ROKON

ROKON আমি অতি সাধারণ এক মানব 🖤

গড়িবে তুমি এমন জীবন মরণে হাসিবে, কাঁদিবে এ ভুবন 🧠🫶

27/01/2026

লিখে রাখেন।

Bangladesh Nationalist Party-BNP
Tarique Rahman BNP Media Cell

দুনিয়ার সবাই বেটার অপশন খুঁজে। এইটাই থিউরি। ধরেন আপনার সাথে গল্প করে কেউ আরাম পায়। হঠাৎ দেখবেন সে আর আপনারে নক দিচ্ছে না...
05/01/2026

দুনিয়ার সবাই বেটার অপশন খুঁজে। এইটাই থিউরি। ধরেন আপনার সাথে গল্প করে কেউ আরাম পায়। হঠাৎ দেখবেন সে আর আপনারে নক দিচ্ছে না। তার মানে সে আপনার চেয়ে বেটার কাউকে পেয়ে গেছে। যে আপনার থেকেও কোয়ালিটিফুল কোম্পানি দিতে পারে।
আপনার সৌন্দর্য দেখে কেউ প্রেমে পড়ছে। হঠাৎ যদি দেখেন সে আপনারে ইগনোর করছে, তারমানে সে আপনার চেয়েও সুন্দর কাউকে পেয়ে গেছে।
আপনার ঝকঝকা তকতকা ক্যারিয়ার দেখে কেউ আপনার সাথে রিলেশন করছে। হঠাৎ যদি দেখেন সে আপনারে পাত্তা দিচ্ছে না তারমানে আপনার চেয়ে যোগ্যতাসম্পন্ন কাউকে সে পেয়ে গেছে।
এইটাই রিয়েলিটি। এবং এইটাই একমাত্র থিউরি। এর বাইরে গিয়ে সমস্ত নিয়ম ভেঙে কেউ যদি আপনার মাঝে আটকে যায় এইটাকে ডিফাইন করার মত থিউরি বিজ্ঞান এখনও আবিস্কার করতে পারেনাই।

প্রিয় ঠিকানার নামটা আজ শুধু প্রিয় নয়, একতরফা হয়ে গেছে। যে ঠিকানায় চিঠির অপেক্ষা ছিল, চাওয়া ছিল, প্রতিদিন নতুন গল্প ছিল-...
04/01/2026

প্রিয় ঠিকানার নামটা আজ শুধু প্রিয় নয়, একতরফা হয়ে গেছে। যে ঠিকানায় চিঠির অপেক্ষা ছিল, চাওয়া ছিল, প্রতিদিন নতুন গল্প ছিল-সেখানে এখন নীরবতা জমে আছে ধুলোর মতো।

যে নাম্বার থেকে দিনে কয়েকবার হাওয়াই জাহাজে করে সুখ ভেসে আসতো, যে কণ্ঠস্বর শুভ সকাল বলে ঘুম ভাঙাতো এলার্ম ঘড়ির মতো, যে মানুষটা বিষণ্ণ দুপুরকে ভেঙে হাসির আলো ঢেলে যেতো-সে আজ আর আসবে না।

সন্ধ্যা বাতি জ্বলার সময় "শুভ সন্ধ্যা" বলে যে বুকের ভেতর আলোর মতো ছড়িয়ে পড়তো, সেই আলো আজ নিভে গেছে। গভীর রাতে অপ্রয়োজনীয় কথা প্রয়োজন হয়ে ওঠার যে সময়গুলো ছিল, এখন সেগুলো শুধু স্মৃতির গলিপথে হারিয়ে যায়।

ওপাশের ১১ ডিজিটের সেই নাম্বারটাতে আর হাসি ফুটবে না, ফুটবে না কোনো ফুল, ছড়াবে না হাসনাহেনার সুবাস। শুভ রাত্রির বার্তায় আর ঘুম নামবে না, বরং ভর করবে অভাব, শূন্যতা, দীর্ঘ নিঃশ্বাসের শব্দ।

যোগাযোগবিহীন এই বিচ্ছেদের দুঃসংবাদটা অদৃশ্য এক অসুখ হয়ে রয়ে গেছে আমার ভেতর। আরেকটা খবরও আছে-একটি নিমন্ত্রণ পত্র ছাপা খানায় জমা পড়েছে!

সে... আর আমার নেই।

আমার বিয়োগে অন্য কেউ তার হৃদয়ের নিয়োগপত্রে সুপারিশ পেয়েছে।

হয়তো এটাই ভাগ্য, এটাই নিয়তি। যাকে আমি আমার করে চাইতে চেয়েছি, সে আজ নিশ্চিতভাবে আমার না হওয়ার ঘোষণা দিয়ে গেছে।

অপূর্ণতা.:

রোকন

৪ জানুয়ারি ২০২৬

13/12/2025

বদনাম তো একটু থাকবেই।

কিছু কথা গুপ্ত থাক...🤍স্মৃতি কথায় আবদ্ধ থাক,বসন্তের কাঞ্চন ফুল হয়ে সুগন্ধ ছড়াক,কোকিলের গলার সুমধুর সুর হয়ে থাক, পাতা ঝড়া...
25/03/2025

কিছু কথা গুপ্ত থাক...🤍

স্মৃতি কথায় আবদ্ধ থাক,
বসন্তের কাঞ্চন ফুল হয়ে সুগন্ধ ছড়াক,
কোকিলের গলার সুমধুর সুর হয়ে থাক,
পাতা ঝড়া গাছের নতুন পাতা হয়ে জন্মাক,
আমি না হয় বসন্তের অপেক্ষায় থাকবো!
কখনো শরৎ এর কাশফুলের মাঝে তাদের খুঁজে বেড়াবো...🍂

বলো,

সব কথা বলে দিলে,
শ্রাবণে মেঘের দিনে বৃষ্টি বিলাস দেখতে দেখতে আমার কাছে মনে করার মতো কী থাকলো ?🌧️

21/03/2025

অক্লান্ত নির্জনতার অবসেশনে,

ধ্বংসাবশেষে গড়ি মনলিথ স্মৃতি,
বিপর্যস্ত প্রতিজ্ঞা ঢেউ তোলা গীতি।
আলোকবর্জিত প্রতিচ্ছবির আঁচলে,
জড়িত রূপান্তর অদৃশ্য শূন্যতলে।

বিমূর্ত আবেগের প্রাচীন তন্ত্র,
অস্তিত্বের অরূপে হারায় কেন্দ্র।
নৈঃসঙ্গের কাব্যে,বিস্মৃত বোধ,
অব্যক্ত ভাষ্যে জমে অনুপ্রবেশের বোধ।

সাবলীল সংলাপে নিঃশেষ ব্যাখ্যা,
বিলুপ্ত প্রহোলিকায় জড়ায় ব্যর্থতা।
অপ্রকাশিত ক্ষরণে জ্বলে অন্তঃকথা,
নির্বাক যন্ত্রণায় মিশে যায় পরিচ্ছদহীন ব্যথা।

২১ মার্চ ২০২৫ ইং

কাব্য

29/10/2024

2024 Ballon d'Or Winner ✨
Congratulations 🖤

28/10/2024

গ্রাম এর একটা শীতের সকালের সৌন্দর্য । 🖤🌸

26/10/2024

🐍 Side-effect

26/10/2024

খবর আছে - Real Madrid 🌚
vs

Address

Kurigaon
5600

Alerts

Be the first to know and let us send you an email when ROKON posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share