Baramchal Today

Baramchal Today Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Baramchal Today, Media/News Company, Kulaura.
(2)

সত্য প্রচারে নির্ভীক...
(বরমচালের প্রথম অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম)

★Contact Us
Mob: 01642-490557
Whatsapp: wa.me/8801328511548
Email: [email protected]
web:- www.baramchaltoday.com

কুলাউড়ায় ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষার ফল প্রকাশকুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারির...
10/08/2026

কুলাউড়ায় ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
পরীক্ষায় অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সবাইকে ফলাফল দেখে নেওয়ার অনুরোধ করা হয়েছে।

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফল পুনঃনিরীক্ষণের নিয়মাবলিআবেদন করার তারিখঃ ১১ আগস্ট, ২০২৬ থেকে ১৭ আগস্ট, ২০২৬ পর্যন্ত।
10/08/2026

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফল পুনঃনিরীক্ষণের নিয়মাবলি

আবেদন করার তারিখঃ ১১ আগস্ট, ২০২৬ থেকে ১৭ আগস্ট, ২০২৬ পর্যন্ত।

দেশের ইতিহাসে রেকর্ড লোডশেডিং১০ ঘণ্টার ব্যবধানে দেশে সর্বোচ্চ লোডশেডিং– এর নতুন রেকর্ড হয়েছে। গতকাল রাত ১টায় সারা দেশে ৩...
10/08/2026

দেশের ইতিহাসে রেকর্ড লোডশেডিং

১০ ঘণ্টার ব্যবধানে দেশে সর্বোচ্চ লোডশেডিং– এর নতুন রেকর্ড হয়েছে। গতকাল রাত ১টায় সারা দেশে ৩ হাজার ৭৫৭ মেগাওয়াট লোডশেডিং ছিল। তার আগে রোববার বেলা ৩টায় সর্বোচ্চ লোডশেডিং ছিল ৩ হাজার ৬৭১ মেগাওয়াট।

সম্প্রতি অনেক এলাকায় দিন-রাতে মোট ১০ থেকে ১২ ঘন্টা বিদ্যুৎহীন থাকতে হয়েছে গ্রাহকদের। সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন গ্রামের মানুষ।

২১ জুলাই মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল বিকল হওয়ার পর থেকেই বাড়তে থাকে লোডশেডিং ভোগান্তি। সম্প্রতি টার্মিনালটি আংশিকভাবে চালু হলেও গ্যাস সরবরাহ আগের অবস্থায় ফেরেনি।

জ্বালানি সংকটে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ৫ হাজার মেগাওয়াট থেকে নেমেছে সাড়ে ৩ হাজারের ঘরে। এছাড়া ভারতের ঝাড়খন্ডের আদানি কেন্দ্র থেকেও ৪০০ মেগাওয়াট পর্যন্ত কমেছে বিদ্যুৎ সরবরাহ। ফার্নেসওয়েল নির্ভর কেন্দ্রগুলো থেকেও কমেছে বিদ্যুৎ।

পাওয়ারগ্রিডের তথ্যমতে, গতকাল দুপুর ১২টা থেকে বিকেল ৪টা এবং রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ ছিল চাহিদার তুলনায় ৩ হাজার থেকে ৩ হাজার সাড়ে ৭০০ মেগাওয়াট কম।

বরমচাল হযরত খন্দকার (র:) আলিম মাদ্রাসা, দাখিল ২০২৬ এর ফলাফল
10/08/2026

বরমচাল হযরত খন্দকার (র:) আলিম মাদ্রাসা, দাখিল ২০২৬ এর ফলাফল

সিংগুর উচ্চ বিদ্যালয় (ভাটেরা গার্লস স্কুল সংযুক্ত) এসএসসি পরিক্ষা ২০২৬ এর ফলাফল
10/08/2026

সিংগুর উচ্চ বিদ্যালয় (ভাটেরা গার্লস স্কুল সংযুক্ত) এসএসসি পরিক্ষা ২০২৬ এর ফলাফল

বরমচাল উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬ পরিক্ষার ফলাফল!
10/08/2026

বরমচাল উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬ পরিক্ষার ফলাফল!

10/08/2026

বরমচাল উচ্চ বিদ্যালয়ে এসএসসির পাশের হার ৫৫.৬%
জিপিএ-৫ মোট ৫ টি।

এসএসসি ও সমমানের পরিক্ষার ফলাফল জানতে পারবেন যেভাবে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার (১০ আগস্ট) ...
09/08/2026

এসএসসি ও সমমানের পরিক্ষার ফলাফল জানতে পারবেন যেভাবে

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হবে।

ফলাফল পাওয়া যাবে—
শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে
সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে
SMS-এর মাধ্যমে

ওয়েবসাইটে ফল দেখার নিয়ম

- https://educationboardresults.gov.bd
- https://eduboardresults.gov.bd

Education Board Results ওয়েবসাইটে গিয়ে:
Examination: SSC/Dakhil → Year: 2026 → Board নির্বাচন → Roll ও Registration Number → Captcha পূরণ → Submit

SMS-এ SSC ফলাফল

মেসেজ অপশনে লিখুন:

SSC 2026

উদাহরণ:
SSC SYL 123456 2026

পাঠিয়ে দিন 16140 নম্বরে।
এ ছাড়া 16222 নম্বরেও SMS-এর মাধ্যমে ফলাফল জানা যাবে।

Dakhil (মাদ্রাসা)

প্রিরেজিস্ট্রেশন করতে:

Dakhil MAD 123456 2026

পাঠাতে হবে 16222 নম্বরে। প্রিরেজিস্ট্রেশন করা থাকলে ফল প্রকাশের সঙ্গে সঙ্গে SMS-এ ফল পৌঁছে যাবে।

কারিগরি শিক্ষা

লিখুন:

SSC TEC 123456 2026

পাঠিয়ে দিন 16222 নম্বরে।

প্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করা যাবে।
প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটের Result Corner-এ গিয়ে প্রতিষ্ঠানের EIIN নম্বর দিতে হবে।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮,৫৭,৩৪৪ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে—এর মধ্যে ৯,৩০,৩০৫ জন ছাত্র এবং ৯,২৭,০৩৯ জন ছাত্রী।

কুলাউড়া উপজেলা এনসিপির ১৫১ সদস্যের আহ্বায়ক কমিটিতে বরমচালের চারজনকুলাউড়া উপজেলা শাখায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৫১ ...
09/08/2026

কুলাউড়া উপজেলা এনসিপির ১৫১ সদস্যের আহ্বায়ক কমিটিতে বরমচালের চারজন

কুলাউড়া উপজেলা শাখায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৫১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ছয় মাসের জন্য অনুমোদিত এ কমিটিতে আহ্বায়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন বরমচাল ইউনিয়নের চারজন।
তারা হলেন বরমচাল ইউনিয়নের ফারুক উদ্দিন আহমেদ, আবুবক্কর মো. জাকারিয়া চৌধুরী ও মো. খালেদ মিয়া, জুনেদ চৌধুরী। এর মধ্যে ফারুক উদ্দিন আহমেদকে কমিটির আহ্বায়ক, আবুবক্কর মো. জাকারিয়া চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক এবং মো. খালেদ মিয়া ও জুনেদ চৌধুরীকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

৯ আগস্ট ২০২৬ তারিখে মৌলভীবাজার জেলা এনসিপির জারি করা বিজ্ঞপ্তিতে কুলাউড়া উপজেলা এনসিপির এ আহ্বায়ক কমিটি অনুমোদনের কথা জানানো হয়।

অনুমোদিত কমিটিতে ফারুক উদ্দিন আহমেদের সঙ্গে আবু রুকাইয়ান ও প্রিন্সিপাল শাহ আল সরকারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন আতিকুর রহমান, মো. আশরাফ আলী চৌধুরী রুয়েল, মুজাহিদুল ইসলাম, যুবায়ের আহমেদ মাহিদ, আবুবক্কর মো. জাকারিয়া চৌধুরী, সাবিনা ইয়াসমিন, মাওলানা আব্দুল কুদ্দুস, লুৎফুর হায়দার, হাফেজ মাওলানা মুক্তার হুসাইন, কয়েছ আহমেদ ও মিসবাহ সিদ্দিকী।

কমিটিতে মাহবুব জামান শিহাবকে সদস্য সচিব এবং রিফাত সারজানা ও মোহাম্মদ রায়েলকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমন আহমেদ, হুসাইন আহমেদ, তারিকুল ইসলাম, ইজাজ হাসান খান, একরামুল ইসলাম, মনজুর আহমেদ ও আল আমিন।

জয়নুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক এবং শামসুল আলম রিপন, তারেক আল ওয়াসী, অ্যাডভোকেট মো. সাইফুর রহমান, খালেদ আহমদ সহ ১২ জনকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এছাড়া তাহমিম চৌধুরীকে জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক করা হয়েছে।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন শামীম আহমদ। এ পদে সহকারী হিসেবে মো. জুনেদ আহমদ, সেজানুর রহমান, সাকিবুল হাসান সাজুসহ ১৫ জনকে সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক করা হয়েছে। কমিটির বাকি সদস্যদের সাধারণ সদস্য হিসেবে রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আহ্বায়ক কমিটিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন করা হয়েছে। এর মধ্য দিয়ে এ সময়ের জন্য কুলাউড়া উপজেলা এনসিপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনার কাঠামো নির্ধারণ করা হয়েছে।

ভারতে বিএসএফের গুলিতে কুলাউড়ার তারা মিয়া নিহতমৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের বিপরীতে ভারতের অভ্যন্তরে মা...
09/08/2026

ভারতে বিএসএফের গুলিতে কুলাউড়ার তারা মিয়া নিহত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের বিপরীতে ভারতের অভ্যন্তরে মাগুরুলি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে বিজিবি। নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার মুড়ইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে।

রবিবার (৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে সময় কুলাউড়াকে বিষয়টি নিশ্চিত করেছেন ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

বিজিবির এই কর্মকর্তা জানান, রবিবার ভোর ৪টার দিকে কুলাউড়া সীমান্তের ওপারে ভারতের মাগুরুলি এলাকায় একদল চোরাকারবারি যাওয়ার সময় বিএসএফ গুলি চালায়। এতে তারা মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

তিনি আরও জানান, নিহত তারা মিয়ার বিরুদ্ধে চোরাকারবারের একটি মামলাও রয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে বলেও জানিয়েছে বিজিবি।

Address

Kulaura
3236

Alerts

Be the first to know and let us send you an email when Baramchal Today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share