Times of Baramchal

Times of Baramchal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Times of Baramchal, Media/News Company, Baramchal, Moulvibazar, Kulaura.

সত্য ও ন্যায়ের নির্ভরযোগ্য কন্ঠ Times of Baramchal

নিউজ তথ্য দিয়ে প্রচারে সহযোগিতা করুন এবং নিউজ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : 01645324282
হাজারো মানুষের আস্থার পথিক Times of Baramchal

06/08/2026

৬ আগষ্ট,২৪ ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের ২য় দিনে কারাগার থেকে আবেদ রাজার মুক্তি

এদিন রাত ১১টায় ঢাকার কেরানীগন্জ কেন্দ্রীয় কারাগার থেকে মক্তি পান বিএনপি নেতা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি, কুলাউড়ার গণমানুষের সেবক এড আবেদ রাজা।

উল্লেখ্য, ২১ জুলাই, ২৪ ঢাকার শহীদবাগস্হ বাসভবন থেকে রাত ৯টায় সরকার পতন আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তাঁকে পুলিশ গ্রফতার করে।(১ম ছবিটি গ্রেফতারের, পুষ্পমাল্যের ছবি কারা ফটকে মুক্তির পর এবং বক্তব্যের ভিডিওটি কারাফটক থেকে সরাসরি বিএনপির নয়াপল্টনস্হ কেন্দ্রীয় অফিসের সন্মুখে)। হাসিনা পতনের আন্দোলনে তিনি কয়েকবার গ্রেফতার ও আহত হন।

হাসিনা সরকারের পতনের দু' বছরে প্রাপ্তি ও প্রত্যাশার বিষয়ে এ প্রতিবেদকের প্রশ্ন সুকৌশলে এড়িয়ে তিনি বলেন, হাসিনার বিতাড়ন, নিবার্চনের মাধ্যমে বিএনপি বাংলাদেশের ক্ষমতায় ও প্রাণপ্রিয় নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী এটাইতো বড় প্রাপ্তি।

06/08/2026

ভারতে শেখ হাসিনা সংবাদ সম্মেলনের পরদিন সিলেটে নি.ষিদ্ধ ছাত্রলীগের মিছিল.....

05/08/2026

আমরা যদি বলি জুলাই কার জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: সালাহউদ্দিন আহমেদ

05/08/2026

যে ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের ছবি নেই সেটা কোন ডকুমেন্টারি না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সুরমা নদীর পাড়ে যুক্ত হলো নতুন আকর্ষণ ‘I Love Sylhet’সিলেট নগরীর সৌন্দর্যবর্ধনে যুক্ত হলো নতুন এক দৃষ্টিনন্দন স্থাপনা— ‘...
05/08/2026

সুরমা নদীর পাড়ে যুক্ত হলো নতুন আকর্ষণ ‘I Love Sylhet’

সিলেট নগরীর সৌন্দর্যবর্ধনে যুক্ত হলো নতুন এক দৃষ্টিনন্দন স্থাপনা— ‘I Love Sylhet’। সুরমা নদীর তীরবর্তী সার্কিট হাউসের সামনে নির্মিত এই আকর্ষণীয় ইনস্টলেশন ইতোমধ্যেই নগরবাসী ও পর্যটকদের নজর কাড়তে শুরু করেছে।

বড় আকৃতির কালো ব্যাকগ্রাউন্ডে নীল রঙের হৃদয়চিহ্ন এবং ‘SYLHET’ লেখার সমন্বয়ে নির্মিত স্থাপনাটি সিলেটের সৌন্দর্য ও ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরেছে। এতে সিলেট সিটি করপোরেশনের লোগোর পাশাপাশি গ্রামীণফোনের ব্র্যান্ডিংও রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, নগরীর সৌন্দর্যবর্ধন এবং পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় ফটোস্পট তৈরির লক্ষ্যেই এই স্থাপনাটি নির্মাণ করা হয়েছে। বিশেষ করে সুরমা নদী ও ঐতিহাসিক কীন ব্রিজকে পটভূমিতে রেখে ‘I Love Sylhet’ ইনস্টলেশনটি দর্শনার্থীদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা এনে দেবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, এমন উদ্যোগ সিলেটকে আরও আধুনিক ও পর্যটকবান্ধব নগরী হিসেবে পরিচিত করতে সহায়ক হবে। তারা আশা করছেন, ভবিষ্যতেও নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের নান্দনিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হবে।

গ্রামীণফোনকে ধন্যবাদ জানিয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই উদ্যোগের প্রশংসা করছেন। তাদের মতে, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে নগরীর সৌন্দর্যবর্ধনে এ ধরনের প্রকল্প সিলেটের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আগামীর আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে একসঙ্গে পথচলা: মেয়র আব্দুল কায়ুম চৌধুরী“এই একসাথে পথ চলার স্বপ্ন একটাই, আগামীর আধুনিক ...
05/08/2026

আগামীর আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে একসঙ্গে পথচলা: মেয়র আব্দুল কায়ুম চৌধুরী

“এই একসাথে পথ চলার স্বপ্ন একটাই, আগামীর আধুনিক সিলেট”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট সিটি করপোরেশনের মেয়র আব্দুল কায়ুম চৌধুরী একটি ফেসবুক পোস্ট প্রকাশ করেছেন।

পোস্টে তিনি সিলেটের উন্নয়ন, আধুনিক নগর পরিকল্পনা এবং সমন্বিত অগ্রযাত্রার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার মোক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, নেতৃবৃন্দ একসঙ্গে উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করছেন। উপস্থিত নেতারা সিলেটের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং আধুনিক নগর গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মেয়র আব্দুল কায়ুম চৌধুরী তাঁর পোস্টে উল্লেখ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য সিলেট নগরী গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সিলেটের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে স্থানীয় সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং রাজনৈতিক নেতৃত্বের সমন্বিত উদ্যোগ অব্যাহত রয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়, এই অভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ– প্রধানমন্ত্...
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়, এই অভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ

– প্রধানমন্ত্রী তারেক রহমান

05/08/2026

কৃতজ্ঞতা আদায় করুন, অকৃতজ্ঞ হলে মাসুল দিতে হবে: জামায়াত আমির..

05/08/2026

'দেখা না দিলে বন্ধু...! শেখ হাসিনাকে গান শুনিয়ে আসিফ মাহমুদের খোঁচা..

04/08/2026

তাদের জুলাই বিক্রি করতেই হবে কারণ জুলাই ছাড়া তাদের কোনো পরিচয় নাই: পার্থ

Address

Baramchal, Moulvibazar
Kulaura
3236

Alerts

Be the first to know and let us send you an email when Times of Baramchal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share