09/07/2026
**সামরিক বাহিনীর আধুনিকায়নে ৮৬ হাজার কোটি টাকার পরিকল্পনার ঘোষণা প্রধানমন্ত্রীর**
দেশের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১০ বছরে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নে প্রায় ৮৬ হাজার কোটি টাকার (৭.০৫ বিলিয়ন মার্কিন ডলার) পরিকল্পনা নিয়েছে সরকার।
একই সঙ্গে নৌবাহিনীতে আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল (ওপিভি) ও সাবমেরিন সংযোজন এবং বিমান বাহিনীতে চতুর্থ প্রজন্মের মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফট (MRCA), অ্যাটাক হেলিকপ্টার, মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, অ্যান্টি-ড্রোন প্রযুক্তি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যুক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছে সরকার।
পাশাপাশি ‘মেইড ইন বাংলাদেশ’ প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে দেশীয় প্রতিরক্ষা শিল্পনীতি, ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন (DIZ) এবং প্রযুক্তি হস্তান্তরের (ToT) মাধ্যমে সামরিক উৎপাদন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (৮ জুলাই) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত দুটি পৃথক প্রশ্নের লিখিত উত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব তথ্য জানান।
---
**Prime Minister Announces BDT 86 Billion Plan to Modernize the Armed Forces**
To strengthen Bangladesh's sovereignty, territorial integrity, and national security, the government has adopted a **10-year modernization plan** worth approximately **BDT 86 billion (USD 7.05 billion)** for the Bangladesh Army.
The government also plans to enhance the Bangladesh Navy by adding **modern frigates, corvettes, offshore patrol vessels (OPVs), and submarines**. Meanwhile, the Bangladesh Air Force is expected to receive **fourth-generation Multi-Role Combat Aircraft (MRCA), attack helicopters, medium-range missile defense systems, anti-drone technologies, and advanced electronic warfare systems**.
In addition, the government aims to establish a **"Made in Bangladesh" defense industry** by introducing a national defense industrial policy, developing **Defense Industrial Zones (DIZs)**, and expanding domestic military production through **Technology Transfer (ToT)** initiatives.
These details were provided by **Prime Minister Tarique Rahman** in written replies to two separate questions related to the Ministry of Defence during a budget session of the National Parliament on **Wednesday, 8 July**.