01/09/2025
যাকে দেখে আমি হয়ে উঠেছিলাম জোনাকি থেকে জোছনা
যার প্রেম পাওয়ার জন্য পৃথিবীর প্রেমে পড়া হলো না
জগতকুল নাম দিল তার প্রেমিকা। 😅
তাকে দেখার পর চাঁদ ফুল কিংবা প্রজাপতি-কেউ সুন্দর মনে হয়নি,🙂
তাকে ভালোবাসবো বলে অন্য কাউকে ভালবাসিনি।😊
তবে সে হয়নি আমার অর্ধাঙ্গিনী।
আহ কি ছিল তার মহিমা,
জগতকুল নাম দিয়েছিল তার প্রেমিকা।😅
সে তো হারায়নি বরং আমি হারিয়েছি আমায়,
সে বলেছিল ভালোবেসে পাল্টে দেবে আমায়।😅
বিচ্ছেদের জামানায়, হাহ হাহ হাহ এর বিপরীতে আমার মুখে সিগারেট আর কবিতা মানায় ভালোবেসে হারালাম আমায়।
তবে কারো স্পর্শ অথবা তার করা খিপ্ন চুম্বন যেন লেগে আছে আজও ঠোঁটের কোনে,শুধু নেই, নেই সেই অনামিকা যার নাম দিয়েছিল জগতকুল প্রেমিকা। 😊
আমি শুনেছিলাম পৃথিবীর মানুষরা চাইলে সবকিছু হতে পারে।
তাই আমি চাঁদ, সূর্য, মহাবিশ্ব চাইনি তো হতে।
শুধু চেয়েছিলাম এর জনম তোমায় ভালোবেসে যেতে।💔