Bodor uddin kadir ofi

Bodor  uddin  kadir  ofi সাবেক সদস্য, ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ।
যুগ্ম সদস্য সচিব, জাতীয় ছাত্রশক্তি, কিশোরগঞ্জ জেলা ।
শিক্ষা • ঐক্য • মুক্তি

একদিকে পেট্রোল-অকটেন মজুত করে কৃত্রিম সংকটের অভিযোগ, অন্যদিকে ফ্যামিলি কার্ডের নামে লোক দেখানো নাটক। বাজারে আগুন, জনগণ ক...
19/04/2026

একদিকে পেট্রোল-অকটেন মজুত করে কৃত্রিম সংকটের অভিযোগ, অন্যদিকে ফ্যামিলি কার্ডের নামে লোক দেখানো নাটক। বাজারে আগুন, জনগণ কষ্টে—আর সরকার ব্যস্ত ব্যর্থতা ঢাকতে।
যে সরকার সিন্ডিকেট ভাঙতে পারে না, দ্রব্যমূল্য কমাতে পারে না, জনগণের অধিকার নিশ্চিত করতে পারে না—সে সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে। মানুষ আজ বুঝে গেছে, এই সরকার জনগণের নয়, লুটেরাদের পাহারাদার।

গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায়, আমাদের জগত দেখার চশমাটা আসলে আমাদের নিজেদের নয়। আমরা যাকে ইতিহাস বা  আবিষ্কার বলে জানি, ত...
19/04/2026

গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায়, আমাদের জগত দেখার চশমাটা আসলে আমাদের নিজেদের নয়। আমরা যাকে ইতিহাস বা আবিষ্কার বলে জানি, তা অনেক ক্ষেত্রেই নির্দিষ্ট কিছু গোষ্ঠীর তৈরি করা বয়ান। উদাহরণস্বরূপ, কলম্বাস আমেরিকা পৌঁছানোর আগেও সেখানে কোটি কোটি মানুষের সমৃদ্ধ সভ্যতা ছিল, অথচ আমরা সেটাকে কেবল ইউরোপের ‘আবিষ্কার’ হিসেবেই পড়ি। এমনকি ম্যাপের দিকে তাকালেও দেখি গ্রিনল্যান্ডকে আফ্রিকার সমান দেখানো হচ্ছে, অথচ বাস্তবে আফ্রিকা গ্রিনল্যান্ডের চেয়ে ১৫ গুণ বড়! এই যে গুরুত্বের ভিত্তিতে পৃথিবীকে ছোট-বড় করে দেখানোর প্রবণতা, এটাই হলো ‘জ্ঞানের রাজনীতি’।

কালের কণ্ঠ আজ একটি প্রতিবেদনে ড. ইউনুসের সরকারকে “অবৈধ” বলে উল্লেখ করেছে। কিন্তু এই শব্দটি ব্যবহার করার আগে তাদের একটু ভ...
06/03/2026

কালের কণ্ঠ আজ একটি প্রতিবেদনে ড. ইউনুসের সরকারকে “অবৈধ” বলে উল্লেখ করেছে। কিন্তু এই শব্দটি ব্যবহার করার আগে তাদের একটু ভেবে দেখা উচিত ছিল—কারণ যদি ইউনুস সরকার সত্যিই অবৈধ হয়, তাহলে তার অধীনে অনুষ্ঠিত যেকোনো নির্বাচনও স্বাভাবিকভাবেই প্রশ্নবিদ্ধ বা অবৈধ হয়ে পড়ে। আর যদি নির্বাচন অবৈধ হয়, তাহলে সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রীও তো বৈধতার প্রশ্নে পড়ে যান। সেই হিসেবে কালের কণ্ঠের এই বক্তব্যের সরল অর্থ দাঁড়ায়—তাদের দৃষ্টিতে এখনো দেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এখানেই প্রশ্ন ওঠে, আসলে কাদের স্বার্থে এই বয়ান তৈরি করা হচ্ছে? তাই বিএনপির প্রতি একটা সতর্কবার্তা থাকতেই পারে—বসুন্ধরা গংয়ের এই তোষামোদ বা অবস্থান দেখে খুব বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। ইতিহাস বলে, সুবিধাবাদী শক্তি সবসময়ই ক্ষমতার বাতাস বুঝে অবস্থান বদলায়। আজ যারা প্রশংসা করছে, কাল তারাই আবার সবচেয়ে কঠিন আঘাত হানতে পারে। রাজনীতিতে অনেক সময় এমন শক্তিই সামনে আসে, যারা সুযোগ পেলেই বিএনপির বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রের প্লট সাজায়—এমনকি অতীতের মতো আবারও তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে।
তাই সময় থাকতে সতর্ক হওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ রাজনীতিতে সবচেয়ে বড় ভুল হলো—যাদের প্রকৃত অবস্থান ও উদ্দেশ্য পরিষ্কার নয়, তাদের উপর ভরসা করে বসে পড়া। সতর্ক না থাকলে ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্তি করতে পারে। ⚠️

কে এম নাজিমুদ্দিন  ভাইয়ের পক্ষ থেকে ইফতার আয়োজন 💝
05/03/2026

কে এম নাজিমুদ্দিন ভাইয়ের পক্ষ থেকে ইফতার আয়োজন 💝

বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম এক ভয়াবহ রূপ নিয়েছে। গত কয়েক দিন ধরে ইসরায়েল লেবাননের বৈরুত এবং ইরানের তেহরানে একের...
03/03/2026

বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম এক ভয়াবহ রূপ নিয়েছে। গত কয়েক দিন ধরে ইসরায়েল লেবাননের বৈরুত এবং ইরানের তেহরানে একের পর এক শক্তিশালী বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলায় সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি সাধারণ মানুষের বসতবাড়ি, হাসপাতাল এবং এমনকি স্কুলেও আঘাত হানা হয়েছে। বিশেষ করে তেহরানের একটি প্রাথমিক স্কুলে হামলায় ১৬০ জনেরও বেশি নিষ্পাপ শিশুর প্রাণহানি আমাদের চরম মানবিক বিপর্যয়ের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। লেবাননের হাজার হাজার মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে বা গাড়িতে রাত কাটাচ্ছে, যাদের অনেকের সাথেই নেই কোনো শীতের কাপড় বা প্রয়োজনীয় খাবার। শুধু ইরান ও লেবাননেই নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়ে গেছে । রাজনৈতিক পাল্টাপাল্টি অভিযোগ আর যুদ্ধের এই দামামায় পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি আর জ্বালানি সংকটের মতো অর্থনৈতিক প্রভাবও এখন স্পষ্ট হয়ে উঠছে। শান্তির কোনো পথ কি আদৌ আর খোলা নেই? এই রক্তক্ষয়ী সংঘাতের শেষ কোথায়, তা আজ এক বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশ
02/03/2026

বাংলাদেশ

রাজাকারের ইফতার মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চ্যায়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।
28/02/2026

রাজাকারের ইফতার মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চ্যায়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

27/02/2026

২০২৪-এর গণঅভ্যুত্থান আমাদের শিখিয়েছে অন্যায়ের সামনে নত না হতে, স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে। সেই ঐতিহাসিক চেতনা থেকেই জন্ম নিয়েছে এই রাজনৈতিক দল— মানুষের অধিকার, ন্যায়বিচার ও সমতার প্রত্যয়ে গঠিত এক নতুন প্ল্যাটফর্ম।
অভ্যুত্থানের রক্তঝরা দিনগুলো শুধু প্রতিবাদের ইতিহাস নয়, বরং একটি নতুন রাজনীতির সূচনা। সেই স্বপ্নকে ধারণ করেই আজ আমাদের পথচলা।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে অঙ্গীকার হোক— ক্ষমতার নয়, মানুষের রাজনীতি গড়ার; বিভেদের নয়, ঐক্যের শক্তি হয়ে ওঠার।
সংগ্রামের চেতনা অম্লান থাকুক, এগিয়ে যাক আমাদের প্রিয় দল। ✊🇧🇩

— বদর উদ্দিন কাদির অফি
যুগ্ম সদস্য সচিব,
জাতীয় ছাত্রশক্তি, কিশোরগঞ্জ জেলা।

আল-হাদীর ফতরির রাইত......
27/02/2026

আল-হাদীর ফতরির রাইত......

জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে সম্পন্ন।। শিক্ষা, এক্য, মুক্তি র স্লোগান নিয়ে জাতীয় ছাত্রশক্তি ছড়িয়ে য...
26/02/2026

জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে সম্পন্ন।।
শিক্ষা, এক্য, মুক্তি র স্লোগান নিয়ে জাতীয় ছাত্রশক্তি ছড়িয়ে যাবে সারাদেশের ; সকল অন্যায়ের বিরুদ্ধে রাজপথে লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ।।

দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদেতারুণ্যের শক্তি, জনগণের শক্তি— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
26/02/2026

দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে
তারুণ্যের শক্তি, জনগণের শক্তি— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

শিক্ষা,ঐক্য, মুক্তি!জাতীয় ছাত্রশক্তি!
25/02/2026

শিক্ষা,ঐক্য, মুক্তি!
জাতীয় ছাত্রশক্তি!

Address

Kishoreganj

Telephone

+8801309915487

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bodor uddin kadir ofi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share