08/01/2026
প্রতীক্ষার অবসান—মা ও মাটির টানে ফিরছেন আপনাদের প্রিয় ‘শাহজাদা চেয়ারম্যান’
বিসমিল্লাহির রহমানির রাহিম।
আসসালামু আলাইকুম।
আমার প্রাণপ্রিয় চাঁদখালী ইউনিয়নবাসী,
আশা করি আপনারা সকলে পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন।
আপনারা জানেন, আপনাদের সুখে-দুঃখে যার ছায়া সবসময় খুঁজে পাওয়া যায়, আমাদের সকলের পরম শ্রদ্ধেয় প্রিয় মানুষ চাঁদখালী ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব শাহজাদা মোঃ আবু ইলিয়াস বর্তমানে চিকিৎসার প্রয়োজনে প্রবাসে (আমেরিকা) অবস্থান করছেন। গত ৫ই আগস্ট পরবর্তী অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং শারীরিক অসুস্থতার কারণে এক বুক কষ্ট নিয়ে তাকে অনিচ্ছাসত্ত্বেও বিদেশের মাটিতে থাকতে হয়েছে।
শরীরের দূরত্ব থাকলেও, তার মনটা সবসময় পড়ে আছে চাঁদখালীর প্রতিটি ধূলিকণায়, প্রতিটি মানুষের হৃদয়ে। প্রবাসের ব্যস্ততায় এক মুহূর্তের জন্যও তিনি আপনাদের কথা ভুলে যাননি। তাই সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, নাড়ির টানে আর আপনাদের ভালোবাসার টানে তিনি অতি দ্রুত নিজ মাতৃভূমিতে ফিরে আসার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।
ইনশাআল্লাহ, খুব শীঘ্রই তিনি আপনাদের মাঝে পদার্পণ করবেন।
আমার শ্রদ্ধেয় চাচার পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন:
যিনি মানুষের সেবাকেই জীবনের ব্রত হিসেবে নিয়েছেন, কোনো প্রতিকূলতাই তাকে সাধারণ মানুষের ভালোবাসা থেকে বিচ্ছিন্ন করতে পারে না। সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে তিনি আবারও আপনাদের সেবায় নিজেকে বিলিয়ে দিতে আসছেন। আমরা বিশ্বাস করি, আল্লাহ সর্বশক্তিমান এবং তিনিই সর্বোত্তম পরিকল্পনাকারী।
আপনাদের কাছে আকুল আবেদন:
এই মুহূর্তে আপনাদের দোয়া ও ভালোবাসা উনার বড় শক্তি। আপনারা মন থেকে দোয়া করবেন যেন আল্লাহ পাক তাকে সহীহ-সালামতে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। তিনি যেন আবারও সুস্থ দেহে আপনাদের পাশে দাঁড়িয়ে চাঁদখালীর অসমাপ্ত উন্নয়ন ও সেবামূলক কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারেন।
আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে আমরা সবাই তার ফেরার প্রতীক্ষায়... #ফিআমানিল্লাহ