04/05/2025
ভাবছি, ইউরোপের লীগে কোনো প্লেয়ার এমন করলে ঠিক কী শাস্তি হতো। তবে সেসব ভেবে লাভ কী? আমাদের দেশে তো আর ফুটবল টা ফুটবলের লেভেলে নাই। ফুটবলাররা ফুটবলকে ছেড়ে অনেক দূরে চলে গেছে।
গত কালের ম্যাচে আবাহনী আর বসুন্ধরার ফুটবলার তো মারামারি করেছেই। তার উপর সাদ উদ্দিন গিয়ে তো ম্যাচ কমিশনারের গায়েই হাত তুলে ফেললেন । মানে আপনি বুঝতে পারেন?তাদের উদ্দ্যত্ব কোন পর্যায়ে গিয়েছে?
ঘটনার সূত্রপাত আবাহনী কিংস ম্যাচের শেষ মুহূর্তে তিন লাল কার্ড নিয়ে।কিংসের ২ জন আর আবাহনীর ১ জন লাল কার্ড দেখে।তারপরও খেলা নিজ গতিতে এগিয়ে যায়। খেলোয়াড়রাও হাত মিলিয়ে চলে যাচ্ছিলেন। তখন দুই তরুন ফুটবলার বসুন্ধরার ডাগআউট থেকে আবাহনীর খেলোয়াড়দের উত্ত্যক্ত করে।
শেষে ঝামেলা গড়ালে ম্যাচ কমিশনার সুজিত কুমার পর্যন্ত। ম্যাচ কমিশনার দুই তরুনকে ফুটবলারকে সরিয়ে দিতে আসলে সেই সময় সাদ উদ্দীন ম্যাচ কমিশনার সুজিতের গায়ে হাত তোলেন।পরে টিম ম্যানেজার সাদকে ছাড়িয়ে অনেকটা দূরে নিয়ে যান এবং খানিক পরে সুজিতের কাছে মাফ চাইতেও নিয়ে যান সাদকে।তবে সুজিত সেটা মেনে নেয়নি।
ঘটনা যাই হোক,একজন খেলোয়াড়ের সৌন্দর্য তার মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাহিরে কিভাবে অন্যকে ডিল করেন তার উপরও।তবে কাল সাদ যেটা করলেন তা ক্ষমার অযোগ্য। দেখা যাক কি শাস্তি অপেক্ষা করছে তার জন্য।নাকি কোনো দৈবশক্তি তাকে বাচিয়ে নিবে এবারও?