16/07/2024
আসসালামু আলাইকুম
আমরা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২৪ তম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ ঘোষণা করছি যে,
আমাদের ব্যাচের কেউ যদি চলমান কোটা সংস্কার আন্দোলনের যে কোনো পর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে অংশগ্রহণ করে তাহলে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাকে ও তাদেরকে ক্লাস এবং ব্যাচের সামগ্রিক যেকোনো প্রকার কাজ হতে অবাঞ্ছিত ঘোষণা করব।
আমাদের সাথে কোনো প্রকার ক্লাস না কোনো ধরনের পরীক্ষায় তার অংশগ্রহণ না হয় সেই ব্যাপারে সোচ্চার থাকবো। তাকে ব্যাচের সমস্ত কার্যক্রম থেকে বর্জন করবো।
সাধারণ শিক্ষার্থীদের জয় হবেই ✊
Loud and Clear
সিদ্ধান্তে: শিক্ষার্থীবৃন্দ
কৃষি অনুষদ
২৪ তম ব্যাচ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়