06/04/2026
রাইট
সুখী হতে যা লাগে----
পৃথিবীতে সুখী হতে আসলে খুব দামী কিছুর প্রয়োজন নেই; প্রয়োজন শুধু এক জোড়া মুগ্ধ চোখ আর অনুভূতির গভীরতা।
ছোট ছোট মুহূর্তগুলোকে অবহেলা না করে সযত্নে 'ফিল' করুন, দেখবেন আপনার মতো সুখী মানুষ এই জগত-সংসারে আর কেউ নেই।
যেমন ধরুন, তপ্ত দিন শেষে শান্ত বিকেল। রোদ পড়ে আসা বেলকনিতে দাঁড়িয়ে এক হাতে ধোঁয়া ওঠা চায়ের কাপ, আর অন্য হাতে আলতো বাতাসের ছোঁয়া। সামনে দিগন্তজোড়া আকাশ আর প্রকৃতির এই রূপ—এইটুকু অনুভব করতে পারলেই আপনি পৃথিবীর সবচেয়ে বড় ঐশ্বর্যশালী।
কিংবা ধরুন, সেই শেষ বিকেলে যখন আপনার প্রিয় মানুষটি পাশে থাকে। গোধূলির আলোয় তাকে নিয়ে অযান্ত্রিক কোনো পথে রিকশায় ঘোরা।
হুড খোলা রিকশায় পাশাপাশি বসে দু’কাপ চা, সাথে ২০ টাকার ঝালমুড়ি—সে যে এক অনন্য রাজকীয় ভোজ! ৫০ টাকার রিকশা ভাড়ায় যেন স্বর্গের টিকিট কেটে ফেলা।
এই সামান্য আয়েশটুকুই এনে দিতে পারে পৃথিবীর সমস্ত ব্যাকুলতার অবসান আর অপার্থিব সুখ।"
#ভালবাসার #সঙ্গী #সুখী #জীবন #দায়িত্ব