12/08/2022
সাকিব আল হাসান ফাউন্ডেশন নামে একটা সংস্থা সাকিব গড়ে তুলেছে এদেশের জন্য।
মোশাররফ রুবেলের পাশে সাকিবই দাঁড়িয়েছিলো ১৫ লাখ টাকা দিয়ে।
করোনার সময় পুরো ক্রিকেট সংশ্লিষ্ট সব চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পাশে দাঁড়িয়েছে।
দেশের প্রতিটা ক্রান্তিলগ্নে সাকিব আল হাসান ফাউন্ডেশনের সহায়তা পৌঁছেছে।
পার্থক্যটা হলো, তৌহিদ আফ্রিদিদের মতো লাইভ করে দেশের মানুষকে ঢোল পিটাইয়া জানান দেয়নি। এদেশের আর দশটা পাবলিকের মতো আপনাদের চিন্তাও হলো; দুর্যোগে ঘটনাস্থলে গিয়ে লাইভ করে করে ত্রাণ বিতরণ করাই নিজেকে মানবতাবাদী প্রমাণ করার একমাত্র উপায়। সব সেলিব্রিটিদের আপনারা ঐখানে দেখতে চান।
অর্থ কামানোর নেশা নাই এমন একজন মানুষও পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। আর বৈধপথে প্রচুর টাকা কামাতে পারাটাও একটা সাফল্য। এখানেও সাকিব সফল।
যদি এই সফলতা লাখো মানুষকে মোনাক মার্টের মতো প্রতিষ্ঠানে চাকরী পাইয়ে দেয়, মন্দ কী দেশের জন্য। এখানেও সাকিবতো দেশের লাভের প্রোজেক্ট, ক্রিকেটের মতো!
মিঃ নবাব-৭৫!💜