20/01/2026
“Man in love” এটার ভেতরে এক অদ্ভুত ভয়ঙ্কর সৌন্দর্য লুকিয়ে থাকে! একজন পুরুষ যখন সত্যিই প্রেমে পড়ে, তখন সে তার সখের নারীকে পৃথিবীর সবকিছুর উপরে স্থান দেয়। সে হয়তো বন্ধুমহলের জমজমাট আড্ডা ছেড়ে দেয়, শুধু তোমার সাথে একটু সময় কাটানোর জন্য। তোমার খামখেয়ালি, অকারণ বাচ্চামি, অভিমান সব কিছুকেই সে প্রশ্রয় দেয়। আর সেই প্রশ্রয় দিতে গিয়েই নিজেই কখনো বাচ্চা হয়ে যায় তোমার সাথে। সে হয়তো রাগ করে না তোমার অযথা ভুলে, বরং তোমার ছোট্ট হাসির জন্য নিজেকে হাজারবার ভেঙে নতুন করে গড়ে তোলে। তোমার প্রতিটি ছোট চাওয়াকে তার জীবনের বড় ইচ্ছা বানিয়ে ফেলে। তোমার অভিমান ভাঙানোর জন্য সে নিজেকে যতবারই ভাঙতে হয়, ভাঙে কিন্তু তোমাকে ছেড়ে দেয় না। যখন একজন পুরুষ ভালোবাসায় সত্যিই ডুবে যায়, তখন তার ভালোবাসা নিঃস্বার্থ, অটুট, আর নিখুঁতভাবে সত্য হয়। সে হয়তো তা মুখে বলবে না সবসময়, কিন্তু তার প্রতিটি কাজে, প্রতিটি যত্নে তুমি সেই ভালোবাসা অনুভব করবে। একজন পুরুষের সত্যিকারের ভালোবাসায় তুমি সবসময় খুঁজে পাবে এক সম্পূর্ণ নতুন পৃথিবী শুধু তোমার জন্য।❤️❤️❤️❤️