25/05/2026
শখের বশে নিলাম বোটানি,
এখন দিনে রাতে কান্দি আমি।
ভেবেছিলাম লাগাব একটা বাগান,
হবো আমি আদর্শ বোটানিয়ান।
শুনেছিলাম বোটানিতে নাকি
বেশি পড়তে হয়না,
এখন দিনে রাতে পড়েও
আমার পড়া শেষ হয়না।
বৈজ্ঞানিক নাম উচ্চারণে দাঁত খুলে পড়ে,
পরীক্ষার রুমে গিয়ে মাথা যে আমার ঘুরে।
তারই মাঝে প্র্যাকটিক্যাল এর একটা প্যারা,
বোটানি আমার জীবনটারে
করলো ছানাপোড়া,
ভেবেছিলাম লাগাব নতুন জাতের গাছ,
তারই সাথে লাগাব ভিন্ন জাতের বাঁশ,
এখন দিনে রাতে বোটানি দেয়,
নতুন রকম বাশ।
তবুও আমি ধন্য, বোটানি এর জন্য
উদ্ভিদবিজ্ঞান বিভাগ