Ekattor Kulaura

Ekattor Kulaura প্রতিদিন সংবাদ সন্ধানে...
সংবাদ প্রচার করতে যোগাযোগ করুন ০১৭২২-০২৮৩৮৬.

02/09/2026

দুদকের মুখপাত্রকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন আসিফ মাহমুদ

Ekattor Kulaura

02/09/2026

জন্মদিনে বিদ্যুৎ অফিসে শিশুর কল....
#ভাইরাল #কল #বিদ্যুৎ #অফিস #জন্মদিন #আজ #শিশু Ekattor Kulaura.

কুলাউড়া হা'সপাতালে চি'কিৎসাধীন শি'শু সাবিদ, পরিবারের সন্ধান চায় প্রশাসনহাসান আল মাহমুদ রাজু :মৌলভীবাজারের কুলাউড়ায় অজ্ঞা...
02/09/2026

কুলাউড়া হা'সপাতালে চি'কিৎসাধীন শি'শু সাবিদ, পরিবারের সন্ধান চায় প্রশাসন

হাসান আল মাহমুদ রাজু :
মৌলভীবাজারের কুলাউড়ায় অজ্ঞাত অবস্থায় উদ্ধার হওয়া সাবিদ নামের এক শিশুর পরিবারের সন্ধান চায় প্রশাসন। বর্তমানে শিশুটি কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২রা সেপ্টেম্বর (বুদবার) বিকেল পথচারীরা অসুস্থ অবস্থায় শিশুটিকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একপর্যায়ে তার জ্ঞান ফিরলে সে নিজের নাম সাবিদ, বাবার নাম রফিক এবং গ্রামের নাম কাজিরগাঁও থানা শ্রীমঙ্গল বলে জানায়। তবে সে পরিবারের কোনো সদস্যের মোবাইল নাম্বার দিতে পারেনি।

শিশুটির পরিবারের সদস্যদের এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে কুলাউড়া রেলওয়ে থানা ও কুলাউড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় শিশুটির চিকিৎসা ও দেখভাল করা হচ্ছে।
কুলাউড়ার সমাজ সেবা কর্মকর্তা জাহানারা বেগম এ প্রসঙ্গে বলেন, "শিশুটির পরিবারের কারো সাথে তাদের যোগাযোগ হয়নি, তবে তারা যোগাযোগের চেষ্টা করছেন। শিশুটির উন্নত চিকিৎসার জন্য আগামীকাল জেলা হাসপাতালে প্রেরণ করা হতে পারে। এজন্য পরিবারের সদস্যকে যোগাযোগ খুবই প্রয়োজন"।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে স্থানান্তরের প্রয়োজন হতে পারে। এ অবস্থায় দ্রুত তার পরিবারের সন্ধান পাওয়া জরুরি হয়ে পড়েছে।
প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা শিশুটির পরিচিতজন, স্বজন কিংবা এলাকার কেউ তাকে চিনে থাকলে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।
যোগাযোগ:
📞 কুলাউড়া উপজেলা সমাজসেবা —
০১৬৪২-৮৬৪৭৬৬
📞 এসআই, কুলাউড়া রেলওয়ে থানা — ০১৭১৭-৬৯৪৮৪৯
শিশুটির পরিবারের সন্ধান পেতে সংবাদটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানানো হয়েছে।

কুলাউড়ায় প্রবাসীর অসহায় বৃদ্ধ বাবা-মাকে মারধরের অভিযোগ।ডেস্ক রিপোর্ট  : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়...
02/09/2026

কুলাউড়ায় প্রবাসীর অসহায় বৃদ্ধ বাবা-মাকে মারধরের অভিযোগ।

ডেস্ক রিপোর্ট : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নাজিম আহমেদ নামে এক প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলা করার অভিযোগ উঠেছে। এমনকি ওই প্রবাসীর বাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ করে অবরুদ্ধ করে রাখা এবং ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত জালাল আহমেদ লুলু গংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় প্রবাসী নাজিমের পিতা গৌছ মিয়া ও মাতা জোসনা বেগম গুরুতর আহত হয়েছেন। নাজিমের পিতা মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন এবং মাতা জোসনা বেগম কুলাউড়া হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন। অভিযোগ রয়েছে, জালাল আহমেদ লুলু আওয়ামীলীগের সক্রিয় কর্মী এবং সাবেক সংসদ সদস্য সুলতান মনসুরের পিএস পরিচয় দিয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম করেছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গৌছ মিয়ার ছেলে নাজিম আহমেদ দীর্ঘদিন ধরে কাতারে কর্মরত। অভিযুক্ত জালাল আহমেদ লুলু গোবিন্দপুর গ্রামের বাসিন্দা মাহমুদ মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য বাড়িতে গেলে জালাল আহমেদসহ তার সহযোগীরা ধারণা করেন, গৌছ মিয়ার পরিবার পুলিশকে তথ্য দিয়েছে। এর জের ধরেই পরিবারের ওপর ক্ষুব্ধ হয়ে হামলা ও ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি প্রদর্শন করা হয়। এদিকে প্রবাসী নাজিমের বাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়।
প্রবাসী নাজিম আহমেদ অভিযোগ করে বলেন, “ঘটনার দিন ১ সেপ্টেম্বর আমার মা-বাবা অভিযোগ জানাতে কুলাউড়া থানায় গেলে তাদের চিকিৎসা নিয়ে আসতে বলা হয়। কুলাউড়া সরকারি হাসপাতাল থেকে বাবাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে বাড়িতে থাকা আমার মা জোসনা বেগম থানায় এসে অভিযোগ করতে চাইলেও হামলাকারী জালাল আহমেদ লুলু ও তার সহযোগীরা বাড়ির বাইরে অবস্থান নিয়েছেন। পরিবারের সদস্যদের বাড়ির বাইরে বের হতে দিচ্ছেন না। আমরা প্রশাসনের কাছে আইনি প্রদক্ষেপের পাশাপাশি আমার বৃদ্ধ বাবা-মায়ের নিরাপত্তা চাই। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, বন্ধ করে দেওয়া রাস্তা খুলে দেওয়া, ভয়ভীতি ও হয়রানি বন্ধ এবং বৃদ্ধ গৌছ মিয়া ও তার স্ত্রী জোসনা বেগমের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত জালাল আহমেদ লুলু মুঠোফোনে বলেন, এসব বিষয়ে আমি কিছুই জানিনা। আপনার কাছে কে অভিযোগ করেছে, আপনি কি থানা, ডিবি, না পিবিআই। এসব বিষয়ে আমার সাথে কোন কথা বলবেন না।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, এ ঘটনায় লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। #

02/09/2026

কোরআনের বাণী ছড়িয়ে যাক,প্রতিটি হৃদয়ে...
মধুর কন্ঠে তেলাওয়াত করছেন কারী মাওলানা গিয়াস উদ্দিন।
উনার একটা চাকরির প্রয়োজন দেখবেন উনাকে কোন মসজিদে চাকরি দিয়ে সহযোগিতা করা যায় নি।

শ্রীমঙ্গলে সবুজ চা'বাগানের বালুচরে কাশফুলের সাদা চাদর, দর্শনার্থীদের ভিড়সাজু মারছিয়াং - শ্রীমঙ্গল, (মৌলভীবাজার) প্রতিনিধ...
01/09/2026

শ্রীমঙ্গলে সবুজ চা'বাগানের বালুচরে কাশফুলের সাদা চাদর, দর্শনার্থীদের ভিড়

সাজু মারছিয়াং - শ্রীমঙ্গল, (মৌলভীবাজার) প্রতিনিধি :- দুই পাশে সবুজ চায়ের বাগান, মাঝখান দিয়ে বয়ে চলেছে ছড়া। এ ছড়ার কোল ঘেঁষে জেগে ওঠা বালুচরে ফুটেছে শরতের বার্তা নিয়ে আসা কাশফুল। ছড়ার পাশে প্রায় এক কিলোমিটার জায়গা এখন কাশফুলের শুভ্র চাদরে ছেয়ে গেছে।
কাশফুল দেখতে ও ফুলের সঙ্গে নিজেদের ছবি তুলতে নানা বয়সের মানুষ এখন ছুটে যাচ্ছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভানুগাছ সড়কের পাশের এই কাশফুলের বালুচরে। শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে ভানুগাছ সড়কের বেলতলী–সংলগ্ন ভুড়ভুড়িয়া ছড়ার পাশে এই কাশফুলের বালুচরের অবস্থান। ভানুগাছে যাওয়ার রাস্তা ধরে খানিকটা সামনে এগোলেই মেলে কাশফুলের বালুচর। প্রতিবছর আগস্টের শেষের দিক থেকে অক্টোবরের প্রথম দিকে এ ফুল ফোটা শুরু হয়। তাই বছরের দুই মাস এখানে পর্যটক ও স্থানীয় মানুষের ভিড় লেগেই থাকে।

গতকাল শনিবার (২৯ আগষ্ট) দুপুরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত কাশফুলের বালুচরে গিয়ে দেখা যায়, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বয়সী লোকজন এখানে এসেছেন অনিন্দ্য সুন্দর এই কাশফুল দেখতে। কেউ কাশফুলের সঙ্গে ছবি তুলছেন। কাশফুলের গাছগুলোর ভেতরে ঢুকে পড়ছেন অনেকেই। অনেকে আবার মুক্ত বাতাসে পুরো বালুচর ঘুরে বেড়াচ্ছেন।

ঢাকা থেকে আসা পর্যটক মিসেস সুমাইয়া জামান বলেন, পরিবার নিয়ে গত বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গলে এসেছেন। এখানকার নানা জায়গা ঘুরে দেখার পর স্থানীয় ব্যক্তিদের মুখে কাশবনের কথা শুনে তিনি এসেছেন। চারদিকে সবুজের মধ্যে সাদা কাশবনে পরিবার নিয়ে ঘুরে বেড়াতে বেশ ভালো লেগেছে। ঢাকার কাশবন আর এখানকার কাশবনের সৌন্দর্য ভিন্ন।

কাশফুল দেখতে আসা সালশ্রী আজিম বলেন, ‘জায়গাটি অনেক সুন্দর। এই প্রথম এখানে এসেছি। এখানে সময় কাটাতে খুবই ভালো লাগছে। এই কাশফুলগুলোর সঙ্গে ছবি তুললে ছবিগুলোও অনেক সুন্দর হয়।

দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততা থেকে ছুটি নিয়ে আশপাশের বিভিন্ন এলাকার মানুষ বেড়াতে আসেন। শরতের ঝকঝকে আকাশের নিচে হাওয়ায় দোল খাওয়া শুভ্র কাশফুলের বালুচর আগন্তুকদের বিনোদনের এক অন্যতম মাধ্যম। যাঁরা কর্মব্যস্ত শহরে খুঁজে বেড়ান একটু নীরবতা, তাঁরা প্রিয়জনকে নিয়ে কাশফুলের বালুচরে ঘুরে আসতে পারেন।

স্থানীয় ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায়, প্রতিবছর আগস্টের শুরু কিংবা শেষের দিকে কাশফুলগুলো ফুটতে শুরু করে। সেপ্টেম্বর মাসে এসে সাদা কাশফুলে ছেয়ে যায় পুরো দুই কিলোমিটার এলাকা। সেপ্টেম্বরের শেষে কিংবা অক্টোবরের প্রথম দিকে ফুলগুলো ঝরে যায়। সাপ্তাহিক ছুটির দিনে এ কাশবনে মানুষের ভিড় লেগে যায়।

শ্রীমঙ্গল পর্যটনসেবা সংস্থার সাধারন সম্পাদক ও গ্রিনলিফ গেস্ট হাউজের পরিচালক,এস কে দাশ সুমন জানান, শ্রীমঙ্গলে আসা পর্যটক ও স্থানীয় মানুষের কাছে জায়গাটি প্রায় দুই মাসের মতো বেশ আর্কষণীয় থাকে। চায়ের রাজধানী হিসেবে শ্রীমঙ্গলের খ্যাতি দেশে–বিদেশে। এখানে চা–বাগানের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা অনেক জায়গা আছে। চার-পাঁচ বছর ধরে কাশফুলের বালুচরটি সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। শ্রীমঙ্গলে আসা পর্যটকেরা এখানে আসেন প্রকৃতি দেখতেই। তাঁদের কাছে কাশবন ও কাশফুলের সৌন্দর্য বাড়তি মাত্রা যোগ করে। তবে এখানে বেড়াতে আসা সবাইকে কাশফুল না ছেঁড়ার অনুরোধ করেন। তিনি বলেন, এ জায়গায় ময়লা–আবর্জনা ফেলবেন না। প্রকৃতিকে ভালোবাসুন, তাহলে প্রকৃতিও আপনাকে ভালোবাসবে।

স্থানীয় প্রকৃতি প্রেমীরা বলেন, মানুষের অসচেতনতার কারণে অনেক জায়গা থেকেই কাশবন হারিয়ে যাচ্ছে। তাই ভুড়ভুড়িয়া ছড়ার পাড়ে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই কাশবন রক্ষায় দর্শনার্থীদের দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন। তারা কাশফুল না ছিঁড়ে এবং কাশবনের ভেতরে না ঢুকে দূর থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার আহ্বান জানান।

01/09/2026

অপরাধের গ্লানি তুচ্ছ করে প্রেমে বুঁ'দ: প্রিজন ভ্যানের সামনে স্বামী-স্ত্রীর আবেগঘন দৃশ্য!

Ekattor Kulaura

01/09/2026

বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ্ রাজনগর চৌমুহনী বাজার শাখার উদ্যেগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (২) উদ্যাপন উপলক্ষে আরোচনা সভা, ওয়াজ ও ইসলামিক গজল সন্ধ্যা।

01/09/2026

L I V E.বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ্ রাজনগর চৌমুহনী বাজার শাখার উদ্যেগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (২) উদ্যাপন উপলক্ষে আরোচনা সভা, ওয়াজ ও ইসলামিক গজল সন্ধ্যা।

01/09/2026

কুলাউড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ,উল্লাসে মাতলেন নেতাকর্মীরা

Ekattor Kulaura

Address

Kulaura
Kulaura
3233

Alerts

Be the first to know and let us send you an email when Ekattor Kulaura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ekattor Kulaura:

Shortcuts

Share