Mr.Anik

Mr.Anik I Am A Digital Marketar.Digital Marketing One Of The Best Now. I Also Love To Do Social Media Organic Marketing.

I Am ধোঁয়া তুলশী পাতা And  You?
19/03/2024

I Am ধোঁয়া তুলশী পাতা And You?

নেশায় আসক্ত না হয়ে ভ্রমণে আসক্ত হও 🖤
19/02/2024

নেশায় আসক্ত না হয়ে ভ্রমণে আসক্ত হও 🖤

এইজন্যেই বোধহয় মানুষ বলে, বাবার পরে বড় ভাইয়ের স্থান 🖤
26/02/2023

এইজন্যেই বোধহয় মানুষ বলে, বাবার পরে বড় ভাইয়ের স্থান 🖤

এই ছবিটি ভালো করে দেখুন। খুব সুন্দর কোনো ছবি নয় অবশ্যই। ছবিটি তোলা ভারতের পশ্চিমবঙ্গের কোনো এক ছোট্ট বাজার থেকে। এটি কি...
30/08/2022

এই ছবিটি ভালো করে দেখুন। খুব সুন্দর কোনো ছবি নয় অবশ্যই। ছবিটি তোলা ভারতের পশ্চিমবঙ্গের কোনো এক ছোট্ট বাজার থেকে। এটি কিন্তু একটি মাছের দোকান।

বাংলাদেশের যে কারও কাছে মনে হতেই পারে, মাছের দোকানে মাছ এত কম কেন? মাছগুলো কাটাই বা কেন? এগুলো কেউ কি কিনে নিয়ে কাটিয়ে নিচ্ছেন?কাটা মাছের আবার দোকান হয় নাকি?

লক্ষ্য করে দেখুন, এখানে নানাভাবে কাটা আছে মাছগুলো। কোনোটি মাঝখান থেকে কাটা। কোনোটির মাথা আছে কেবল। কোনোটির আবার শুধুই লেজ। মাঝের অংশের বিভিন্ন সাইজের পিস করাও আছে। যার যেটি পছন্দ কিনে নিয়ে যান। আপনি ঠিকই পড়ছেন। আপনি চাইলে কেবল ঐ মাথাটিই কিনতে পারবেন। অথবা ঐ লেজটি।

আমার নিজের চোখে দেখা। একজন এসে বললেন, "দাদা, একশো মাছ দিন তো!" দোকানী কাটা মাছের একপাশ থেকে আবার কেটে একশো গ্রাম মাছ ওজন করে দিলেন। ভদ্রলোক আবার বললেন, "ওটা দু'পিস করে দিন।" দোকানী তাও করে দিলেন।

এখন বলতেই পারেন, পশ্চিমবঙ্গের মানুষ এত কৃপণ কেন? আমিও তাই ভাবতাম আগে। ওদের এসব নিয়ে অনেক রসিকতা করতাম। এখন করি না। তার কারণ বলছি খুলে।

বাংলাদেশে রুই মাছের কেজি 300 থেকে 400 টাকা। তার বেশিও আছে। এখন একজন স্বল্প আয়ের মানুষের যদি তিন কেজি ওজনের রুই মাছ খেতে ইচ্ছে করে, তার পক্ষে একটি মাছ কিনে খাওয়া সুদূর পরাহত। কারণ এদেশে সাধারণত মাছ কেটে বিক্রি হয় না। আর এতটা মাছ একবারে কিনে রাখবেনই কোথায়?

একদিন বাজার থেকে এক হালি ইলিশ মাছ কিনে রিকশা করে ফিরছিলাম। বৃদ্ধ রিকশাওয়ালা মাছের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, "বাজান, কত কইরা লইচে একটা মাচ?" আমি বললাম, বারোশো করে। তাই শুনে তিনি মন ভার করে বললেন, "হ্যার লেইগাই তো আমগো আর খাওনের বরাত নাই!" এখনও ইলিশ মাছ খেতে গেলে ঐ বৃদ্ধ মানুষটির কথা মনে পড়ে।

আমি হিসেব করে দেখলাম, এই মাছ বাজারে কেটে বিক্রি করলে ঐ রিকশাওয়ালাও একদিন হয়তো সাহস করে দুইশো টাকা দিয়ে তিন পিস মাছ কিনে ছয় পিস করে নিয়ে রান্না করে এক বেলা তৃপ্তি করে খেতে পারতেন। অথবা রুই মাছের পেটির মাছ। কেউ হয়তো রোজ খান এসব। আর তারা না হয় খেলেন বছরে এক-আধবার। তবু বঞ্চিতের কাতারে তো রয়ে গেলেন আজীবন কেবল কম রোজগার থাকার কারণে।

ওখানে দোকান থেকে একটি আপেল কেনা যায়। মিষ্টির দোকানে এক পিস, দুই পিস মিষ্টির জন্যে প্যাকেট আছে আলাদা। বরং এক কেজি ওজনের প্যাকেট পাওয়া মুশকিল। আর আমরা আমাদের ফুটানি এতই বেশি যে, আধা কেজির নিচে মিষ্টি কিনতে চাইলে দোকানদার মুখের দিকে তাকিয়ে থাকবেন। এক জোড়া আপেল কেনাও মুশকিল আছে। সেদিন কলা কিনতে গিয়ে আমাকে এক হালি কলা দিলেন না ধানমন্ডির এক দোকানদার। বললেন, এক ডজনের নিচে বিক্রি করেন না।

ওপার বাংলায় একজন চা বিক্রেতার বাড়িতেও দোতলা বিল্ডিং দেখতে পাওয়া যায়। আর আমাদের এখানে কেউ কেউ মাসে লাখ টাকা বেতন পেয়েও মাসের শেষে ধার করে চলেন। আমরা যা আয় করি তার সব খেয়েই শেষ করে দিই। আর আমাদের মতো ফুটানিবাজ জাতি দুটো আছে বলে তো মনে হয় না।

সামান্য এই মাছের দোকানের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেও কতকিছু শিখলাম।

সবার ভালো হোক! জগতের কল্যাণ হোক!

দুশ্চিন্তা দূর করার একমাএ উপায় হচ্ছে ব্যস্ত থাকা।🙂
26/04/2022

দুশ্চিন্তা দূর করার একমাএ উপায় হচ্ছে ব্যস্ত থাকা।🙂

আপনি বাস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে রাস্তায় পড়ে গেলেন।পিছন থেকে আরেকটা বাস এসে আপনাকে চাপা দিয়ে পিষে চলে গেল!আপন...
25/04/2022

আপনি বাস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে রাস্তায় পড়ে গেলেন।
পিছন থেকে আরেকটা বাস এসে আপনাকে চাপা দিয়ে পিষে চলে গেল!
আপনি মারা গেলেন।
আপনি মারা যাওয়ায় আপনার বন্ধুরা মিলে সেই বাস কোম্পানির বাসগুলো ভাঙচুর শুরু করল! আগুন ধরালো!
এর ফলে বাসের পেট্রোলের ট্যাঙ্কিতে আগুন ধরে প্রচন্ড বিস্ফোরন ঘটল!
এদিকে দেখা গেল যে এই বিস্ফোরনের দায় আইএস স্বীকার করে নিয়েছে।
ফলে সারা বিশ্বে খবরটা ছড়িয়ে পড়ল!
ধারনা করা হল যে বাংলাদেশে আইএস জঙ্গি আছে।
আমেরিকা এ নিয়ে উদ্ধেগ প্রকাশ করল!
রাশিয়া আইএস দমন করার জন্য ইচ্ছা পোষন করল!
রাশিয়া ইচ্ছা পোষন করায়
আমেরিকা দেরি না করে বিনা নোটিশে বোমারু বিমান বাংলাদেশ এর আকাশে পাঠিয়ে দিল আইএস দমন করার উদ্দেশ্যে।
বিমান থেকে টপাটপ বোম পড়তে থাকল
এবং
ঢাকা শহর ধ্বংস হতে থাকল!
এদিকে রাশিয়াও বসে নেই।
তারাও বোমারু বিমান পাঠিয়ে দিলো শক্তি প্রদর্শনের জন্য।
একদিন দেখা গেলো, আমেরিকার বিমান ও রাশিয়ার বিমানে মুখোমুখি সংঘর্ষ হয়ে দুটো বিমানই ধ্বংস হয়ে গেছে।
এই খবর ছড়িয়ে পড়ল বিশ্বের আনাচে কানাচে। আমেরিকা দাবি
করল, রাশিয়া তাদের উপর হামলা চালিয়েছে আর রাশিয়া দাবি করল,এসব আমেরিকার দোষ।
বেজে উঠল যুদ্ধের দামামা। শুরু হয়ে গেল "তৃতীয় বিশ্বযুদ্ধ"...
আমেরিকা রাশিয়াকে পারমানবিক বোমা মারল, রাশিয়া মারল আমেরিকাকে।
সুযোগ বুঝে ভারত পাকিস্থান, ইরান-ইজরাইল ইত্যাদি দেশ গুলোর মধ্যেও পারমানবিক বোমা বিনিময় হল।
এক বছরের মধ্যে দেখা গেল, পৃথিবী ধ্বংস হয়ে গেছে চিরতরে...
সুতরাং, বাস থেকে ধীরে সুস্থে নামুন।।

ধন্যবাদ জানাতে হবেনা🤣🤣

আপনার সন্তানকে "অভাব"শেখান... আপনার প্রচুর সামর্থ্য থাকলেও আপনার সন্তানকে  "অভাব" শেখান.. আপনি বাবা এটিএম মেশিন না, আপনি...
25/04/2022

আপনার সন্তানকে "অভাব"শেখান...
আপনার প্রচুর সামর্থ্য থাকলেও আপনার সন্তানকে "অভাব" শেখান..
আপনি বাবা এটিএম মেশিন না,
আপনি মা- ঘষা দেয়া প্রদীপের দৈত্য না যে যা চাইবে তাই হাজির করবেন বাচ্চার সামনে🙂

যা চাইবে তাই যদি হাজির করেন , আপনার বাচ্চার "মানুষ" হওয়ার সম্ভাবনা খুবই কম।
সন্তানকে জীবনের মানে বুঝানো মানে কম ভালোবাসা না বরং তাকে বেশী ভালোবাসা।
কারন আপনি যখন থাকবেন না দুনিয়ার কঠিন পথ তাকে একা চলতে হবে।
আপনার সন্তানকে শেখান চাইলেই সব কিছু পাওয়া যায় না।
সব কিছু পাওয়ার দরকারও নাই...কষ্টের মাধ্যমে অর্জিত জিনিসের মূল্য বোঝান...তাকে বোঝান সবকিছু ছাড়াও জীবন চলে ,দৌড়ায় ,উড়ে...

Just Like Me👍
23/04/2022

Just Like Me👍

🤦‍♀️🤔🤦‍♂️আমি কি ফ্রিল্যান্সিং পারবো?👨‍👨‍👦👨‍👨‍👦আমার ফ্যামিলি তো রাজি হবে না।আমার কাছে তো কোনো টাকা নাই। তাহলে আমি কেমনে ফ...
23/04/2022

🤦‍♀️🤔🤦‍♂️আমি কি ফ্রিল্যান্সিং পারবো?
👨‍👨‍👦👨‍👨‍👦আমার ফ্যামিলি তো রাজি হবে না।আমার কাছে তো কোনো টাকা নাই। তাহলে আমি কেমনে ফ্রিল্যান্সিং করব💆‍♂️💆‍♂️???
ফ্রিল্যান্সিং করতে লাগে শুধু ধৈর্য আর কাজ করার প্রবল ইচ্ছা💪💪💪। যদি আপনার এই ২টা জিনিস থাকে তাহলে আপনি ফ্রিলান্সার হতে পারবেন👨‍💻👨‍💻👨‍💻
আর ফ্যামিলি মানবে না এটাই স্বাভাবিক। কারণ,তাদের এই বিষয়ে কোনো ধারণাই নেই। তাদেরকে ভালো করে বুঝাতে হবে। তাহলে তারা অবশ্যই বুঝবে
আর টাকা নেই💴💴। না থাকাটা স্বাভাবিক। কারণ,টাকা থাকলে তো আর কাজ করতেন না।কষ্ট, শ্রম আর ধৈর্য ছাড়া ভালো কিছু করা সম্ভব না। জীবনে Risk নিতে শিখুন। দেখবেন জীবন আপনাকে অনেক ভালো কিছু Feedback দিবে।

📱মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং❤️‍🔥💁আপনারা যারা গেম,ফেসবুক,মেসেন্জার ইউটিউব চালিয়ে  টাইম পাস করছেন ঠিক আপনার মতো কিছু ছেলে মে...
22/04/2022

📱মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং❤️‍🔥

💁আপনারা যারা গেম,ফেসবুক,মেসেন্জার ইউটিউব চালিয়ে টাইম পাস করছেন ঠিক আপনার মতো কিছু ছেলে মেয়ে ঐ ফেসবুক ইউটিউব কে কাজে লাগিয়ে অনলাইনে টাকা ইনকাম করছে, এটাই মূলত ফ্রিল্যান্সিং।
💁 আর আপনারা শুধু অযুহাত আমার কি কম্পিউটার আছে,আমি কি ইংলিশ পারি, আমার নেট ভালো পায় না, আমি যে গ্রামে থাকি,আমি কি পারবো? এইসব অযুহাত।চেস্টা করলে সব কাজেই সহজ হয়। হ্যা ভাই আপনিও পাড়বেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে আজ থেকেই কোন কিছু শুরু করে দেন। আপনিও ভালো কিছু করতে পারবেন।


Wate just now🤘
21/04/2022

Wate just now🤘

Address

Kuakata,kalapara,potuakhali
Kuakata
8652

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr.Anik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share