Krishnapada Debnath

Krishnapada Debnath Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Krishnapada Debnath, Village : Maijgaon . Upozilla : Kulaura. zilla : moulvibazer District : Sylhet, Kulaura.

আধুনিক কৃষি ও উন্নত চাষাবাদ পদ্ধতি
সবার মাঝে ছড়িয়ে দেওয়াই আমার লক্ষ্য। 🇧🇩
আধুনিক কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে কৃষক ও কৃষি সেবায় নিয়োজিত আছি। কৃষি বিষয়ক যেকোন সমস্যার সমাধান পেতে আমার পেজের সাথে যুক্ত থাকুন।

-কৃষ্ণপদ দেবনাথ
উপ-সহকারী কৃষি কর্মকর্তা

08/09/2026

সারা বছর করতে পারেন আপনিও লাউ চাষাবাদ ✅
পরামর্শ পেতে আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখুন ☘️

অনেক আত্মীয় আছেন যারা সম্পর্ক রাখেন মূলত আপনার টাকা পয়সা, দামী বাড়ি, গাড়ি দেখে ! আপনি মানুষটা কিন্তু এদের কাছে উপেক্ষিতই...
08/09/2026

অনেক আত্মীয় আছেন যারা সম্পর্ক রাখেন মূলত আপনার টাকা পয়সা, দামী বাড়ি, গাড়ি দেখে !
আপনি মানুষটা কিন্তু এদের কাছে উপেক্ষিতই থেকে যান
এদের থেকে খুবই দূরত্ব বজায় রাখবেন !
যদি আপনি বুদ্ধিমান হোন তাহলে এই ব্যাপারটা বুঝতে পারবেন, আসলে দিনশেষে এনারা আপনার সম্পত্তিগুলোর প্রেমে ডগমগ থাকেন, আপনি কিন্তু তাদের বিষয়বস্তু না৷ তাই আবারো বলছি এদের থেকে ১০০ হাত দূরে থাকেন ৷ ☘️

দিনটি সবার শুভ হোক, সুপ্রভাত ☘️

নিজেকে এমন ভাবে তৈরী করুন যেনো আপনার উপস্থিতিতে মানুষ আনন্দিত হয়, মানুষ যেনো চায় আপনার সাহচর্য ! এমন ভাবে তৈরী করুন নিজে...
07/09/2026

নিজেকে এমন ভাবে তৈরী করুন যেনো আপনার উপস্থিতিতে মানুষ আনন্দিত হয়, মানুষ যেনো চায় আপনার সাহচর্য ! এমন ভাবে তৈরী করুন নিজেকে যেনো আপনার চলে যাওয়াতে বরং মানুষ ব্যথিত হয় ! যেনো মানুষ বুঝতে পারে আপনার অভাবটুকু ! আমি জেনেছি মানুষ হতে গেলে অনেক পড়াশোনা দরকার হয় না, অনেক টাকা পয়সার দরকার হয় না, কেবল দরকার হয় একটা ভাল মনের !

-মন কারিগর | কৃষ্ণপদ দেবনাথ ☘️

07/09/2026

ন্যায় অন্যায় যারা বুঝে না,
তাদের শিক্ষা নিয়ে প্রশ্নটা থেকে যায় !
তারা আসলেই কি শিক্ষিত?

07/09/2026

গ্রাম বলতে আমি যা বুঝি ☘️

07/09/2026

আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের একটি আমন ধান প্রদর্শনী প্লটের ড্রোন শট্৷
জাত : ব্রিধান-৮৭
কৃষকের নাম : লেইছ মিয়া
গ্রাম : সুলতানপুর
জমির পরিমাণ : ৩৩ শতক

একটা মানুষের কেনো এতো অহঙ্কার থাকবে?  সেতো ক্ষুদ্রের চেয়েও ক্ষুদ্র, কারণ মৃত্যুর পর সেতো মিশে যাবে ধুলিকণায় ! তাকেতো মাই...
07/09/2026

একটা মানুষের কেনো এতো অহঙ্কার থাকবে?
সেতো ক্ষুদ্রের চেয়েও ক্ষুদ্র, কারণ মৃত্যুর পর সেতো মিশে যাবে ধুলিকণায় ! তাকেতো মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাওয়া যাবে না ! অথচ মানুষের ভাব দেখলে মনে হয়যে মানুষ বাঁচবে নাকি অসীমের মতো, মানুষ বাঁচবে যেনো অনন্তকাল ! এই ক্ষুদ্র জীবন নিয়ে মানুষের ভাব সাব দেখে সত্যিই করুণা হয়, আমার নিজেকে দেখেও মাঝেমধ্যে নিজের করুণা হয়। আমি ভাবি আমি নিজেইতো এক্সিস্ট করবোনা কোন একদিন, তাহলে এতো মরিয়া হয়ে ভাবছি কেনো? কি হবে এতো ভেবে ! সেইতো ফুরিয়ে যাবো একদিন। তাহলে দুয়েকটা ভালো কাজ করছিনা কেনো?
মিথ্যেকে প্রশ্রয় দিবো কেনো? বললেতো সত্যটুকুই বলবো৷
মিথ্যে বলার জন্যতো আমার মধ্যবিত্ত বাবা আমাকে কষ্ট করে পড়াশোনা করায় নি, মিথ্যে বলার জন্যতো আমাকে কষ্ট করে বড় করে নি ! আমি কি কোন একটা জায়গায় হেরে যাচ্ছি? আমি কি কোথাও মিথ্যের সাথে আপোস করছি?

প্লিজ ঈশ্বর, আমাকে তুমি শক্তি দিও যেনো মানবিক হয়েই পৃথিবীটুকুতে শেষ নিশ্বাসটুকু আমি নিতে পারি৷ 🙏

-আমি ও আমার মন
০৪/০৮/২০২৬

ছবি : জৈন্তা হিল ৮ নাম্বার টিলা থেকে

07/09/2026

লাউ গাছের পাতার কিনারা পুড়ে গেলে
করণীয় ✅

✅ধানের কুশি পর্যায়ে ধানের যত্ন ও পরিচর্যা :  (Tillering Stage)ধানের কুশি পর্যায় হলো ধানের ফলন নির্ধারণের সবচেয়ে গুরুত্...
07/09/2026

✅ধানের কুশি পর্যায়ে ধানের যত্ন ও পরিচর্যা :
(Tillering Stage)

ধানের কুশি পর্যায় হলো ধানের ফলন নির্ধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ধান রোপণের পর থেকে থোড় আসার পূর্ব পর্যন্ত মূলত এই পর্যায়টি স্থায়ী হয়। এই সময়ে সঠিক যত্ন ও সুষম পুষ্টি নিশ্চিত করতে না পারলে কার্যকর কুশির (যে কুশি থেকে শীষ বের হয়) সংখ্যা কমে যায় এবং ফলন ব্যাপকভাবে মার খায়।

✅সুষম সার ব্যবস্থাপনা ও ইউরিয়ার উপরিপ্রয়োগ :

✅কুশি বৃদ্ধি এবং গাছের গঠনের জন্য নাইট্রোজেন সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান।

[ইউরিয়ার উপরিপ্রয়োগ: ইউরিয়া সারকে সাধারণত তিন কিস্তিতে ভাগ করে প্রয়োগ করা হয়। কুশি পর্যায়ে এর দুটি গুরুত্বপূর্ণ কিস্তি দিতে হয়। প্রথম কিস্তি দিতে হয় ধান রোপণের ১০-১২ দিন পর (গাছ যখন সবুজ হতে শুরু করে) এবং দ্বিতীয় কিস্তি দিতে হয় রোপণের ৩০ দিনের মাথায় (যখন কুশি দ্রুত বৃদ্ধি পায়)।

✅পানির গভীরতা: কুশি আসার সময় জমিতে ২-৩ সেন্টিমিটার (বা ১ থেকে ১.৫ ইঞ্চি) পানি রাখাই যথেষ্ট।

✅মাঝে মাঝে জমি শুকানো (Alternate Wetting and
Drying): কুশি পর্যায়ে জমিতে পানি আটকে না রেখে পর্যায়ক্রমে জো আনা বা হালকা শুকানো উচিত। জমি কয়েকদিন শুকিয়ে হালকা ফাটল দেখা দিলে পুনরায় সেচ দিন। এতে শিকড় মাটির গভীরে যায়, কুশি শক্তিশালী হয় এবং ক্ষতিকর গ্যাস বের হয়ে যায়।

✅আগাছা দমন ও গোড়ায় মাটি আলগা করাআগাছা ধানের আলো, বাতাস ও সারের পুষ্টির বড় অংশ কেড়ে নেয়।

✅আগাছা পরিষ্কার: প্রতিবার ইউরিয়া সার উপরিপ্রয়োগ করার ২-৩ দিন আগে জমির আগাছা পুরোপুরি পরিষ্কার করতে হবে।মাটি কুপে দেওয়া: হাত দিয়ে বা উইডার (Weeder) যন্ত্রের সাহায্যে আগাছা দমনের সময় ধানের গোড়ার মাটি একটু আলগা করে দিলে শিকড়ে প্রচুর অক্সিজেন পৌঁছায়, যা নতুন ও কার্যকর কুশি গজাতে সাহায্য করে।

✅ রোগ ও পোকা-মাকড় দমনকুশি পর্যায়ে কচি কুশি ও পাতার লোভে বিভিন্ন পোকা ও রোগের আক্রমণ বেশি হয়।

✅পোকা দমন: এ সময়ে সাধারণত মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, এবং চুংগি পোকা আক্রমণ করতে পারে। পোকা দমনের জন্য জমিতে ডালপালা পুঁতে পার্চিং (পাখি বসার ব্যবস্থা) করতে হবে। আক্রমণ বেশি হলে অনুমোদিত কীটনাশক ব্যবহার করুন।

✅ রোগ বালাই: এ সময় ব্লাস্ট (Blast) ও পাতা পোড়া (Bacterial Leaf Blight) রোগ দেখা দিতে পারে। ছত্রাকের আক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক স্প্রে করতে হবে

এই কয়টা বিষয় ফলোআপ করতে হবে কুশি পর্যায়।

-কৃষ্ণপদ দেবনাথ
উপ-সহকারী কৃষি কর্মকর্তা
ফেঞ্চুগঞ্জ, সিলেট

06/09/2026

গতবছর লাউয়ের ১ টি গাছে লাউ ধরেছিল ১৪১ টি৷
কি ছিলো রহস্য? রহস্য জানতে, লাইক এবং শেয়ার দিন, এবং পেজটিকে ফলো দিয়ে রাখুন৷ ✅

Address

Village : Maijgaon . Upozilla : Kulaura. Zilla : Moulvibazer District : Sylhet
Kulaura

Alerts

Be the first to know and let us send you an email when Krishnapada Debnath posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Krishnapada Debnath:

Shortcuts

Share