Cook house

Cook house মসলা

21/04/2025




😋😋

10/11/2024

It’s' yummy 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋

05/11/2024

আগে ভাবতাম আমরা সবাই মানুষ
YouTube blogger -রা আসার পর বুঝতে পারলাম.....
আমরা কিন্তু একটাও মানুষ না। আমরা সবাই হ্যাল্লো গাইজ🥴🥴

30/10/2024

কি হবে প্রযুক্তি উন্নতি হয়ে🤷‍♀
যদি এক দেশ থেকে অন্য দেশের 🤔
এক জেলা থেকে অন্য জেলার আজাইরা পাবলিক গুলারে কষে থাপ্রাইতেই না পারি👋👊🤜🤨🤨

(কে লিখেছে জানিনা ,তবে লেখাটা মন ছুঁয়ে গেলো❤️)একজন মা তার ছেলেকে জন্ম দেন নাড়ী থেকে,একজন স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসে...
04/10/2024

(কে লিখেছে জানিনা ,তবে লেখাটা মন ছুঁয়ে গেলো❤️)

একজন মা তার ছেলেকে জন্ম দেন নাড়ী থেকে,
একজন স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসেবে জন্ম দেন হৃদয় থেকে।

একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে দশ মাস,
একজন স্ত্রী সেই অচেনা ছেলেকেই অনুভব করেন বুকে হাত রেখে সারাটাজীবন।

একজন মা জন্ম দেন একজন শিশু পুত্রকে,
একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে।

একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখান,
একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরেই জীবনের সমস্ত পথটা হাটেন।

একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান,
একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারাজীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন।

সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান,
আবার স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে আসেন।

সন্তান না খেতে পারলে পাতের সেই উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী উভয়েই খান, আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় উপবাস মা এবং স্ত্রী দুজনেই করে থাকেন।

সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটা মাকেই আঘাত পেতে হয়।
আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটি স্ত্রীকে এক না একদিন নির্যাতিত হতেই হয়।

মায়ের কাছে সন্তানের জীবনে দায়িত্ব নেওয়ার শুরু প্রায় কুড়ি বছর।
স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেভানোর শেষ বাকি ষাটটি বছর(কখনো কখনো সেটি আশি বছরেও যেতে পারে যদি আয়ু একশো বছর হয়)।

সন্তানের শৈশবে তার মল মুত্র মা-ই পরিস্কার করেন।
সন্তান যখন বৃদ্ধ হন তখন তার এই একই দায়িত্ব স্ত্রীর কাঁধেই বর্তায়।

মায়ের কোল হল সেই কোল যেখানে সন্তানের জন্ম হয় অর্থাৎ প্রথম বিছানা।
স্ত্রীর কোল হল সেই কোল যেখানে আমাদের মৃত্যু হয় অর্থাৎ শেষ বিছানা।

কিন্তু সমাজ এবং পরিস্থিতি আজ এমনই যে ছেলেটির বিয়ের পর মায়ের সাথে স্ত্রীর তুলনা করে প্রতিটা মুহূর্তে মাকেই শীর্ষস্থানে রাখেন, যেখানে দুজনের ভূমিকাই সমান সেখানে সামাজিক নজরে কেন মা আর স্ত্রীর মাঝে তুলনামূলক দ্বন্দ্বে বারবার পাঁচিল উঠবে বলতে পারেন।
গর্ভ থেকে জন্ম নেওয়াটাই মা ও স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে তাহলে শেষ কথা একটাই বলব-
"একজন আপনাকে গর্ভে ধারণ করেছেন,
অন্যজন আপনার জন্য গর্ভধারণ করবেন।"
"একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন,
অন্যজন আপনার জন্য আরেক জনকে জন্ম দিয়ে মা হবেন।" আর আপনাকে করবেন বাবা।💞😇

✍️ সংগৃহীত

03/10/2024

সবুজ শাক - সবজি রান্নার পরও সবুজ রাখার টিপস:

🔸শাক-সবজি রান্নার সময় চুলার আঁচ একরকম রেখে পুরো সময় রান্না করতে হবে মানে রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম আঁচ এ রান্না করতে হবে, কম বা মিডিয়াম আঁচে।

🔸সবুজ শাক-সবজি রান্নার সময় ঢাকনা ব্যবহার করা যাবে না, তাহলে কালার নষ্ট হয়ে যায়।

🔸এ ধরণের রান্না ননস্টিক এর প্যান বা তলায় লেগে যায় না এমন কড়াই / প্যান ব্যবহার করতে হবে।

🔸হলুদ এর পরিমান ঠিক মত হতে হবে ,অর্থাৎ হলুদ
কম বা বেশি দেওয়া যাবে না তাহলে সবজির কালার নষ্ট হয়ে যাবে। শাকে হলুদ দেওয়া যাবে না।

🔸রান্না শেষ হলে চুলার আঁচ বন্ধ করে দিয়ে রান্না করা শাক-সবজি পরিবেশন প্লেট /বাটিতে নিয়ে ফেলতে হবে, কেননা চুলার গরম তাপ / গরম পাত্রে থাকলে রং নষ্ট হয়ে যায়।

30/09/2024

👉রান্নাঘরে লেবুর প্রয়োজনীয় ব্যবহার এবং সহজ কিছু টিপসঃ

🍋 ফ্রিজে রাখা মাছ-মাংস থেকে দুর্গন্ধ উঠছে? কয়েকটি লেবুর স্লাইস কেটে ফ্রিজে রেখে দিন দুর্গন্ধ দূর হবে।

🍋 ফল যাতে কালো না হয়: আপেল বা অন্যান্য ফল কেটে রাখলে যদি লালচে হয়ে যায়, তবে সামান্য লেবুর রস মেখে রাখুন, লালচে দাগ হবে না।

🍋 ভাত সাদা করতে: ভাত রান্নার একদম শেষে সামান্য লেবুর রস দিন, এতে ভাত ঝরঝরে ও ধবধবে সাদা হবে এবং একটি সুন্দর ফ্লেভার পাবেন।

🍋 মাছের কাঁটা আটকে গেলে: গলায় মাছের কাঁটা আটকে গেলে অর্ধেক লেবুর রস চুষে খান, কাঁটা নরম হয়ে নেমে যাবে।

🍋 সাদা কাপড়ের নোংরা লাগলে: কাপড় ধোয়ার সময় গরম পানিতে লেবুর রস মিশিয়ে কাপড়গুলো ১০ মিনিট ভিজিয়ে রাখুন, কাপড় হবে আরও উজ্জ্বল সাদা।

🍋 মাংস দ্রুত সিদ্ধ করতে: মুরগি বা মটন মাংস রান্নার আগে আধা ঘণ্টা লেবুর রস মাখিয়ে রাখুন, এতে মাংস ভালো মেরিনেট হবে দ্রুত সিদ্ধ হবে।

🍋 বয়লার মুরগির গন্ধ দূর করতে: রান্নার আগে মুরগির মাংসের লেবুর রস মাখিয়ে রাখুন। সুন্দর ফ্লেভার আসবে।

🍋 রান্নার অতিরিক্ত ঝাল কমাতে: খাবার অতিরিক্ত ঝাল হলে এক চামচ লেবুর রস মিশিয়ে দিন, এতে ঝাল অনেকটাই কমে যাবে।

🍋 আদা রসুন কাটার পর হাত থেকে গন্ধ না গেলে, লেবুর রস হাতে মেখে নিন, দুর্গন্ধ দূর হবে।

🍋 মাছ রান্না শেষে চুলা নিভিয়ে লেবুর খোসা মাছের উপর বিছিয়ে রাখুন, কিছুক্ষণ পর খোসা ফেলে পরিবেশন করুন, ফ্লেভার হবে অসাধারণ।

🍋 ঘরে ভ্যানিলা এসেন্স নেই? লেবুর খোসা বা লেবুর রস দিয়েও কাজ চালিয়ে নিতে পারেন।

🍋 বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে বেসিন সহজেই পরিষ্কার করতে পারেন। এক টেবিল চামচ লেবুর রস ও দুই টেবিল চামচ বেকিং সোডা এক কাপ গরম জলে মিশিয়ে বেসিনে ছিটিয়ে দিন, কিছুক্ষণ রেখে তারপর ধুয়ে নিন।
দেখবেন নতুন চচকে হয়ে যাবে।

03/09/2024

゚viralシ nuggets 😋😋🍗

Address

Kushtia

Opening Hours

Monday 09:00 - 12:00
Tuesday 09:00 - 12:00
Wednesday 09:00 - 12:00
Thursday 09:00 - 12:00
Friday 09:00 - 12:00
Saturday 09:00 - 12:00
Sunday 09:00 - 12:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cook house posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share