জন্য নির্দিষ্ট নিয়ম মেনে সংরক্ষণ করতে হবে।

১১. যেকোনো ধরনের বিতর্কিত বা সন্দেহজনক কাজ দেখা দিলে কর্তৃপক্ষের কাছে তার সদস্যপদ বাতিলের অধিকার সংরক্ষিত থাকবে।

বোনস সংগ্রহ ও বোনস সংক্রান্ত অতিরিক্ত তথ্যের জন্য ইনবক্সে যোগাযোগ করার অনুরোধ করা হলো॥

আসসালামুয়ালাইকুম।𝗥𝗡𝗔 Bones Bank-এর পাশে থাকার জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।আমাদের চেষ্টা থাকে সকল শি...
04/05/2026

আসসালামুয়ালাইকুম।

𝗥𝗡𝗔 Bones Bank-এর পাশে থাকার জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আমাদের চেষ্টা থাকে সকল শিক্ষার্থীকে এই প্রজেক্টের আওতায় আনতে। তবে একটি নতুন উদ্যোগ হিসেবে আমাদের সীমিত সামর্থ্য এবং ডোনেশনের অপ্রতুলতার কারণে তা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আমরা এই পরিসর আরও বিস্তৃত করতে পারবো।

চলতি বছ‌র‌ তাই স্বল্প পরিসরে Bones বিতরণ করা হবে। প্রতিটি সেট ২/৩ জন শিক্ষার্থী যৌথভাবে ব্যবহার করবে। অগ্রাধিকার দেয়া হবে অর্থনৈতিকভাবে অসচ্ছল কিন্তু অধ্যয়নে মনোযোগী শিক্ষার্থীদের, এবং শুধুমাত্র খুলনা মেডিকেল কলেজ হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে এই Bones সরবরাহ করা হবে।

প্রতি সেটের জন্য ২০,০০০ (বিশ হাজার) টাকা জামানত নির্ধারণ করা হয়েছে। দুইজন শিক্ষার্থী যৌথভাবে গ্রহণ করলে জনপ্রতি ১০,০০০ (দশ হাজার) টাকা হিসাব মিলিয়ে নিলেই হবে এবং ৩/৪ জন মিলে ব্যবহার করতে পারলেও সমস্যা নেই। শিক্ষার্থীরা তাদের অধ্যয়ন শেষে Bones যথাযথভাবে ফেরত দিলে জামানতের পুরো অর্থ ইনশাআল্লাহ ফেরত দেয়া হবে।

আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ—আপনার আশেপাশের অর্থনৈতিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের এই সুবিধা গ্রহণে সহযোগিতা করুন। আমাদের সীমাবদ্ধতাগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা রাখি।

Bones-এর জন্য আবেদন করতে নিচের Google form-টি পূরণ করুন:
https://forms.gle/Qksm11w28PFq6MSMA

এছাড়াও, আমাদের এই ক্ষুদ্র উদ্যোগকে আরও গতিশীল করতে আগ্রহী ব্যক্তিদের Bones ডোনেট করার জন্য আন্তরিক আহ্বান জানাচ্ছি।

ধন্যবাদান্তে,
𝗥𝗡𝗔 Bones Bank

Prize giving ceremony on 🌙 Eid Salami Contest, 2k26 🌙 by Red Nucleus Association, will be held tomorrow @10:30 PM, Insha...
30/04/2026

Prize giving ceremony on 🌙 Eid Salami Contest, 2k26 🌙 by Red Nucleus Association, will be held tomorrow @10:30 PM, Inshallah.

Venue: Ruhul Amin Hall Mosque

আসসালামুয়ালাইকুম, গতবছরের ধারাবাহিকতায় Red Nucleus Association এর উদ্যোগে ইনশাআল্লাহ আবারও আয়োজিত হতে যাচ্ছে Bone Donati...
12/04/2026

আসসালামুয়ালাইকুম, গতবছরের ধারাবাহিকতায় Red Nucleus Association এর উদ্যোগে ইনশাআল্লাহ আবারও আয়োজিত হতে যাচ্ছে Bone Donation & Distribution Program. মূলত মানব অস্থির ক্রয়-বিক্রয় বন্ধ করা এবং পর্যায়ক্রমে মানব অস্থির ব্যবহার বাদ দিয়ে Artificial Bones-এর ব্যবহার বাড়াতে আমাদের এই উদ্যোগ।

Red Nucleus Association স্বীকার করে মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষার জন্য কঙ্কালের প্রয়োজনীয়তা রয়েছে। তবে অত্যন্ত দুঃখের বিষয় যে, এই প্রয়োজনীয়তাকে পুঁজি করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী হাড়ের অবৈধ কেনাবেচা ও কবর চুরির মতো জঘন্য কাজে লিপ্ত। ইসলামের দৃষ্টিতে এবং মানবিক বিবেচনায় মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ বেচাকেনা সম্পূর্ণ নিষিদ্ধ।

যেহেতু, ডাক্তারির মতো মহৎ পেশা এবং মহৎ উদ্দেশ্য-কে সামনে রেখে আমাদের Bones ব্যবহার করতেই হচ্ছে; আপাতত আমরা Bones ক্রয়বিক্রয়ের এই চলমান ধারা বন্ধ করে দিতে পারি আমাদের ব্যবহৃত Bones বিক্রি না করে Bones Donation এর মাধ্যমে এবং তা বিতরণ করে।

আমাদের এই ক্ষুদ্র উদ্যোগে আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি। মহান আল্লাহ আমাদের চেষ্টাকে কবুল করুন, অনুমোদিত পন্থা অবলম্বন করে জ্ঞানার্জনকে সহজতর করুন, আমীন।

Bones Donate করতে দয়া করে inbox এ যোগাযোগ করুন।

🌙 Eid Salami Contest 2026 – Winner Announcement ✨অসংখ্য অসাধারণ গল্প, অনুভূতি আর স্মৃতির ভিড়ে থেকে সেরা নির্বাচন করা ছিল...
28/03/2026

🌙 Eid Salami Contest 2026 – Winner Announcement ✨
অসংখ্য অসাধারণ গল্প, অনুভূতি আর স্মৃতির ভিড়ে থেকে সেরা নির্বাচন করা ছিল সত্যিই কঠিন…

💝 Congratulations to all the Participants
আপনাদের প্রতিটি লেখা ছিল অনন্য, হৃদয়ছোঁয়া এবং প্রশংসনীয়।
আপনারাই এই আয়োজনের আসল সৌন্দর্য।
প্রতিশ্রুতি অনুযায়ী সকল participant-ই পাচ্ছে স্পেশাল সালামি 🎁

🏆 Congratulations to our Winners:

🥇 Munshi Shawonujjaman
🥈 Toukir Ahmed Russel
🥉 Ahsanul Haque

✨ সবাইকে আন্তরিক ধন্যবাদ Red Nucleus Association এর সাথে থাকার জন্য।

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Red Nucleus Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share