Sujan সৃষ্টির সব কিছুই সুন্দর। সৃষ্টিকর্তা সবচেয়ে সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছে। কাউকে ঘৃনা নয় ভালোবেসে সব সময় পাশে থাকা উচিত।

18/06/2026

প্রিয় মায়াবতী

ভেবেছিলাম কোনো একদিন ভুলে যাব।
কিন্তু জানা ছিল না,
ভালোবেসে কাউকে ভোলা যায় না!

সময় অনেক কিছু বদলে দেয়, মানুষ বদলে যায়, সম্পর্ক বদলে যায়, এমনকি জীবনের অর্থও বদলে যায়।

শুধু কিছু মানুষ বদলায় না।

তারা থেকে যায় হৃদয়ের এমন এক জায়গায়, যেখানে সময়েরও প্রবেশাধিকার নেই।

তোমাকে ভুলে যাওয়ার জন্য আমি কত চেষ্টা করেছি জানো?

নিজেকে ব্যস্ত রেখেছি, নতুন মানুষের ভিড়ে হারিয়ে যেতে চেয়েছি, পুরোনো স্মৃতিগুলো মুছে ফেলতে চেয়েছি। কিন্তু প্রতিবারই বুঝেছি, স্মৃতি মুছে ফেলা যায়, কিন্তু হৃদয়ের গভীরে লেখা নাম মুছে ফেলা যায় না।

ভেবেছিলাম, একদিন তোমার কথা মনে পড়বে না। একদিন তোমার নাম শুনেও বুক কাঁপবে না। একদিন তোমার স্মৃতিগুলোও পুরোনো হয়ে যাবে।

কিন্তু হয়নি।

বরং সময়ের সাথে সাথে আরও বেশি বুঝেছি, ভালোবাসা শেষ হয়ে যায় না, শুধু মানুষটা দূরে চলে যায়।

তুমি হয়তো আজ অন্য কোথাও, অন্য কারও গল্পে ব্যস্ত। হয়তো আমার কথা তোমার মনেও পড়ে না।

কিন্তু আমি যখন একা হই, যখন রাত গভীর হয়, যখন চারপাশের সব শব্দ থেমে যায়, তখনও কোথা থেকে যেন তোমার স্মৃতিগুলো এসে পাশে বসে।

তখন মনে হয়, কিছু মানুষকে পাওয়ার জন্য নয়, মনে রাখার জন্যই ভালোবাসা হয়।

তুমি আমার জীবনে নেই, তবুও আমার অনুভূতিতে আছো। তুমি আমার বর্তমান নও, তবুও আমার সবচেয়ে সুন্দর অতীত।

হয়তো এটাই ভালোবাসার সবচেয়ে নির্মম সত্য,

যাকে সত্যি সত্যি হৃদয় দিয়ে ভালোবাসা যায়, তাকে ছেড়ে থাকা যায়, তার থেকে দূরে থাকা যায়, তার সঙ্গে কথা না বলেও বেঁচে থাকা যায়,

কিন্তু তাকে ভুলে যাওয়া যায় না।

তাই শেষ পর্যন্ত তোমাকে মনে রেখেই দিলাম।

কোনো অভিযোগ ছাড়া, কোনো দাবি ছাড়া, কোনো প্রত্যাশা ছাড়া।

শুধু এক বুক ভালোবাসা, এক সমুদ্র স্মৃতি, আর কিছু না বলা অনুভূতি নিয়ে।

কারণ আজ বুঝি,

মানুষকে ভুলে যাওয়া যায়, অভ্যাসকে ভুলে যাওয়া যায়, কিন্তু হৃদয় দিয়ে ভালোবেসে ফেলা মানুষটাকে কখনোই ভোলা যায় না...!

08/05/2026

আমি কত বড় পাপী, আমি খোদার ইবাদাত করা অবস্থায় তোমার কথা ভেবেছি। আমি স্রষ্ঠাকে ভুলে সৃষ্টির প্রেমে পড়েছি, তাই হয়তো বা খোদা চাইনি তুমি আমার হও।

02/05/2026

তুমি তোমার পরিবারের কথাও ভাবলে
তাদের স্বপ্ন, তাদের সম্মান, তাদের নিশ্চিন্ত ভবিষ্যৎ।
নিজের ভবিষ্যৎ নিয়েও ভাবলে
কীভাবে নিজেকে গুছিয়ে নেবে, কোথায় দাঁড়াবে, কেমন একটা জীবন গড়বে।
সবকিছু নিয়ে তোমার চিন্তা ছিল, পরিকল্পনা ছিল, দায়িত্ববোধ ছিল।

শুধু একটা জায়গাতেই তুমি থেমে গেলে
সেটা ছিলাম আমি।
হয়তো আমি তোমার কাছে কোনো অগ্রাধিকার ছিলাম না,
হয়তো আমার জায়গাটা কখনোই এতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি।
তুমি হিসাব করেছো জীবনের প্রতিটা দিক,
কিন্তু সেই হিসাবের খাতায় আমার নামটা কখনো লিখোনি।
আমি অপেক্ষা করেছিলাম

একটু ভাববে, একবার হলেও মনে করবে,
এই মানুষটা তোমার জন্য কতটা জায়গা ছেড়ে দিয়েছে নিজের ভেতরে।
কিন্তু তুমি ব্যস্ত ছিলে নিজের স্বপ্ন বাঁচাতে,
নিজের পৃথিবী গড়তে।
আমি দোষ দিচ্ছি না তোমাকে,

কারণ সবাই নিজের মতো করে বাঁচতে চায়,
নিজের দায়িত্ব আগে দেখতে চায়
এটাই স্বাভাবিক।
তবুও একটা প্রশ্ন থেকে যায়

সবকিছু ভেবে যখন তুমি এত কিছু ঠিক করতে পারলে,
তখন কি একবারও আমার কথা ভাবা এতটাই কঠিন ছিল?
হয়তো উত্তরটা আমি কোনোদিন পাবো না,
তবুও এই সত্যটা মেনে নিতে শিখছি
কিছু মানুষ জীবনের অংশ হয়,
কিন্তু কখনোই অগ্রাধিকার হয় না 😥💔🥀

Address

Kishoreganj Dhaka
Kishoreganj
2326

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sujan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share