08/11/2024
জীবন থেকে মহামূল্যবান সময় টুকু হারিয়ে যাচ্ছে প্রতিটা মুহূর্তে। দেখতে দেখতে এই জীবন থেকে ২৪ টা বছর ,২৮৮ মাস,১২৫২ সপ্তাহ , ৮৭৬৬দিন,২১০৩৯৪ ঘন্টা,12,623,040 মিনিট,757,382,400 সেকেন্ড হারিয়ে গেলো । জীবনে অর্জন বলতে কি করলাম আল্লাহর দেওয়া নেয়ামত এই সময় আমি কি কাজে লাগালাম আমি কি জবাব দিব তখন ! আমরা তো জন্ম দিনে উৎসব করি কিন্তু একটা বার চিন্তাই করি না যে, এই মাত্র আমার হায়াত থেকে একটি বছর চলে গেলো! একটা আয়াতের কথা এখন স্মরণ হচ্ছে ,আল্লাহতায়ালা বলেন, ‘তারা কি ধারণা করে নিয়েছে তাদের অনর্থক সৃষ্টি করা হয়েছে। তাদের আমার দিকে ফিরে আসতে হবে না? (সূরা আল-মুমিনুন : ১১৫)। আমাদের এই দুনিয়ার ব্যস্ততার পর যখন আমরা অবসর সময় পাই তখন আমাদের কি করা উচিৎ আল্লাহ্ তায়ালা বলেন, فَاِذَا فَرَغۡتَ فَانۡصَبۡ (অতএব যখনই তুমি অবসর পাবে, তখনই কঠোর ইবাদাতে রত হও)So when you have finished [your duties], then stand up [for worship]. এই ঠুনকো জীবনে অনেক বন্ধুবান্ধব এর মাঝে অনেক প্রিয়জন হয়ে যায় আবার হারিয়েও যায় !
"আল্লাহ্ তায়ালা বলেন, 'তুমি যাকে'ই আমার চেয়ে বেশি ভালোবাসবে', আমি তাকে'ই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাবো। এবং তোমাকে একা করে রাখব।"তিনি আরও বলেছেন, 'কখনো বলবেনা আমি তাকে ছাড়া বাঁচবোনা।' তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো। এবং পেছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে, তোমাকে দিব্যি সামনে নিয়ে যাব! তুমি কী দ্যাখো না? ঋতুরাও বদলাতে থাকে।ছায়া দেয়া গাছের পাতাও যায় শুকিয়ে।ধৈর্য্যে হারিয়ে যায়।কিন্তু তোমার স্রষ্টা ধৈর্যশীল ও পরম দয়ালু, সেই ঝরে যাওয়া পাতার ডাল থেকেই আবার সবুজ পাতা গজায়, তুমি কী দ্যাখো না তোমার স্রষ্টার এই নিদর্শন?যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাবতে, সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যায়। তোমার মন ভেঙে যায়"!