24/08/2026
দৈনিক আবহাওয়া বার্তা!!
তারিখ : ২৫ শে আগস্ট মঙ্গলবার ২০২৬। ১০ ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, শরৎকাল। ১১ ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
আকাশ : এদিন দেশের বেশ কিছু স্থানের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দেশের অধিকাংশ এলাকায় রোদের সম্ভাবনা থাকছে মেঘের ফাঁকে ফাঁকে।
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় মেঘের পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে।
বৃষ্টি : ২৫ শে আগস্ট দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে হালকা / মাঝারি বৃষ্টি হতে পারে।
দেশের কিছু কিছু স্থানে আকস্মিকভাবে সল্পস্থায়ীভাবে মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এখানে বরিশাল সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছুটা বেশি এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ও দেশের অন্যত্র ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টি হতে পারে।
বৃষ্টি বলয় : কম সক্রিয়।
পরবর্তী বৃষ্টি বলয় : পরে জানানো হবে।
বজ্রপাত : বৃষ্টিযুক্ত কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বজ্রপাত এর সম্ভাবনা আছে।
এর মধ্যে সিলেট বিভাগে পার্বত্য চট্টগ্রামে বৃষ্টিযুক্ত স্থানে মাঝারি বজ্রপাত এর আশঙ্কা আছে।
তাই আপনারা বজ্রপাত থেকে সতর্ক থাকবেন।
তবে উপকূলীয় এলাকা ও দেশের মধ্য অঞ্চলে বজ্রপাত কম থাকতে পারে।
শিলাবৃষ্টি : সম্ভাবনা নেই।
কালবৈশাখী ঝড় : সম্ভাবনা নেই।
দমকা হাওয়া : বৃষ্টি শুরুর কিছুটা আগে ও বৃষ্টির সময় কিছুটা দমকা হাওয়ার সম্ভাবনা আছে।
তাপমাত্রা : দেশের বেশ কিছু এলাকায় দিনে বেশ ভ্যাপসা গরম আবহাওয়া থাকতে পারে। ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত বা কিছুটা বৃদ্ধি পেতে পারে।
তাপ প্রবাহ : সম্ভাবনা কম। তবে বৃষ্টি বিরতির সময় দেশের অনেক এলাকায় অসস্তিকর ভ্যাপসা গরম থাকতে পারে ও দুই এক জায়গায় তাপমাত্রা মৃদু তাপ প্রবাহ মাত্রার কাছাকাছি চলে যেতে পারে।
পরবর্তী তাপপ্রবাহ :
কুয়াশা : নেই।
দিনের আকাশে সূর্যের কিরণ : ৫ থেকে ৮ ঘন্টা করে স্বাভাবিক সূর্যের কিরণ পাওয়া যেতে পারে।
মেঘের গতিপথ : (যদি থাকে) গড়ে দক্ষিণ-দক্ষিণ পশ্চিম হতে উত্তর-উত্তরপূর্ব দিকে। বৃষ্টিবাহী মেঘের গতিপথ গড়ে দক্ষিণ দক্ষিণ পশ্চিম হতে উত্তর উত্তরপূর্ব দিকে, ও মাঝেমধ্যে কিছুটা এলোমেলো।
সিস্টেম : পূর্বের লঘুচাপটি ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছে। বঙ্গোপসাগরে প্রভাব ধীরে ধীরে কমে আসতে পারে।
সাগর : উত্তর বঙ্গোপসাগর মোটামুটি উত্তাল আছে।
সতর্ক সংকেত : ৩
২৪ শে আগস্ট সন্ধ্যা ৬ টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় মাইজদীকোর্ট ৮০ মিলিমিটার (BMD)
২৪ শে আগস্ট সন্ধ্যা ৬ টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সৈয়দপুর ৩৪.৪০° সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেট ২৪.২০° সেলসিয়াস। (BMD)
সূর্যগ্রহণ : ৬ ই ফেব্রুয়ারি (বলয়গ্রাস সূর্যগ্রহণ ) ২০২৭। [বাংলাদেশে দেখা যাবেনা]
চন্দ্রগ্রহণ : ২৮ শে অগাস্ট (আংশিক গ্রহণ) ২০২৬। [বাংলাদেশে দেখা যাবেনা]
২৫ শে আগস্ট ঢাকায় সূর্য উঠবে সকাল ৫ টা বেজে ৩৮ মিনিটে ও সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬ টা বেজে ২৩ মিনিটে। দিনের দৈর্ঘ্য ১২ ঘন্টা ৪৫ মিনিট।
২৫ শে আগস্ট সূর্যের সর্বোচ্চ তীর্যক পতন : ১৫.১০° দক্ষিণে, মানে দেশের মধ্য অঞ্চল থেকে ঠিক দুপুরে সূর্য প্রায় কতটা দক্ষিণ আকাশে হেলে থাকবে।
আপডেট : ২৪ শে আগস্ট, রাত ১১ টা বেজে ৫৯ মিনিটে।
ধন্যবাদ : BWOT