Juger Barta

Juger Barta Follow দিয়ে যুগের বার্তা‘র সাথে থাকুন।
যোগাযোগ 01712835246 (WhatsApp)
Juger Barta

সাতক্ষীরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী’র বিদায়ী সংবর্ধনা ও নতুন প্রকৌশলীকে বরণ==========স্টাফ রিপোর্টার :  সাতক্ষীরা এলজিই...
26/07/2026

সাতক্ষীরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী’র বিদায়ী সংবর্ধনা ও নতুন প্রকৌশলীকে বরণ
==========
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী এ এস এম তারিকুল হাসান খানের বিদায় সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামানের বরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা ঠিকাদার কল্যাণ সমিতির আয়োজনে গতকাল রোববার বিকালে সাতক্ষীরা এলজিইডি সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা সভাপতি আলহাজ্ব আব্দুস সবুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিথি হিসেবে বক্তব্য রাখেন নতুন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান, বিদায়ী নির্বাহী প্রকৌশলী এ এস এম তারিকুল হাসান খান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা ঠিকাদার সমিতির সাধাঃ সম্পাদক শাহিনুর রহমান বাবু, ঠিকাদার ইকবল জমাদ্দার, মোঃ আকরাম হোসেন খান বাপ্পি, আব্দুল হাকিম,আসাদুল্লাহ বাহার, রফিকুল ইসলাম, আব্দুস সালাম, মোকলেছুর রহমান, সুমন রহমান, মীর রফিকুল ইসলাম বাবু,সাংবাদিক আবু সাঈদ প্রমূখ। এসময় বক্তব্য রাখেন সদ্য বিদায় নির্বাহী প্রকৌশলী ঠিকাদারের সার্বিকভাবে সহযোগিতা করেছেন। সরকারি কাজ সুন্দরভাবে সম্পন্নের জন্য ঠিকাদারদের সাথে মনঃক্ষন্ন হয়েছেন। প্রকৌশলী ও ঠিকাদার একে অপরের সাথে নিবিড় ভাবে সম্পৃক্ত। একজনকে ছাড়া অন্যজনের কার্যক্রম পরিচালনা করা খুবই কঠিন। নবগত প্রকৌশলী পূর্বের ন্যায় সার্বিকভাবে এই কার্যক্রমের অব্যাহত রাখবে।এসময় জেলার সকল উপজেলা থেকে ঠিকাদার বৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক শেখ ফরহাদ হোসেন তপু।

সাতক্ষীরায় হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মী বরখাস্ত ==============স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার তিনট...
26/07/2026

সাতক্ষীরায় হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মী বরখাস্ত
==============
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার তিনটি সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত দুই চিকিৎসককে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসি চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক নিরাপত্তাকর্মীকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার সারাদিন তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
সকালে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে মন্ত্রী হাসপাতালের রান্নাঘর, পুরুষ ও মহিলা ওয়ার্ড, অপারেশন থিয়েটার (ওটি), ওষুধের স্টোর, ওয়াশরুম, চিকিৎসক-কর্মচারীদের হাজিরা খাতা এবং বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি রোগীদের সাথে কথা বরেন এবং চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহসহ বিভিন্ন বিষয়ে খোঁজ নেন।
এসময় দীর্ঘদিন কর্মস্থলে অনুনমোদিতভাবে অনুপস্থিত মেডিকেল অফিসার ডা. শাওলী নানজিবা তন্নির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসি চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মীকে সাময়িক বরখাস্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন্।
পরে বেলা ২টার দিকে স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। প্রায় এক ঘণ্টা তিনি বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন ও রোগীদের সঙ্গে কথা বলেন।
এ সময় দীর্ঘদিন কর্মস্থলে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় চিকিৎসক ডা. সোহানা সেলিমের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে তিনি সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে শ্যামনগর উপজেলার কৈখালী এলাকার দৃষ্টিপ্রতিবন্ধী উচ্চশিক্ষিত তরুণী শারমিন আক্তারের সঙ্গে কথা বলেন। তার শিক্ষাগত যোগ্যতা ও মেধায় সন্তুষ্ট হয়ে আগামীতে তাকে একটি চাকরির সুযোগ করে দেওয়ার আশ্বাস দেন।পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,স্বাস্থ্য সেবার উন্নয়নে সারা দেশের উপজেলা হাসপাতাল ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীতকরণ , হাসপাতালগুলোতে ডায়ালসিস মেশিন প্রদান ও উপজেলা হাসপাতালে নারী ও পুরুষের জন্য আলাদা ফিজিওথেরাপী সেন্টার স্থাপন করা হবে।
ই-হেলথ কার্ডের বিষয়ে মন্ত্রী বলেন, এটা প্রধানমন্ত্রী দেখছেন। এটি উন্নত প্রযুক্তির বিষয়,যেখানে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পরযন্ত স্বাস্থ্য ডাটা থাকবে। পাইলটিং প্রজেক্ট হিসেবে কিছুদিনের মধ্যে ১০টি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ঘরে ঘরে নারী ও পুরুষের হেল্থ স্কিনিং করা হবে।
এ সময় জেলা প্রশাসক কাউসার আজিজ, জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব,জেলা বিএনপির সদস্য সচিব,আবু জাহিদ ডাবলু, মেডিকেল কলেজ হাসপাতালের পরিদর্শক ডা: কুদরত-ই-খুদা, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ৩দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পুলিশের অভিযানে ২৫ পিচ ইয়াবাসহ ৩ জন আটক হয়েছে। এ ঘটনায়...
26/07/2026

দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ৩
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পুলিশের অভিযানে ২৫ পিচ ইয়াবাসহ ৩ জন আটক হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের ও আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশ জানায়, দেবহাটা থানার পিএসআই বিপ্লব মালাকার সংগীয় ফোর্সসহ দেবহাটা থানা এলাকায় অভিযান পরিচালনা করে সরকারী খানবাহাদুর আহছান উল্লাহ কলেজের সামনে রাস্তার উপর থেকে ০৫ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ১। আব্দুর রহমান (২২), পিতা-আহম্মদ আলী, সাং- মাঝ সখিপুর, থানা- দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন এবং অপর এক অভিযানে এসআই ইব্রাহিম মোল্লা, এএসআই মাহমুদ হোসেন, এএসআই আলাউদ্দীন আলী, এএসআই রহমত আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামী ২। আব্দুল্লাহ আল মামুন, পিতা- আরশাদ আলী মানা, সাং- নাজিরের ঘের এবং একই তারিখ রাত ১০টার সময় ২০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ৩। গোলাম রব্বানী মোল্লা (৪৭) পিতা- দ্বীন আলী মোল্লা ওরফে দেওয়ান, গ্রাম- সাংবাড়িয়া, পোস্ট-শিমুলিয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানিয়েছেন, মাদক নির্মূলে পুলিশের অভিযানের অংশ হিসেবে মাদক উদ্ধার ও আসামি আটক হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে ওসি জানান।

শ্যামনগরে জলাবদ্ধতায় হাজার বিঘা ফসলের জমি রমজাননগর প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ঝুরঝুরি খাল...
26/07/2026

শ্যামনগরে জলাবদ্ধতায় হাজার বিঘা ফসলের জমি
রমজাননগর প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ঝুরঝুরি খাল থাকলেও নেই পানি নিষ্কাষনের সুবন্দোবস্ত । যার ফলে হাজার বিঘা ধান্য ফসল ও সবজির জমি পানিতে তলিয়ে আছে। অপর দিকে খালটির কিছু অংশ জবর দখল করে মৎস্য ঘের পরিচালনা করছে একটি চক্র। সরজমিনে দেখা যায় , রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজার , ভেটখালী , তারানীপুর ও মানিকখালী বিলের পানি ঝুরঝুরি খালে যায়। কিন্তু খাল দিয়ে পানি নিষ্কাষনের কোন ব্যবস্থা নাই। খালের শেষ সীমানায় মেইন রাস্তা ও অজিত বাছার ও সরজিৎ বাছারের বসত ভিটা থাকায় পানি জমাট বেঁধে প্রতি বছর বর্ষা মৌসুমে জলাবন্ধতা তৈরী হয়। যার ফলে ধান্য ফসলের মাঠ , বসত ভিটা , পুুকুর , গাছগাছালি, রাস্তা ক্ষতিগ্রস্থ হয়। অপর দিকে খালের কিছু অংশ তারানীপুর গ্রামের আবুল কাসেমের পুত্র মোঃ সমসের , মৃত অমেদ আলী শেখের পুত্র মোঃ মজিদ কারিগর , সোরা গ্রামের আলহাজ¦ এশার আলী মোল্যার পুত্র মোঃ আশরাফ আলী মোল্যাসহ বেশ কয়েকজন জবর দখল করে রেখেছে। বিল ও খালের পাশে মুন্ডা সম্প্রদায় বসবাস। বর্ষা মৌসুমে পানি নিষ্কাষনের ব্যবস্থা না থাকায় তারা খুবি কষ্টে জীবন ধারণ করে চলেছে।
স্থানীয় আলহাজ¦ আব্দুস সোবহান গাজীর পুত্র সাইফুল ইসলাম বলেন , ঝুরঝুরি খাল জবর দখল ও পানি নিষ্কাষনের ব্যবস্থা না থাকায় প্রতি বছর আমরা বর্ষা মৌসুমে ক্ষতিগ্রস্থ হয়ে আসছি। এ বছর ধানের বীজ বপন করতে পারছি না। উপর দিকে বসত ভিটার ও ক্ষতি হচ্ছে। এ ভাবে চললে আমরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হব এবং এলাকার মানুষের মধ্যে দারিদ্রতার হার বৃদ্ধি পাবে।
আফসার আলীর পুত্র মোঃ আবু সাঈদ বলেন , ঝুরঝুরি খালটি আংশিক পুনঃ খনন ও ভেটখালী - তারানীপুর পাঞ্জেগানা মসজিদ সংলগ্নে ভেটখালী বাজার , ভেটখালী ও তারানীপুরের পানি নিষ্কাষনের জন্য কালভার্ড নির্মাণ করার করার ফলে জলাবদ্ধতা বেশি সৃষ্টি হচ্ছে। নিঃস্ব হচ্ছি আমরা , যেন দেখার কেউ নাই। জবর দখল মুক্ত ও খালের সীমানা উন্মুক্ত করে পানি নিষ্কাষনের ব্যবস্থা করা হোক।
বিমল মুন্ডার পুত্র প্রিয়তোষ মুন্ডা বলেন , প্রতি বছর বর্ষা মৌসুমে দূর্ভোগের শেষ থাকে না। ধান ও সবজি চাষের জমি পানিতে তলিয়ে যায় । কাচা ঘর-বাড়ীসহ বসত ভিটা ক্ষতিগ্রস্থ হয় । আমাদের জীবন যাবনে বিঘ্নের সৃষ্টি হওয়ায় পাশাপাশি শিশুদের জীবনের নীরাপত্তা নিয়ে সব সময় ঝুঁকিতে থাকি। কিছু ব্যক্তি খালটি জবর দখল করে মৎস্য ঘের করছে। ঝুরঝুরি খালের পানি মানিকখালী খালে যাওয়ার সীমনায় পাঁকা রাস্তা এবং বসত ভিটা থাকায় পানি নিষ্কাষন হয়না।এ বিষয়ে ঝুরঝুরি খাল জবর দখলকারী সমসের জানান , সরকার খাল খনন করলে আমাদের কোন আপত্তি নাই। আমরাও চাই ঝুরঝুরি খাল দিয়ে পানি নিষ্কাষনের ব্যবস্থা হোক।
এ বিষয়ে রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আল মামুন বলেন , ইতি পূর্বে ঝুরঝুরি খালটির আংশিক ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে খনন করা হয়। খালের সীমানায় চলাচলের মেইন রাস্তা ও বসত ভিটা থাকায় মানিকখালী খালের সাথে সংযুক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক বলেন , উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খালটির বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

19/07/2026
শুভ সকাল।
03/07/2026

শুভ সকাল।

30/06/2026

এটা কি পোকা?

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভাবিশেষ প্রতিনিধি: বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬...
30/06/2026

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা
বিশেষ প্রতিনিধি: বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, খুলনার বাস্তবায়নে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে কালেক্টরেট চত্বর হতে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, খুলনার শ্রম পরিদর্শক মোহাম্মদ এহসানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন , জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম টুটুল, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে. এম. মিজানুর রহমান, সুশীলনের উপ-পরিচালক জি. এম. মনিরুজ্জামান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক সিরাজ সরদার, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, সহসভাপতি শেখ মিলন হোসেন, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা হাফিজুর রহমান। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুশীলন ও ওয়াল্ড ভিশনের উদ্যোগে দেবহাটা উপজেলার ৫৯ জন শিশুকে শিশু শ্রম থেকে উদ্ধার করে স্কুলে পাঠানো হয়েছে।যে কারনে দেবহাটা উপজেলাকে মডেল শিশু শ্রম মুক্ত উপজেলা ঘোষণা করার উদ্যোগ চলছে । বক্তারা আরো বলেন, শিশুশ্রম নির্মূলে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; এর পাশাপাশি দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন, অভিভাবকদের কর্মসংস্থান নিশ্চিত করা এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের জন্য বিশেষ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে। প্রতিটি পরিবারকে সচেতন করে শিশুদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।

29/06/2026

Celebrating my 8th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Juger Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Juger Barta:

Shortcuts

Share