30/03/2021
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই?
বেশ কিছুদিন পর আবারও চলে আসলাম যশোরের ঐতিহ্যবাহি জামতলার মিষ্টি নিয়া।
অর্ডার করলেই আগের থেকে আরও কম দামে পেয়ে যাবেন টাটকা সাদেক গোল্লা।
মিষ্টি আমাদের কম বেশি সবারই অনেক পছন্দ। আর তা যদি হয় যশোরের ঐতিহ্যবাহি জামতলার মিষ্টি( রসগোল্লা )
জামতলার সাদেক গোল্লা
যশোরের জামতলার সাদেক গোল্লা। দেশের গন্ডি পেরিয়ে যার নাম ছড়িয়ে পড়েছে বিদেশেও। ছয় দশকেরও বেশি সময় ধরে নিজস্ব ইতিহাস-ঐতিহ্য ধরে রেখেছে যশোরের জামতলার এই মিষ্টি।
প্রতিদিন সহস্রাধিক জামতলার মিষ্টি তৈরি হয়, আর দুপুরের আগেই তা ফুরিয়ে যায়। যশোর শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার দূরে যশোর-সাতক্ষীরা সড়কের ছোট একটা বাজার জামতলায় তৈরি করা এই মিষ্টি নিয়ে আগ্রহের শেষ নেই। দেশের বেশিরভাগ রাষ্ট্রপ্রধান জামতলার মিষ্টি খেয়েছেন। বিদেশি অতিথিরাও জামতলার মিষ্টি খেয়ে প্রশংসা করেছেন। জামতলার মিষ্টি শুধু জামতলায়ই তৈরি হয়। অনেকে এই মিষ্টি তৈরির চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন।
মিষ্টির বৈশিষ্ট্য, হালকা মিষ্টি, স্পঞ্জ রসগোল্লা, হালকা বাদামি রং। এই মিষ্টি দেশি গরুর দুধ দিয়ে তৈরি। ভালো চিনি এবং তেঁতুল, বাবলা বা বেলকাঠের জ্বাল এই মিষ্টি তৈরির মূল উপাদান।
আমি ইতি আক্তার নিয়ে এসেছি যশোরের বিখ্যাত জামতলার মিষ্টি (সাদেক গোল্লা)।
কুষ্টিয়া সদর এ ফ্রি হোম ডেলিভারি ( মজমপুর ,বড়বাজার, কলেজ মোড়, এন এস রোড)
ক্যাশ অন ডেলিভারি
প্রি অর্ডার
অর্ডার করতে যোগাযোগ করুন ইনবক্সে।