M Tv News

M Tv News Online Tv Channel

কুলাউড়ায় ৮ দফা দাবিতে রেলপথ ও চট্রগ্রাম অভিমুখী পাহারিকা ট্রেন অবরোধ : ১৫ দিনের সময় নিলো রেল কর্তৃপক্ষ
28/09/2025

কুলাউড়ায় ৮ দফা দাবিতে রেলপথ ও চট্রগ্রাম অভিমুখী পাহারিকা ট্রেন অবরোধ : ১৫ দিনের সময় নিলো রেল কর্তৃপক্ষ

জয়চন্ডী বাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা রাজুনিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দ...
26/09/2025

জয়চন্ডী বাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা রাজু

নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দূর্গা পূজা মানেই ঢাকের আওয়াজ, প্যান্ডেলের হৈহুল্লোড়, নতুন জামা-কাপড় ও বন্ধু-বান্ধবদের সাথে জমিয়ে আড্ডা এবং এরই সঙ্গে শুরু হয় একে-অপরকে শুভ কামনা ও ভালোবাসায় ভরা দূর্গা পূজার শুভেচ্ছা। সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে।

আবহমানকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দুর্গাপূজা করে আসছে। দুর্গা পূজা উপলক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জয়চন্ডী ইউনিয়নের কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা, ফ্রান্স প্রবাসী ও কমিউনিটি নেতা সংগঠক মোঃ সামাদ খাঁন রাজু ইউনিয়নবাসীকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন।

মোঃ সামাদ খাঁন রাজু দীর্ঘদিন থেকে নিজ এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নিরবে কাজ করার পাশাপাশি বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার যুগ্ম সাধারণ সম্পাদক, ভৈরবগঞ্জ খাদিমুল কোরআন পরিষদ, ফ্রেন্ডশীপ সমাজ কল্যাণ ফাউন্ডেশন ও কুলাউড়া শান্তি পরিষদের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, দূর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমান ভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার।

তিনি শুভেচ্ছা বার্তায় আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার উৎসব সবার। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। কোথাও কোনো অপৃতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে প্রশাসন এবং ৪নং জয়চন্ডীর সচেতন সকল মানুষের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

01/07/2025

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭০ কোটি ৭ লাখ ১৯ হাজার ১২৪ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।সোমবার (৩০ জুন) বিকেলে পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।

25/06/2025

কুলাউড়ার প্রকৃতিতে মিশে আছে সৌন্দর্যের ভরপুর লীলাভূমি

কুলাউড়ার সৌন্দর্য চোঁখে দেখলে মনে হয় স্বপ্ন, কাছে গেলে মন হয় প্রশান্ত❣️
22/06/2025

কুলাউড়ার সৌন্দর্য
চোঁখে দেখলে মনে হয় স্বপ্ন, কাছে গেলে মন হয় প্রশান্ত❣️

পুরোনো স্মৃতি
19/06/2025

পুরোনো স্মৃতি

কুলাউড়া উপজেলার মধ্যে এই জায়গাটির নাম কে কে বলতে পারবেন?
19/06/2025

কুলাউড়া উপজেলার মধ্যে এই জায়গাটির নাম কে কে বলতে পারবেন?

দীর্ঘ খরার পর স্বস্তির বৃষ্টিতে চা-বাগানে ফিরেছে প্রাণইউসুফ আহমদ ইমন,  কুলাউড়া থেকে ::দীর্ঘ খরার পর সম্প্রতি পাওয়া কদিনে...
29/04/2025

দীর্ঘ খরার পর স্বস্তির বৃষ্টিতে চা-বাগানে ফিরেছে প্রাণ

ইউসুফ আহমদ ইমন, কুলাউড়া থেকে ::
দীর্ঘ খরার পর সম্প্রতি পাওয়া কদিনের স্বস্তির বৃষ্টিতে জেলার ৯১টি চা-বাগান পেয়েছে প্রাণের ছোঁয়া, বাগানগুলো যেন নতুন করে জেগে উঠেছে। মৌসুমের প্রথম বৃষ্টিতে জেলার কুলাউড়ার সবকটি চা-বাগানগুলোতে কচি কচি সবুজ পাতার মেলা শুরু হয়েছে। কোথাও দুইটি পাতা, কোথাও একটি কুঁড়ি চা গাছে ফিরেছে নতুন জীবনের বার্তা।

কুলাউড়া, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রাজনগর, জুড়ী, বড়লেখা ও সদর উপজেলায় ছড়িয়ে থাকা প্রায় ৯১টি চা-বাগান যেন বিগত খরার কষ্ট ভুলে ধীরে ধীরে ফিরছে ছন্দে। টানা তাপপ্রবাহে বিবর্ণ হয়ে যাওয়া পাতাগুলো এখন সবুজে সেজেছে, পাতায় পাতায় জমেছে বৃষ্টির ফোঁটা আর শ্রমিকদের মুখে ফুটেছে স্বস্তির হাসি।

চা গাছে নতুন পাতা গজাতে বড় বাগানগুলো কৃত্রিমভাবে পানি ছিটালেও প্রকৃতির সজীব স্পর্শ এতটা কার্যকর ছিল না। কিন্তু কয়েক দিনের বৃষ্টিতে যা হয়নি মাসের পর মাস তা ঘটে গেছে মুহূর্তে। শ্রমিকেরা এখন ব্যস্ত নতুন পাতা সংগ্রহে, আর বাগান কর্তৃপক্ষও ফিরে পেয়েছে আশার আলো।

তবে সহজ ছিল না এই পথ। মৌসুমের শুরুতেই তীব্র খরা ও লাল রোগের আক্রমণে চা উৎপাদনে দেখা দিয়েছিল বড় ধাক্কা। ২০২৪ সালে চায়ের উৎপাদন ৯৩ মিলিয়ন কেজিতে এসে ঠেকেছিল, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ১০৩ মিলিয়ন কেজি। চলতি বছরও একই লক্ষ্যমাত্রা ধরা হলেও খরার কারণে তা অর্জন নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা।

চা মূলত প্রকৃতিনির্ভর একটি কৃষিপণ্য। পরিমিত বৃষ্টি ও সঠিক তাপমাত্রা না থাকলে কাঙ্ক্ষিত ফলন মেলে না। চলতি বছরের শুরু থেকেই গাছ ছাঁটাইয়ের কাজ চলায় বাগানে ছিল একরকম শুষ্কতা। আর সেই সঙ্গে খরার কারণে গাছগুলোতে পাতার অভাব ছিল স্পষ্ট। পোকামাকড়ের আক্রমণও ছিল নতুন সংকট।

এই অবস্থায় কয়েক দিনের পরিপূর্ণ বৃষ্টিই যেন আশার বীজ বপন করেছে। জাতীয় টি কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার শফিকুর রহমান মুন্না বলেন, বৃষ্টিতে বাগানগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। কাঙ্ক্ষিত বৃষ্টিপাত অব্যাহত থাকলে ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। আপাতত কৃত্রিম সেচের প্রয়োজন নেই, ফলে খরচও অনেকটা কমে এসেছে। তবে মৌসুমের শুরুতে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে।

এখন চোখ প্রকৃতির দিকে। যদি প্রকৃতি সহায় থাকে, তাহলে মৌলভীবাজারের চায়ের কাপ আবারও হতে পারে সাফল্যের প্রতীক।

কুলাউড়ায় জামায়াত আমির ডা: শফিকুর রহমানরাষ্ট্র ক্ষমতায় গেলে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবেকুলাউড়া (মৌলভীব...
29/04/2025

কুলাউড়ায় জামায়াত আমির ডা: শফিকুর রহমান

রাষ্ট্র ক্ষমতায় গেলে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে একটি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে কাজ করা হবে। রাষ্ট্র ক্ষমতায় গেলে সবচেয়ে বড় বিনিয়োগ করবে শিক্ষাখাতে। প্রত্যেক সন্তানকে নিজের সন্তানের মতো দেখবো। সেই সাথে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে উল্লেখ করে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এ দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান মিলেমিশে বসবাস করবে।এ দেশ আমার, এ দেশ সম্প্রীতির।ধর্ম যার যার বাংলাদেশটা হোক সবার।সব ধর্মের মানুষ তাদের নিজস্ব আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চাই। এখানে সংখ্যালঘু বলে কোন জিনিস নেই।
কুলাউড়া পৌরসভা মিলনায়তনে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেন, একজন শিক্ষার্থীকে তার মৌলিক অধিকার নিশ্চিতের পাশাপাশি তাকে কর্মউপযোগি করে গড়ে তোলা হবে। সার্টিফিকেট হাতে আসার আগে তার কাজ যেন চলে আসে। এসএসসি, এইচএসসি, মাষ্টার্স এত পরীক্ষার পর আবার চাকরির জন্য পরীক্ষা দিতে হবে কেন? পরীক্ষা দেয়া মানে শিক্ষার উপর কোন আস্থা নাই। প্রতিভা বিকাশে কোন পৃষ্টপোষকতার অভাবে আমাদের প্রতিভাগুলো বিকশিত হয় না। সমাজের সর্বত্র যে সিন্ডিকেট গড়ে উঠেছে তা বন্ধ করবে। চুরি দূর্নীতি বন্ধ করবে।
আগামীতে কোন জালিম যদি জুলুম করে তাহলে আপনারা প্রতিবাদ ও প্রতিরোধ করবেন। আপনাদের সাথে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবো। আল্লাহর ফায়সালা যদি হয় আর সরকারের দায়িত্ব পাই, তবে আপনাদের পাশে থাকবো। একজাতের ফুলে বাগান হয় না। বহুজাতের ফুল দিয়েই আমরা বাগান গড়বো।
কেন্দ্র ঘোষিত দেশব্যাপী গণসংযোগ পক্ষ পালন উপলক্ষে কুলাউড়ায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা: শফিকুর রহমান আরও বলেন, আমরা প্রতিহিংসার কিংবা প্রতিশোধের রাজনীতি করি না। কারণ প্রতিহিংসার কিংবা প্রতিশোধ কখনও শান্তি বয়ে আনতে পারে না। কোন মানুষ যদি সহিংসকতার শিকার হন, তাহলে প্রচলিত আইনের দ্বারস্থ হবেন। প্রচলিত আইনেই তার বিচার হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন, আওয়ামী লীগ গদি হারালে দেশে ৫-৬ লাখ আওয়ামী লীগ কর্মির মৃত্যু হবে। কিন্তু কোথায় কেউতো মারা গেলো না।
কুলাউড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল আহমদ চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ডা: অরুনাভ দে, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের আহবায়ক রজত কান্তি ভট্রাচার্য্য, কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্রাচার্য্য সজল, পুজা উদযাপন কমিটির সেক্রেটারি অজয় দাস, মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলী, বিচিত্র দে, মেম্বার সত্য নারায়ন নাইডু, অশোক ধর, মৌলভীবাজার পৌর জাময়াতের সেক্রেটারি তাজুল ইসলাস ও রাজানুর রহিম ইফতেখার প্রমুখ।

কুলাউড়া শহরের আবাসিক হোটেল থেকে ব্যবসায়ী বৃদ্ধের লাশ উদ্ধারকুলাউড়া প্রতিনিধি:কুলাউড়া পৌর শহরের একটি আবাসিক হোটেল থেকে ফস...
28/04/2025

কুলাউড়া শহরের আবাসিক হোটেল থেকে ব্যবসায়ী বৃদ্ধের লাশ উদ্ধার

কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়া পৌর শহরের একটি আবাসিক হোটেল থেকে ফসিউল আলম (৭৭) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ এপ্রিল) রাত ১০টায় তার লাশ উদ্ধার করা হয়।ফসিউল চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলার বাসিন্দা।
জানা যায়, সন্দীপের বাসিন্দা ফসিউল কুলাউড়া শহরের স্টেশন রোডে আজাদ বোর্ডিংয়ে ব্যবসায়ী পরিচয়ে রুম নিয়ে সেখানে থাকতেন। গত ৯ এপ্রিল থেকে তিনি ওই হোটেলের একটি রুমে অবস্থান করছিলেন। রোববার রাতে হোটেল কতৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি থানা পুলিশকে জানান।
খবর পেয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখইসহ অন্যান্যরা ঘটনাস্থলে যান। তাদের উপস্থিতিতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান, রোববার বিকেলের পর থেকে ফসিউলের রুম থেকে তার কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ দরজা ভেঙে তাকে বিছানার নিচে পড়ে থাকতে দেখে পুলিশকে জানান।
ওসি আরও জানান, খবর পেয়ে রাত ১০টার দিকে ফসিউলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। স্ট্রোক করে ফসিউলের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Address

Kulaura

Alerts

Be the first to know and let us send you an email when M Tv News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M Tv News:

Share