Kuliarchar Online

Kuliarchar Online kuliarchar online সবার আগে এবং প্রথম
কুলিয়ারচর পুরো বাংলা

বিস্তারিত  লিংকে  কমেন্টে
07/03/2026

বিস্তারিত লিংকে কমেন্টে

05/03/2026
অভিনন্দন ও শুভ কামনা বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল এমপি'র ব্যক্তিগত কর্মকর্তা হলে...
26/02/2026

অভিনন্দন ও শুভ কামনা

বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল এমপি'র ব্যক্তিগত কর্মকর্তা হলেন নূরুল ইশরাক।

কুলিয়ারচরে গরুসহ দুই গরু চোর আটককিশোরগঞ্জের কুলিয়ারচরে চুরি যাওয়া একটি লাল রঙের বকনা গরুসহ দুই গরু চোরকে আটক করেছে কুলিয়...
25/02/2026

কুলিয়ারচরে গরুসহ দুই গরু চোর আটক

কিশোরগঞ্জের কুলিয়ারচরে চুরি যাওয়া একটি লাল রঙের বকনা গরুসহ দুই গরু চোরকে আটক করেছে কুলিয়ারচর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলিয়ারচর উপজেলার পূর্ব গাইলকাটা এলাকার বাসিন্দা আরিফ (৫৪) গত ২৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে তার বসতঘর সংলগ্ন গোয়ালঘরে দুটি গরু বেঁধে রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন ২৪ ফেব্রুয়ারি ভোর আনুমানিক ৪টা ৩৫ মিনিটে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, গোয়ালঘরে থাকা দুটি গরুর মধ্যে একটি গরু চুরি হয়েছে।

পরে পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করা হয়। সকাল আনুমানিক ৭টা ৫ মিনিটে খবর পাওয়া যায়, কুলিয়ারচর পৌরসভার মানিকদী ব্রিজের কুলিয়ারচর অংশে আতশ আলীর অটো গ্যারেজের সামনে পাকা রাস্তার ওপর স্থানীয় লোকজন চুরি যাওয়া গরুসহ একজনকে আটক করে রেখেছে।

খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পূর্ব গাইলকাটা মহল্লার মৃত গিয়াস উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম বাবু ওরফে সজীব (২৭)কে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে কুলিয়ারচর বাজার ব্যাপারীপাড়া মহল্লার মো. আবু বক্কর সিদ্দিকের মো. নূরে আলম (২৪) কে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা গরু চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় আরও ৩–৪ জন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে, যারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

উদ্ধারকৃত গরুটির আনুমানিক মূল্য প্রায় ৩৫ হাজার টাকা। গরুটি সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী আরিফ কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কুলিয়ারচর থানার ওসি তদন্ত খোকন চন্দ্র সরকার বলেন, এই ঘটনার তদন্ত চলছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মাননীয় বাণিজ্য মন্ত্রীর সভাপতিত্বে আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত A...
25/02/2026

মাননীয় বাণিজ্য মন্ত্রীর সভাপতিত্বে আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত Agreement on Reciprocal Trade (ART) বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন মাননীয় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোঃ শরীফুল আলম, এমপি।

দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে এ আলোচনা সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

23/02/2026

রাজধানীর কারওয়ান বাজারে বাজার মনিটরিং করছেন প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম

21/02/2026

বড়খারচর আদর্শ গ্রামে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

গ্রামবাসী একত্রিত হয়ে শহীদ মিনারে ফুলের তোড়া অর্পণ করেন এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। শ্রদ্ধা আর ভালোবাসায় ভরে ওঠে পুরো পরিবেশ।

20/02/2026

২১ ফেব্রুয়ারি কুলিয়ারচর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি—
মহান শহীদ দিবসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
একুশ মানে গর্ব, একুশ মানে অঙ্গীকার।

20/02/2026

২১ ফেব্রুয়ারি কুলিয়ারচর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে
মহান শহীদ দিবসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
একুশ মানে গর্ব, একুশ মানে অঙ্গীকার। 🇧🇩

কুলিয়ারচরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার দুইকিশোরগঞ্জের কুলিয়ারচরে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দুই চিহ্নিত অপর...
20/02/2026

কুলিয়ারচরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার দুই
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দুই চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ডাকাত দলের আরও কয়েকজন সদস্য পালিয়ে গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার একটি টহল দল পৌরসভার তৃষা বাসস্ট্যান্ডসংলগ্ন পাইলট স্কুলের খেলার মাঠ এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। পরে তদন্তের ধারাবাহিকতায় গত রাত ৩টা ২০ মিনিটে কুলিয়ারচর পৌরসভার তাতারকান্দি এলাকা থেকে রিমন মিয়া (২৭) ও রিকন মিয়া ওরফে লিংকন মিয়া (৩০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা সম্পর্কে আপন ভাই এবং তাতারকান্দি গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত এবং সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় ডাকাতি, ছিনতাই, চুরি ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার যথেষ্ট তথ্যপ্রমাণ পাওয়া গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় তারা জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার পাশাপাশি পুনরায় গুরুতর অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এ কারণে মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ আদালতের কাছে তাদের জেল হাজতে আটক রাখার আবেদন জানিয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

Address

Kuliarchar
Kishoreganj
2340

Telephone

+8801925307445

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kuliarchar Online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kuliarchar Online:

Share