Jk Alert360

Jk Alert360 মদিনার ওই সবুজ গম্বুজকে ভালোবাসি।

22/08/2026

ঈদ মানেই আনন্দ খুশি।

ওরা মনে করে ঈদ মানেই জাকাত-ফিতরা-চামড়া। যেখানে জাকাত-ফিতরা-চামড়া নেই সেটা কীসের ঈদ!😁

📝হাদীস দ্বারা প্রমাণিত রাসুলﷺএর বিলাদত ১২ই রবিউল আউয়াল।রাসুলে করীমﷺ'র শুভ বিলাদত শরীফ ১২ই রবিউল আউয়াল সোমবার হয়েছে।এটার ...
19/08/2026

📝হাদীস দ্বারা প্রমাণিত রাসুলﷺএর বিলাদত ১২ই রবিউল আউয়াল।

রাসুলে করীমﷺ'র শুভ বিলাদত শরীফ ১২ই রবিউল আউয়াল সোমবার হয়েছে।এটার উপর জমহুরের প্রসিদ্ধ মত!এটা সাহাবী এবং তাবেঈ থেকে প্রমাণিত।উম্মতের আমলও এটার উপর।

ইমাম হাকীম নিশাপুরী রাহঃ আল-মুস্তাদরাক আলাস সহীহাইনের ২য় খন্ড,৬৫৯পৃষ্ঠায় ৪১৮২নং হাদীস বর্ণনা করেছেন-
حَدَّثَنَا أَبُو الْحَسَنِ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ شَبُّوَيْهِ الرَّئِيسُ بِمَرْوَ، ثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ النَّيْسَابُورِيُّ، ثَنَا عَلِيُّ بْنُ مِهْرَانَ، ثَنَا سَلَمَةُ بْنُ الْفَضْلِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ قَالَ‏:‏ ‏"‏ وُلِدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ لِاثْنَتَيْ عَشْرَةَ لَيْلَةً مَضَتْ مِنْ شَهْرِ رَبِيعٍ الْأَوَّلِ‏.

و قال : اسناد صحيح لم يخرجاه و قال الامام الذهبى في التلخيص: على شرط مسلم-
-‘‘.... ইমাম মুহাম্মদ বিন ইসহাক (رحمة الله) বলেন, রাসূল (ﷺ) ১২ই রবিউল আউয়াল এর রাতে শুভাগমন করেন।
ইমাম হাকিম বলেন, উক্ত হাদিসটি সহীহ। ইমাম যাহাবী তাঁর তালখীছ গ্রন্থে বলেন, ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী হাদিসটি সহীহ।’’

ইমাম ইবনে কাসীর রাহঃ,যাকে আহলে হাদীসও দেওবন্দী-ওহাবীরাও মেনে থাকে।তিনি ওনার আলবিদায়া ওয়ান্নিহায়ার ৩য় খন্ড,৩৭৫পৃষ্ঠায় মুসান্নিফে আবি শায়বার বরাতে লিখেছেন-
وَقَالَ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عُثْمَانُ عَنْ سَعِيدِ ابن مِينَا عَنْ جَابِرٍ وَابْنِ عَبَّاسٍ. قَالَا: وُلِدَ رَسُولُ اللَّهِ ﷺ عَامَ الْفِيلِ يَوْمَ الِاثْنَيْنِ الثَّانِيَ عَشَرَ مِنْ رَبِيعٍ الْأَوَّلِ. ـ
-‘‘ইমাম ইবনে আবি শায়বাহ তিনি মুহাদ্দিস উসমান থেকে তিনি মুহাদ্দিস সাঈদ ইবনে মিনা থেকে বর্ণনা করেন, যথাক্রমে হযরত জাবের (رضي الله عنه) ও হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) হতে বর্ণনা করেন, তাঁরা বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর বিলাদত শরীফ হস্তী বাহিনীর বছর ১২ ই রবিউল আউয়াল হয়েছিল।’’
আরেকটি সূত্র ইমাম ইবনে কাসীর বর্ণনা করেছেন সনদবিহীনভাবে একই কিতাবের ২৭০পৃষ্ঠায়-
عَنِ ابْنِ عَبَّاسٍ وَجَابِرٍ أَنَّهُ وُلِدَ عَلَيْهِ السَّلَامُ، فِي الثَّانِي عَشَرَ مِنْ رَبِيعٍ الْأَوَّلِ يَوْمَ الِاثْنَيْنِ
-‘‘হযরত জাবের (رضي الله عنه) ও হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) হতে বর্ণিত। তাঁরা বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর বিলাদত শরীফ ১২ ই রবিউল আউয়াল হয়েছিল।’’

15/08/2026
15/08/2026

শিল্পী আবুল হোসেন হাওলাপুরীর কন্ঠে মনোমুগ্ধকর কালাম।

আবারো কেন্দুয়াতে মুর্শিদ কেবলার শুভ আগমণ। ১ই আগস্ট ২০২৬ ইং।
25/07/2026

আবারো কেন্দুয়াতে মুর্শিদ কেবলার শুভ আগমণ। ১ই আগস্ট ২০২৬ ইং।

06/05/2026

If you don’tlike it — then don’t go to a Pir. 🪩

If you don’t like it — then don’t become a murid.
But you have no right to be disrespectful or insolent before the Awliya and the blood of Rasool ﷺ.

18/04/2026

🩻তাসাউফ মূলত আত্মশুদ্ধি-আল্লাহ-প্রেম আর দিলের পরিচর্যা নিয়ে।আর াওলাপুরী_দরবার_শরীফ হলো আদব ও
আত্মশুদ্ধির একটি বিশেষ মারকাজ।

তাসাউফ বা সুফিবাদের মর্মকথা হলো: আত্মার পরিশুদ্ধির মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন ।

কয়েকটা প্রসিদ্ধ সুফি বাণী:
আত্মশুদ্ধি ও কলব নিয়ে
হজরত মুহাম্মদ (সা.) বলেন:
মানবদেহে একটি বিশেষ অঙ্গ আছে, যা সুস্থ থাকলে সমগ্র দেহ পরিশুদ্ধ থাকে, আর অসুস্থ থাকলে সমগ্র দেহ অপরিশুদ্ধ হয়ে যায়। জেনে রাখো, এটি হলো কলব বা হৃদয়। আল্লাহর জিকির বা স্মরণে কলব কলুষমুক্ত হয়।”*
এটাই তাসাউফের মূল ভিত্তি —

২. ফানা-বাকা নিয়ে*
তাসাউফ দর্শনের মূল পথ হলো *ফানাফিল্লাহ* মানে আল্লাহর মধ্যে বিলীন হওয়া, আর *বাকাবিল্লাহ* মানে আল্লাহর সঙ্গে স্থায়ীভাবে বেঁচে থাকা।
“নিরাকার আল্লাহর মধ্যে ফানা হওয়ার জন্য নিরাকার শক্তির প্রতি প্রেমই একমাত্র মাধ্যম।

৩. ইহসান নিয়ে*
সুফিরা ইবাদতের পূর্ণতার জন্য সংগ্রাম করে। হাদীসে আছে:
*“ইহসান হল এমনভাবে আল্লাহর ইবাদত কর যে, তুমি তাকে দেখছো, অথবা তুমি তাকে না দেখলেও নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন।
৪. প্রসিদ্ধ সুফিদের কথা
*জালালুদ্দিন রুমি (রহ)
গতকাল আমি চালাক ছিলাম, তাই দুনিয়া বদলাতে চেয়েছিলাম। আজ আমি জ্ঞানী, তাই নিজেকে বদলাচ্ছি।”
- বড় পীর আব্দুল কাদির জিলানী “ফকির সে নয় যার হাতে কিছু নেই, ফকির সে যার অন্তরে দুনিয়ার চাহিদা নেই।”
- *খাজা মুঈনুদ্দিন চিশতি (রহ)
“প্রেমিকের কাজ প্রেম করা, হিসাব করা নয়।

*তাসাউফের সারকথা ৩ স্তম্ভে*:
1. *তাওহিদের আধ্যাত্মিক উপলব্ধি* — সবার ভেতর আল্লাহর আলো দেখা
2. *তাজকিয়া বা আত্মশুদ্ধি* — নিজের নফসকে পরিশুদ্ধ না করলে আল্লাহকে জানা অসম্ভব
3. *ইশক বা প্রেম* — আল্লাহর প্রেমার্জনই সুফিবাদের উদ্দেশ্য।

এটার বাংলা অর্থ:"আমার মুর্শিদ আমার জান, আমার প্রাণ।  তিনি আমার ঈমানকে আলোকিত করেছেন। তাঁর হাত ধরে অসংখ্য অগণিত মানুষ ইসল...
15/04/2026

এটার বাংলা অর্থ:

"আমার মুর্শিদ আমার জান, আমার প্রাণ।
তিনি আমার ঈমানকে আলোকিত করেছেন। তাঁর হাত ধরে অসংখ্য অগণিত মানুষ ইসলামের ছায়াতলে এসেছে। যুগের পর যুগ তারা সম্মানিত ও মর্যাদাপূর্ণ হয়েছে।

যদি আপনার ভালো না লাগে — তাহলে আসবেন না।
যদি আপনার ভালো না লাগে — তাহলে পীরের কাছে যাবেন না।
যদি আপনার ভালো না লাগে — তাহলে মুরিদ হবেন না।
কিন্তু আউলিয়া কেরাম ও রাসূল ﷺ এর রক্তের সামনে বেয়াদবি ও গুস্তাকি করার কোনো অধিকার আপনার নেই।

Address

Kishoreganj

Alerts

Be the first to know and let us send you an email when Jk Alert360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share