15/06/2026
সমাজসেবা অধিদপ্তরে রি-সার্কুলার চলছে।
যারা গ্রাম বা উপজেলা/জেলা শহরে থেকে জব করতে চান, তাদের জন্য এটা নিঃসন্দেহে একটা ভালো জব।
পরীক্ষার ডেইট দিলে পড়াশোনার টেবিলে বসবো, এমন চিন্তা-ভাবনা করলে চাকরি হওয়াটা অনেক টাফ। যাদের প্রস্তুতি খুব ভালো, অনেক বছর যাবৎ চাকরির পিছনে ছুছেন এবং এখন টুকটাক পড়াশোনা করেন তাদেন বিষয়টা exceptional. তারা টুকটাক পড়লে বা পরীক্ষার ডেইট দিলে পড়তে বসলেও, তারা প্রিলি পাশ করতে পারবে।
যেহেতু পদসংখ্যা হিউজ, এটাকে টার্গেট করে পড়লে ইনশাআল্লাহ পজিটিভ কিছু হতে পারে।
প্রিলি পাশ করার জন্য ২ টা সিস্টেম শেয়ার করবো।
০১। সাবজেক্ট ভিত্তিক পড়তে পারলে বেস্ট। সাবজেক্ট ভিত্তিক এভাবে পড়তে পারেন:
➡️ বাংলার জন্য অগ্রদূত বই বা এমপি থ্রি বা অন্য যেকোন প্রকাশনীর টা (আমি অগ্রদূত এবং এমপি থ্রি পড়তাম)
➡️ ইংরেজির জন্য মাস্টার/competitive English,
➡️ জিকে জন্য এমপি থ্রি/প্রফেসরস যেকোন একটা পড়লে হয়
➡️ গণিত এর জন্য যেকোন একটা প্রিলি বই (আশরাফুল স্যারের ম্যাথ ককটেল দেখতে পারেন, আমি এটা ফলো করতাম)
➡️ বিজ্ঞান, আইসিটি: বিগত BCS Preliminary question bank
➡️ English Literature: নরমালি আসে না। আসলেও বিগত বিসিএস প্রিলি থেকে কমন পাবেন। বিগত বিসিএস প্রিলি দেখে যাবেন
০২। যারা জব করেন বা গৃহিনী বা পড়ার সময় কম পান, তাদের জন্য:
➡️ ১০-৫০তম বিসিএস প্রিলিমিনারি কোশ্চেন ব্যাংক ব্যাখ্যা সহ
➡️ বিগত প্রাইমারি কোশ্চেন ব্যাংক ব্যাখ্যা সহ
➡️ বিগত নিবন্ধন প্রশ্ন ব্যাংক ব্যাখ্যাসহ পড়বেন
এগুলো পড়া শেষ করে সময় পেলে রিসেন্ট জব সল্যুশন (প্রিলিমিনারি) পড়বেন। প্রশ্নব্যাংক সবগুলো আমি প্রফেসরস ফলে করতাম। যেকোন একটা পড়লে ই হয়, সব বই কাছাকাছিলেখা। বই সিলেক্ট করা কোন বিষয় না, এটা মনের ইস্যু।
আরও সম্ভব হলে জব সল্যুশন (প্রিলি)মোটা বইটা পড়বেন।
এইগুলো বার বার শেষ করতে পারলে আশা করি প্রিলি ১০০ টার মধ্যে ৯৫ টা প্রিলি পাশ করতে পারবেন।
প্রিলি পড়ে তৃতীয়, চতুর্থ শ্রেণির রিটেন পাশ করতে পারবেন। বাট রিটেন/পাতলা (শর্টকার্ট) বই পড়ে প্রিলি কোনভাবেই পাশ করা সম্ভব না। প্রস্তুতিটা এমনভাবে নেওয়া উচিত যেন সমাজ সেবা অধিদপ্তরকে টার্গেট করে পড়লে প্রাইমারি সহ তৃতীয়, চতুর্থ শ্রেণির চাকরির সেরা প্রস্তুতিটা হয়ে যায়। সুতরাং প্রিলির প্রস্তুতিটা এমনভাবে নিবেন, যেন প্রিলি সহ রিটেন পাশ করতে পারেন।
✍️Md Yeasin Ahmed
➡️ সাবেক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, অফিস অ্যাসিসট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট
➡️ সুপারিশপ্রাপ্ত: বেঞ্চ সহকারী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর
➡️ সুপারিশপ্রাপ্ত: সহকারী শিক্ষক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
➡️ কর্মরত: নির্বাচন কমিশন সচিবালয়।