Kishoreganj Tribune

Kishoreganj Tribune Mouthpiece of Kishoreganj Kishoreganj Tribune puts an extra priority on Kishoreganj news.

Kishoreganj Tribune is an online newspaper that aims to provide accurate, objective, and real-time news to its audience across the Kishoreganj. However, it also covers different segments like national, politics, economics, international, sports, entertainment, education, information and technology, features, lifestyle and columns.

• মিঠামইনে পদস্থগিত উপজেলা বিএনপির সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীরকে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে ...
16/07/2026

• মিঠামইনে পদস্থগিত উপজেলা বিএনপির সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীরকে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতিও উদ্ধার করা হয়
• গ্রেফতাররা হলেন- বরগুনা জেলার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মৃত সুলতানের ছেলে মো. হেলাল (২৫), লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দুধরাজপুর গ্রামের নূর হোসেনের ছেলে মো. মহিউদ্দিন (৩২) এবং একই উপজেলার মধ্যপাড়া গ্রামের রহমত উল্লাহ খোকনের ছেলে মো. শাকিল হোসেন ওরফে শাহীন (২৫)
• জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান
• পুলিশ সুপার জানান, গ্রেফতাররা পেশাদার অপরাধী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, পরিকল্পিত এ হত্যাকাণ্ডের জন্য তাদের ঢাকা থেকে ভাড়া করে আনা হয়েছিল। তবে কে বা কারা নেপথ্যে থেকে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এর কারণ কী, তা খতিয়ে দেখছে পুলিশ
• ​গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের কামালপুরে নিজ বাড়ির সামনে এ হত্যাকাণ্ডের শিকার হন তিনি। পরে ওই রাতেই ঘটনাস্থল থেকে একজন এবং করিমগঞ্জ উপজেলার বালিখোলা থেকে অপর দুজনকে গ্রেফতার করে পুলিশ

29/06/2026

বাজিতপুর উপজেলার হুমাইপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিংয়ের দুধের প্যাকেটে মিলল পোকা!

28/06/2026

কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ ঝিড়ারপাড় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

• অতীতের সব রেকর্ড ভেঙে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এছাড়াও মিল...
27/06/2026

• অতীতের সব রেকর্ড ভেঙে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এছাড়াও মিলেছে বৈদেশিক মুদ্রাসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার
• ছয় মাস পর সকাল ৭টায় খোলা হয় মসজিদের ১৩টি দানবাক্স। এতে মিলে রেকর্ড ৪৩ বস্তা টাকা। ৯টার পর শুরু হয় গণনা। চলে রাত পৌনে ৯টা পর্যন্ত
• গণনা শেষে চূড়ান্ত টাকার পরিমাণ ঘোষণা করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ
• জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি সোহানা নাসরিন বলেন, গত বছরের ২৭ ডিসেম্বর পর্যন্ত মসজিদের সরাসরি দানের ১১৪ কোটি টাকা এবং চলতি বছরের ২৬ জুন পর্যন্ত অনলাইনে দানের ২৪ লাখ ৭৬ হাজার ৮৮২ টাকা ব্যাংকে জমা রয়েছে। এ ছাড়া মানুষের দান করা বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও রুপা জেলা প্রশাসনের ট্রেজারিতে সম্পূর্ণ নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। আজকের টাকাও আগের টাকার সঙ্গে ব্যাংকে জমা হবে

#পাগলামসজিদ । #দানবাক্স । । #কিশোরগঞ্জনিউজ । #টাকা। #কিশোরগঞ্জ । #কিশোরগঞ্জট্রিবিউন

27/06/2026

কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের কান্দুলিয়া গ্রামে নিজ ঘর থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

• ব্যবধান মাত্র কয়েক মিনিট; এতেই খুন ৩ জন। এরপর দিনশেষে মৃত্যু হয় আরও এক মেয়ের। দেশজুড়ে আলোচিত লক্ষ্মীপুরের রায়পুরে মর্ম...
26/06/2026

• ব্যবধান মাত্র কয়েক মিনিট; এতেই খুন ৩ জন। এরপর দিনশেষে মৃত্যু হয় আরও এক মেয়ের। দেশজুড়ে আলোচিত লক্ষ্মীপুরের রায়পুরে মর্মান্তিক হত্যাকাণ্ডে প্রাণ হারিয়েছেন মা ও তিন মেয়ে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হওয়ার পর একে একে মৃত্যু হয় তাদের। এ ঘটনায় অভিযুক্ত অন্তর মজুমদারকে আটক করে গণপিটুনি দিলে তারও মৃত্যু হয়
• নিহতরা হলেন- শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু সায়মা আক্তার (২১), মেজো মেয়ে ইকরা আক্তার (১৭) এবং ছোট মেয়ে শিফা আক্তার (৯)। গণপিটুনিতে নিহত হয়েছেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বাসিন্দা অন্তর মজুমদার
• প্রতিবেশী রাণী নামে এক নারী অন্তরকে বাসার সামনে দেখে তার আসার কারণ জানতে চান। তখন অন্তর জানান, তিনি পানির পাইপ মেরামত করতে এসেছেন
• জানা গেছে, নিহত পরিবারটির বাড়ি কুমিল্লা জেলায়। তারা দীর্ঘদিন ধরে রায়পুর পৌর শহরের ভাড়া বাসায় বসবাস করছিলেন। কয়েক বছর আগে পরিবারের কর্তা কামাল হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এরপর শাহিনুর বেগম তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে সংসার চালিয়ে আসছিলেন

25/06/2026

কটিয়াদী উপজেলার চরিয়াকোনা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কেল ব্যবসায়ী নিহত

হোসেনপুরে মাদকের টাকা দিতে অস্বীকৃতি জানানোয় স্ত্রীকে ঘরের ভেতরে তালাবদ্ধ করে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধ...
23/06/2026

হোসেনপুরে মাদকের টাকা দিতে অস্বীকৃতি জানানোয় স্ত্রীকে ঘরের ভেতরে তালাবদ্ধ করে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় দুটি বসতঘর, একটি গাভী ও বাছুর, বিপুল পরিমাণ ধান-চাল এবং আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার জিনারী ইউনিয়নের গাবরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আলমগীর হোসেন (২৫) ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে।

• কাদিরজঙ্গল ইউনিয়নের সাঁতারপুর গ্রামে এ ঘটনা ঘটে• নিহত অপু (১৪) সাঁতারপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে। অভিযুক্ত সীমান্ত নি...
23/06/2026

• কাদিরজঙ্গল ইউনিয়নের সাঁতারপুর গ্রামে এ ঘটনা ঘটে
• নিহত অপু (১৪) সাঁতারপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে। অভিযুক্ত সীমান্ত নিহত অপুর ফুফাতো ভাই ও ঘনিষ্ঠ বন্ধু। সে একই গ্রামের মাহবুব আলমের ছেলে
• পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার সীমান্তের একটি মোবাইল হারিয়ে যায়। তার সন্দেহ ছিল, ফোনটি অপু চুরি করেছে। এ নিয়ে এলাকায় একটি সালিশ বৈঠকও বসে। তবে সালিশে অপুর বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া না যাওয়ায় তাকে নির্দোষ ঘোষণা করা হয়। কিন্তু সীমান্ত বিষয়টি মেনে নিতে পারেনি এবং অপুর ওপর সন্দেহ বজায় রাখে
• আজ দুপুরে সীমান্ত সাঁতারপুর গ্রামের একটি সেতুর কাছে অপুকে ডেকে আনে। সেখানে মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সীমান্ত তার সঙ্গে থাকা একটি ধারালো ছুরি দিয়ে অপুর পেটে আঘাত করে। গুরুতর আহত হয়ে অপু ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে
• পরে স্থানীয় লোকজন সীমান্তকে আটক করে। গুরুতর আহত অপুকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
• করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

23/06/2026

তাড়াইল উপজেলার বরুহা ব্রিজের নিচে নদীর স্রোতে ভাসমান অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার

Address

Kishoreganj

Alerts

Be the first to know and let us send you an email when Kishoreganj Tribune posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kishoreganj Tribune:

Shortcuts

Share

l="false"> Add listing
  • Login
  • Subscribe

    We will notify you when anything happens in Kishoreganj.