Sayeed Abdullah

Sayeed Abdullah Welcome to the official page of Sayeed Abdullah

15/08/2024

আন্দোলনের সময় বললেন প্রত্যেক ফেরাউনের জন্য মুসা আসবে।

যখনই বিজয় পেলেন বড় করে ভুয়া মাওলানা ভাসানির একটা নিকৃষ্ট উক্তি লাগিয়ে দিলেন।


আন্দোলনের সময় বললেন "হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল"।

বিজয়ের পর যখন বলা হলো "লা হাল্লা ইল্লা শারীয়াতি" তখন আপনারা সেই আল্লাহরই বিরুদ্ধে চলে গেলেন।


গভীর রাতে মহিলা হলগুলোতে যখন আপনাদের উপর বর্বরতা করা হচ্ছিল তখন আপনারা বলছিলেন "আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও" তাকবীরের ধ্বনি দিচ্ছেলেন।

এখন বিজয়ের পর যখন আপনাদের আল্লাহর ফরজ বিধান পর্দার কথা বুঝিয়ে বলা হচ্ছে যে ট্রাফিক কন্ট্রোল, গ্রাফিতি আর্ট আপনাদের দায়িত্ব না তখন আপনারা বললেন "আমি বাঙ্গালি চুপ হ মৌলবাদি"।


পুরো আন্দোলন জুড়ে ইসলামকে পুঁজি করে এগোলেন আর এখন এই ইসলামিস্টরাই আপনাদের কাছে মৌলবাদী। এই রকম আচরণ যারা করছেন আপনারা GEN-Z না আপনারা হচ্ছেন GEN-H (Generation of Hypocrisy).

সরি ।

© Collected

হজ্জের উদ্দেশ্যে রওনা হলাম গাইস 😆
05/08/2024

হজ্জের উদ্দেশ্যে রওনা হলাম গাইস 😆

গর্ব করে বলার মতো আর কোনো বাহিনী ই রইলো না! 🙂©
26/07/2024

গর্ব করে বলার মতো আর কোনো বাহিনী ই রইলো না! 🙂
©

26/05/2024

খুব বেশি কন্সিডারেট মানুষ হওয়ার অসুবিধা হচ্ছে, সারাজীবন আপনারই সবকিছু কন্সিডার করা লাগবে। আপনাকে কেউ করবে না। ফ্যামিলি, আশপাশের মানুষজন, বন্ধু-বান্ধব, ভালোবাসার মানুষ - প্রত্যেকের ক্ষেত্রে!

"ও তো বোঝেই" , "ও বুঝবে, প্যারা নাই"
বুঝতে বুঝতে যখন টায়ার্ড হয়ে যাবেন, আর বুঝতে চাইবেন না, তখন অবাক হয়ে বলবে, "আশ্চর্য! এমন করতেসোস কেন ?!", "tmi to dekhi change hoye geso"

বিয়ের পর স্বামী-স্ত্রীর প্রতিটি সিদ্ধান্তের জন্য যদি মা-বাবার কাছে যেতে হয়, তাহলে আপনি বিয়ে করছেনই বা কেনো?আপনার বিয়ে কর...
10/05/2024

বিয়ের পর স্বামী-স্ত্রীর প্রতিটি সিদ্ধান্তের জন্য যদি মা-বাবার কাছে যেতে হয়, তাহলে আপনি বিয়ে করছেনই বা কেনো?

আপনার বিয়ে করার বয়স হয়েছে মানে সিদ্ধান্ত নেবার বয়স হয়েছে। কিন্তু, বিয়ের পর প্রতিটি সিদ্ধান্ত যদি মা-বাবাকে জিজ্ঞেস করে নিতে হয়, তাহলে আপনি স্বামী হিসেবে স্ত্রীর কাছে মর্যাদা হারাবেন।

স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাবেন কিনা, স্ত্রী কোনো সিদ্ধান্ত নিতে চাইলে বারবার তাকে বলা- ‘মাকে জিজ্ঞেস কইরো’, স্ত্রীকে নিয়ে বাইরে যাবার আগে বাবার অনুমতি নেয়া লাগলে এটার ফল আসলেই নেতিবাচক। সাময়িক মনে হতে পারে কোনো অসুবিধা তো হচ্ছে না। কিন্তু, আপনার স্ত্রীর মনে ক্ষোভ জন্ম নেয়, আপনার প্রতি তার সম্মানবোধ উঠে যায়।

মাঝেমধ্যে তার কিছু ইচ্ছে করলে আপনি বলেন- “দেখি মা কী বলে।” তখন হয়তো সে কিছু বলে না। কিন্তু, মা যদি ‘না’ করেন, মায়ের ওপর না, বরং আপনার ওপরই তার রাগ হয়।

🔴 আপনি পারিবারিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অবশ্যই মা-বাবার পরামর্শ নিবেন, তাদেরকে শ্রদ্ধা করবেন।

🟠 কিন্তু, স্বামী হিসেবে আপনার যে কর্তৃত্ব আছে, সেই কর্তৃত্বের চর্চা আপনিই করুন; আপনার মা-বাবাকে করতে দিবেন না।

স্ত্রীর কোনো আবদার নাকচ করতে চাইলে তাকে বুঝিয়ে আপনিই নাকচ করুন। নিজের মা-বাবাকে ইনভলভ করে যখন দাম্পত্য জীবনের সিদ্ধান্ত নিবেন, কোনো এক সিদ্ধান্ত ভুল হলে স্ত্রী আপনার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলবে।

ঠিক তেমনি, স্ত্রীর বেলায়ও।

স্ত্রীরা বেশিরভাগ কথা মায়ের সাথে শেয়ার করে। স্বামী কী করলো, কী বললো, স্বামীকে এটা কীভাবে বলবে, স্বামীর কাছে কীভাবে চাইবে এগুলো নিয়ে সে মায়ের সাথে কথা বলে। মা-ও খুব আগ্রহ নিয়ে মেয়েকে বুদ্ধি দেন।

বিয়ের পর গুরুত্বপূর্ণ ইস্যু ছাড়া দৈনন্দিন এসব ব্যাপারে মেয়ের মা যতো ইনভলভ হবে, পারিবারিক অশান্তি ততো বাড়বে।

মা যদি জিজ্ঞেস করে, “এটা বলার পর জামাই কী বললো?” স্ত্রীর তখন স্পষ্টভাবে বলা উচিত- “সরি মা, ও আমাকে কী বলেছে সেটা তোমাকে বলতে পারবো না।”

একজনের স্ত্রী হিসেবে স্বামীর প্রতি আপনার এই আত্মসম্মান থাকা উচিত।

আপনার দাম্পত্য জীবন নিয়ে নিজের মা-বাবার অতিউৎসাহ দেখলে তাদেরকে সম্মানের সাথে নিরুৎসাহিত করুন।
🔴

এ দেশের জনগণের ভারত বিদ্বেষী হওয়া অন্যতম কারন!!
03/05/2024

এ দেশের জনগণের ভারত বিদ্বেষী হওয়া অন্যতম কারন!!

একটা কমপ্লিট প্যাকেজ হবে। আপনার সন্তানকে,১। শরিফার গল্পের মাধ্যমে কনফিউজড করা হবে, ২। স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে হায়া-লজ...
02/05/2024

একটা কমপ্লিট প্যাকেজ হবে।

আপনার সন্তানকে,

১। শরিফার গল্পের মাধ্যমে কনফিউজড করা হবে,

২। স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে হায়া-লজ্জা, নীতি-নৈতিকতা, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ কেড়ে নেয়া হবে,

এরপর জুমার দিনের বদৌলতে দ্বীনের সাথে যেটুকু কানেকশান ছিলো সেটাও কেড়ে নিলে ষোলকলা পূর্ণ হবে। আপনার সন্তান হয়ে উঠবে সহীহ লিবারেল জিন্দিক অথবা মুর তাদ।
© Collected

সাকিব প্লেয়ার থেকে ব্যবসায়ী - হয়েছে এম পি ।দু হাতে টাকা কামিয়েছে , টাকার পাহাড় বানানোর পর সে নেতা হয়েছে।মাশরাফি প্লেয়ার ...
30/04/2024

সাকিব প্লেয়ার থেকে ব্যবসায়ী - হয়েছে এম পি ।
দু হাতে টাকা কামিয়েছে , টাকার পাহাড় বানানোর পর সে নেতা হয়েছে।

মাশরাফি প্লেয়ার থেকে এমপি হয়েছে, এখন হুইপ হয়েছে।

এরা দু জন ছোট বেলা থেকেই বড় হবার স্বপ্ন দেখেছে।

মেট্রিক পাশ নেতার পিছনে ছুটে নাই। যদি ছুটতো তাহলে আজকে এমপি হত না। এলাকার ছ্যাচড়া মেম্বার হতে পারতো কিনা তাও সন্দেহ।

আর ব্যারিস্টার সুমন আগে লন্ডনে গেছে, পড়াশোনা করেছে, ব্যারিস্টার হয়েছে, এলাকার জন্য কাজ করেছে।

সে রানিং এমপিরে নাকানি চুবানি খাওয়াইছে গত ইলেকশনে।

আর তুমি বাপের খেয়ে বাপের পড়ে, সাত বার মেট্রিক ফেইল নেতার পা চাট!!

বাপ মার খবর নাই , আবার ফেইসবুকে পোস্ট দাও- প্রিয় অভিভাবক।

প্রিয় অভিভাবকদের জন্যই একদিন এলাকার মেম্বারও হইতে পারবে না। আজীবন ছ্যাচড়ামি করে খাইতে হবে।

সিএনজি স্টেশনের চাঁদা তুলে খাওয়া লাগবে।
অটোরিকশা, ভ্যান, পিকআপ থেকে চাঁদা তুলে খেতে হবে।
আর মানুষের অভিশাপ কামাবে।

বলদামি না করে লেখাপড়া কর, ব্যবসা কর, বিদেশ যাও।
লাগলে গরু পাল, মুরগির খামার করো।
তাও নেতার পা চাটা বন্ধ কর।

নিজে বড় হলে নেতা তোমার পায়ের সামনে এসে বসে থাকবে।

©️

“চিনোস আমারে?” বলে গত ১০০ বছর আগে যারা বাজার আর রাস্তা গরম করতো, তারা আজ একাকী শুয়ে আছে কবরে। আজ তাদের সেই প্রশ্নের উত্ত...
22/04/2024

“চিনোস আমারে?” বলে গত ১০০ বছর আগে যারা বাজার আর রাস্তা গরম করতো, তারা আজ একাকী শুয়ে আছে কবরে। আজ তাদের সেই প্রশ্নের উত্তর দেয়ার মতও কেউ নেই। আসলেই তাদের কেউ চিনে না আর।
গোরস্থানের সারি সারি কবরের মাঝে তার কবর কোনটা? খুঁজে বের করতে পারে না তার বংশধরেরাও। অথচ তাদের নাম শুনলে একসময় থরথর করে কাপতো মানুষ। তাদের কবরের উপর দিয়েই আজ শিয়াল কু*কু*র হেঁটে যায়।

খাটের এক কোনে শুয়ে থাকা প্য্যরালাইজড লিকলিকে বৃদ্ধ মানুষটিও একদিন কথায় কথায় “দেখে নেয়ার” হুমকি দিতো। অথচ আজ তাকেই দেখার কেউ নেই। সন্তানেরাও তার খোঁজ নেয় না।

ভুলে যায় মানুষ তার অতীত, ভুলে যায় ভবিষ্যত। এটাই নিয়ম। তারপর ও মানুষের কতো ক্ষমতার দাপট? মৃত্যুতে সব ধুয়ে মুছে বিলীন হয়ে যায়।

- কুল্লু নাফসিন জাইকাতুল মাউত.!
- মৃত্যুর স্বাদ একদিন সবাইকে গ্রহণ
করতে হবে!

আল্লাহ আমাকে এবং সবাই কে সঠিক বুঝ দান করুক, আমিন....

সংগৃহীত

এবারের ঈদুল ফিতর আপনার, আমার সকলের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি, সমৃদ্ধি ও সুস্থতা।🥰🥰 সবাইকে অগ্রিম ঈদ মোবারক 🥰🥰
10/04/2024

এবারের ঈদুল ফিতর আপনার, আমার সকলের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি, সমৃদ্ধি ও সুস্থতা।
🥰🥰 সবাইকে অগ্রিম ঈদ মোবারক 🥰🥰

Address

Chor-Shulakia, Kishoreganj Sodor
Kishoreganj
2300

Alerts

Be the first to know and let us send you an email when Sayeed Abdullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share