Kushtia News Bureau 24

Kushtia News Bureau 24 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kushtia News Bureau 24, Broadcasting & media production company, Kushtia.

Kushtia News Bureau 24 কে এগিয়ে নিয়ে যেতে স্টার, লাইক, ফলো ও শেয়ার দিয়ে পাশে থাকুন।
ইতিহাস, ঐতিহ্য, উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা, অনিয়ম, দুর্নীতি তুলে ধরতে তথ্য দিয়ে সহযোগিতা করুন। প্রয়োজনে পেজে মেসেজ দিন

06/10/2026

কাঠবিড়ালি পেয়ারা না খেয়ে বিস্কুট খাচ্ছে

06/10/2026

লালন মাজারে সারা বছর ধরে গাঁজা বিক্রি করে খাই বললেন এক পাগল লালন ভক্ত

06/10/2026

এটা কোন জাতীয় ফল, আপনারা কি কেউ বলতে পারবেন।

এটা কোন জাতীয় ফল, আপনারা কি কেউ বলতে পারবেন।
06/10/2026

এটা কোন জাতীয় ফল, আপনারা কি কেউ বলতে পারবেন।

কুমিল্লার কৃতি সন্তান নওশাদকে চাই আবার বিমান বন্দরের দ্বায়িতে,বিমানবন্দরের ফাটাকেষ্ট ম্যাজিস্ট্রেট নওশাদকে কেন বিমানবন্দ...
06/10/2026

কুমিল্লার কৃতি সন্তান নওশাদকে চাই আবার বিমান বন্দরের দ্বায়িতে,বিমানবন্দরের ফাটাকেষ্ট ম্যাজিস্ট্রেট নওশাদকে কেন বিমানবন্দর থেকে সরিয়ে দেয়া হয়েছে। তাকে আবারও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব দেয়া হোক।
এই অফিসার যতদিন ছিল বিমানবন্দরের ভিতরে পানির দাম সেভেন আপ এর দাম বেশি রাখতে পারেনি। টয়লেটে কেউ চাঁদা রাখতে পারেনি কোন ব্যাগ কেটে কোন মালামাল রাখতে রাখতে পারেনি।
তাকে দেখলেই বিমানবন্দরের সবাই ভয়ে কাঁপতো কেন তাকে বিমানবন্দর থেকে সরিয়ে দেয়া হয়েছে। বড় বড় কর্মকর্তাদের অসুবিধা হতো সব ফ্লাশ হয়ে যেত এজন্যই তো তাকে সরিয়ে দেয়া হয়েছে তাকে আবারও বিমানবন্দরে আনার দাবি জানাচ্ছি।
বাঘ ১০ টা দরকার নেই ১টাই যথেষ্ট, বিমানবন্দরে এরকম বাঘের বাচ্চা দরকার আছে না হলে বিমানবন্দরের কর্মকর্তারা ঠিক হবে না।
ছবিটা এই আই দিয়ে এডিট করা হয়েছে।

মুন্সিগঞ্জে বাসা থেকে এক কাজিকে তুলে নিয়ে ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় মামলা ...
06/10/2026

মুন্সিগঞ্জে বাসা থেকে এক কাজিকে তুলে নিয়ে ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় মামলা করার পর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি চাঁদাবাজির দুই লাখ টাকাও জব্দ করেছে।

সুরের টানে, আধ্যাত্মিকতার খোঁজে... লালন সাঁইজির মাটিতে রাশিয়ান অতিথি দম্পতি। সংস্কৃতির কোনো কাঁটাতার হয় না, লালনের দর্শন...
06/10/2026

সুরের টানে, আধ্যাত্মিকতার খোঁজে... লালন সাঁইজির মাটিতে রাশিয়ান অতিথি দম্পতি। সংস্কৃতির কোনো কাঁটাতার হয় না, লালনের দর্শন আজ বিশ্বজুড়ে। 🎶🌾
#লালন_বাউল #ছেঁউড়িয়া #কুষ্টিয়া

সিএমএম আদালত থেকে হাতকড়া খুলে ফের পালাল আসামি শরিফুলঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে হাতকড়া খুলে ...
06/10/2026

সিএমএম আদালত থেকে হাতকড়া খুলে ফের পালাল আসামি শরিফুল
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে হাতকড়া খুলে শরিফুল ইসলাম নামের এক বিচারাধীন আসামি পালিয়ে গেছেন। এর আগেও গত বছরের জুনে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে পুলিশকে মারধর করে পালিয়ে গিয়েছিলেন তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে হাজিরা শেষে হাজতখানায় নেওয়ার পথে কৌশলে হাতকড়া খুলে চম্পট দেন ওই আসামি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, কোতোয়ালি থানার একটি মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকায় আসামি শরিফুলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল। হাজিরা শেষে নেওয়ার পথে তিনি হাতকড়া খুলে পালিয়ে যান।২০২৫ সালের জুনে ঢাকা মহানগর দায়রা জজ আদালত পালিয়ে গিয়েছিলে শরিফুল।
আদালত ও মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৫ সালের ১৯ জুন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে দায়িত্বরত পুলিশ সদস্যদের আঘাত ও মারধর করে হাতকড়া খুলে প্রথম দফায় পালিয়ে যান শরিফুল ইসলাম। ওই ঘটনার দিনই তৎকালীন হাজতখানার ইনচার্জ মো. রিপন মোল্লা বাদী হয়ে কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পরবর্তীতে গ্রেপ্তার হওয়া শরিফুলকে আজ সেই মামলার সাক্ষ্যগ্রহণের জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে তোলা হয়। তবে সাক্ষী উপস্থিত না হওয়ায় আজ সাক্ষ্যগ্রহণ হয়নি। শুনানি শেষে ডিএমপির প্রসিকিউশন বিভাগের কনস্টেবল আব্দুল আলিম তাকে এজলাস থেকে হাজতখানার দিকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি অতর্কিতে ও অত্যন্ত কৌশলে হাতকড়া খুলে আদালত চত্বর থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
ঘটনার পর আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পলাতক আসামিকে পুনরায় গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষ।

কুষ্টিয়া সদরের সেই বিতর্কিত সাব রেজিস্টার রাশেদ মল্লিক লটারির মাধ্যমে ঢাকায় বদলির জন্য নির্বাচিত হয়েছেন।
06/10/2026

কুষ্টিয়া সদরের সেই বিতর্কিত সাব রেজিস্টার রাশেদ মল্লিক লটারির মাধ্যমে ঢাকায় বদলির জন্য নির্বাচিত হয়েছেন।

খোকসায় শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, থানায় পাল্টাপাল্টি অভিযোগখোকসা প্রতিনিধি \ কুষ্টিয়ার খোকসায় হৃদয় হোসেন (২৩) নামে এক ...
06/10/2026

খোকসায় শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ
খোকসা প্রতিনিধি \ কুষ্টিয়ার খোকসায় হৃদয় হোসেন (২৩) নামে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে মকবুল হোসেন ও তাঁর ভাই বিল্লাল হোসেনের বিরুদ্ধে। গতকাল সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বেতবাড়িয়া গ্রামের হিন্দুপাড়ায় একটি সাইকেল মেরামতের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ করেছে। আহত হৃদয় হোসেন বেতবাড়িয়া গ্রামের কবিরুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হৃদয় ফরিদপুরের রাজেন্দ্র কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। হৃদয়ের অভিযোগ, তিনি একটি দোকানের ওপর বসে ছিলেন। এ সময় মকবুল হোসেন ও তাঁর ভাই বিল্লাল হোসেন টিউবওয়েলের পাইপ ও লাঠি দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তাঁর ডান কানের লতি ফেটে যায়। একপর্যায়ে তাঁর গলায় গামছা পেঁচিয়ে হত্যার চেষ্টা এবং সঙ্গে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। তবে অভিযুক্ত মকবুল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ১০ বছরের ছেলে শেফায়েত বাড়ি ফেরার পথে হৃদয়ের সঙ্গে দেখা হয়। তাঁর দাবি, হৃদয় তাঁর ছেলের প্যান্ট খুলে তাকে পাশের একটি বাগানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ছেলের কাছ থেকে বিষয়টি শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি হৃদয়কে আঘাত করেন। এ সময় হৃদয়ের হাতে থাকা একটি ছুরি দিয়ে তাঁর ডান হাতে আঘাত করা হয় বলেও দাবি করেন মকবুল। মকবুলের ভাই বিল্লাল হোসেন বলেন, আমরা বিএনপি পরিবার দীর্ঘদিন ধরে আমরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। অন্যদিকে হৃদয়ের চাচা, যিনি বিজিবিতে কর্মরত, মোঃ জহিরুল ইসলাম অভিযোগ করেন, তাঁদের পরিবারকে বিভিন্ন সময় হয়রানি ও নির্যাতন করা হচ্ছে। তাঁদের জমি জোরপূর্বক দখল করে রাখার অভিযোগে আদালতে একটি মামলা চলমান রয়েছে বলেও তিনি দাবি করেন। এ বিষয়ে হৃদয়ের মা বলেন গ্রামের মধ্যে একটু খোঁজখবর নিয়ে দেখবেন মুকুল বিল্লালের ভাইরা মিলে গ্রামের মধ্যে যা করে যাচ্ছে তাতে ভদ্র পরিবারের বসবাস অযোগ্য।আমার ছেলেটির উপর যেভাবে নির্যাতন চালানো হয়েছে আমি এর বিচারের দাবি জানাই। তবে ঘটনাস্থলের কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ওই শিশু হালখাতার টাকা পরিশোধ করে বাড়ি ফিরছিল। তার হাতে একটি মিষ্টির প্যাকেট ছিল। হৃদয় ওই মিষ্টি চাইলে শিশুটি দিতে রাজি হয়নি। এ সময় তার হাফপ্যান্ট ধরে টান দেওয়ায় এক পাশ খুলে যায়। এর বাইরে অন্য কোন ঘটনা ঘটেনি বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। এ বিষয়ে খোকসা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুর রহমান বলেন, ঘটনাটি নিয়ে উভয় পক্ষই থানায় এসেছিল। তাদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Address

Kushtia

Alerts

Be the first to know and let us send you an email when Kushtia News Bureau 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share