12/08/2026
নিজের ভালো থাকাটা আসলে নিজেকেই নিশ্চিত করতে হয়। নিজেকে নিজেই গুছিয়ে নিতে হয়। কেউ কারো ভালো থাকার দায়িত্ব নেয় না। কেউ কাউকে গুছিয়ে দেয় না।
কারো অপেক্ষায় একটা আস্ত জীবন কাটিয়ে দেবার পর দেখবেন; সেই মানুষটার আপনাকে নিয়ে চিন্তা করার সময় নেই। তার সমস্ত ব্যস্ততা কেবল নিজেকে ঘিরেই। একটা গোছানো মানুষের অপেক্ষায় দিনের পর দিন অগোছালো থেকেছেন। আগত মানুষটির ভালো থাকা নিশ্চিত করতে নিজের ভালো থাকার কথা ভুলে গেছেন। দিনের পর দিন আপনি ভেবে গেছেন; সেই কেউ একজন এসে আপনাকে গুছিয়ে দেবে। ভালো থাকার দায়িত্ব নিবে।
আসলে মানুষ মানুষকে গোছানোর দায়িত্ব নেয় না। কেউ কেউ জীবনে আসে এবং আরও বেশি অগোছালো করে দিয়ে চলে যায়। আমরা জীবনভর এ মানুষ ও মানুষ, এ জিনিস ও জিনিসের প্রতি অপেক্ষা করতে করতে অবশেষে জানতে পারি; একমাত্র মৃত্যু ব্যতীত আর কোথাও কেউ কোনোদিন একাগ্রতা নিয়ে– আমাদের জন্য অপেক্ষায় থাকেনি।