SAKIL MAHMUD

SAKIL MAHMUD "সব সময় সবার পাশে আছি ইনশাআল্লাহ!
সবাই সাপোর্ট দিয়ে পাশে থাকলে পাশে পাবেন 🥰
https://youtube.com/?si=cuR3A223Pe2ccf-K
(2)

আলহামদুলিল্লাহ মক্কায় অলৌকিকভাবে দৃষ্টিশক্তি ফিরে পেলেন দুই হাজি
26/05/2026

আলহামদুলিল্লাহ
মক্কায় অলৌকিকভাবে দৃষ্টিশক্তি ফিরে পেলেন দুই হাজি

হুজুর যখন বলে আমি ধর্ষন করিনি প্রয়োজনে ডিএনএ টেস্ট করান রাষ্ট্র তখন টেষ্ট না করিয়ে রিমান্ডে পাটায়।রেপিষ্ট ও খুনি যখন ননহ...
23/05/2026

হুজুর যখন বলে আমি ধর্ষন করিনি প্রয়োজনে ডিএনএ টেস্ট করান রাষ্ট্র তখন টেষ্ট না করিয়ে রিমান্ডে পাটায়।
রেপিষ্ট ও খুনি যখন ননহুজুর।সে নিজে স্বীকার করে আমিই অবরাধি,আমি খুনি,আমি ধর্ষক রাষ্ট্র তখন বলে না না তোমাকে ডিএনএ টেস্ট করাতে হবে।
একই রাষ্ট্র একই আইন শুধু ব্যাক্তি হুজুর হলে অপরাধী হোক আর না হোক তাকে অপরাধী প্রচার করে দেয়।
প্রক্কান্তরে সে যদি হুজুর না হয় তখন তা মিডিয়া নিরবে সয়ে যায়। এ কেমন দ্বিচারিতা।
আহ্ সোনার বাংলাদেশ 😅

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারি-এর উপর হামলার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল...
22/05/2026

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারি-এর উপর হামলার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ও জেলা নেতৃবৃন্দ।

এ সময় তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং রাজনৈতিক সহিংসতার পরিবর্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

জাতীয় নির্বাচনের আগে মাথায় টুপি পরে তারাই বলেছিল—“ক্ষমতায় এলে মদিনার সনদ অনুযায়ী দেশ পরিচালনা করা হবে।”ধর্মীয় আবেগ ও ইসল...
22/05/2026

জাতীয় নির্বাচনের আগে মাথায় টুপি পরে তারাই বলেছিল—
“ক্ষমতায় এলে মদিনার সনদ অনুযায়ী দেশ পরিচালনা করা হবে।”
ধর্মীয় আবেগ ও ইসলামী মূল্যবোধের কথা বলে মানুষের বিশ্বাস অর্জন করেছিল।

কিন্তু আজ তারাই কুরআনে বর্ণিত ধর্ষণের শাস্তিকে “মধ্যযুগীয় বিধান” বলে আখ্যা দেয়!
একটি মুসলিম দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে ইসলামের একটি সুস্পষ্ট বিধান নিয়ে এমন বক্তব্য নিঃসন্দেহে মুসলিম জনতার হৃদয়ে প্রশ্ন ও ক্ষোভ সৃষ্টি করে।

নির্বাচনের আগে ইসলামকে ব্যবহার করে ভোট নেওয়া, আর ক্ষমতায় যাওয়ার পর ইসলামী বিধানকে অবমূল্যায়ন করা—এটা শুধু রাজনৈতিক দ্বিচারিতাই নয়, বরং সাধারণ মানুষের বিশ্বাসের সাথেও প্রতারণা।

#ওরাই_প্রকৃত_মুনাফিক
কারণ তারা ইসলামের কথা বলে ক্ষমতায় যেতে চায়, কিন্তু ক্ষমতায় গিয়ে ইসলামের বিধানকেই প্রশ্নবিদ্ধ করে।
মুখে ধর্মের কথা, কাজে তার বিপরীত—এটাই আজকের সবচেয়ে বড় ভণ্ডামি।

রাগ করলা!
21/05/2026

রাগ করলা!

20/05/2026

নারীর সম্মান ও নিরাপত্তা রক্ষায় ধর্ষণকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজপথে নেমেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
দেশজুড়ে চলমান ধর্ষণ, নারী নির্যাতন ও বিচারহীনতার বিরুদ্ধে সংগঠনটি জোরালো প্রতিবাদ জানিয়ে বলেছে—
“অপরাধীর কোনো দল, মত বা পরিচয় নেই; ধর্ষকের একমাত্র পরিচয় সে মানবতার শত্রু।”

তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত, ভুক্তভোগীর নিরাপত্তা ও সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে।

মুহিব খান এর অসাধারণ প্রতিভা সত্যিই মুগ্ধ করার মতো!“কেন?” সিরিজের ১, ২, ৩ আগেই শুনেছিলাম, কিন্তু এবার “কেন? ৪” যেন হৃদয়ে...
13/05/2026

মুহিব খান এর অসাধারণ প্রতিভা সত্যিই মুগ্ধ করার মতো!

“কেন?” সিরিজের ১, ২, ৩ আগেই শুনেছিলাম, কিন্তু এবার “কেন? ৪” যেন হৃদয়ের ভেতর অন্যরকম নাড়া দিল। এককথায় অনবদ্য—ছন্দে, সুরে, শব্দচয়নে এবং বার্তার গভীরতায় অসাধারণ।

তিনি শুধু কবিতা লেখেন না, বরং এই জাহেলি সমাজব্যবস্থা ও রাষ্ট্রীয় ভণ্ডামির কঙ্কালকে ছন্দ আর সুরের মাধ্যমে নগ্নভাবে তুলে ধরেন। তাঁর প্রতিটি শব্দ যেন ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলে, চিন্তার দরজায় আঘাত করে।

দুঃখজনক হলো—আমরা নিজেরাই এমন প্রতিভার যথাযথ মূল্যায়ন করতে পারিনি। বরং স্বজাতির কাছ থেকেই মুহিব খান বেশি কষ্ট পেয়েছেন। অথচ তিনি ছিলেন সময়ের সাহসী কণ্ঠ, সত্য উচ্চারণের এক জাগ্রত কবি।

আল্লাহ পাক প্রিয় কবি মুহিব খান কে তাঁর স্বপ্ন পূরণের তাওফিক দান করুন, তাঁর কলম ও কণ্ঠকে হক ও সত্যের পথে আরও কবুল করুন। আমিন।

13/05/2026

জীবনকে বুঝতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয়,
কারণ সুখ মানুষকে নয়, কষ্টই মানুষকে পরিপূর্ণ করে।"

"কিছু কষ্ট শব্দে প্রকাশ করা যায় না,শুধু নীরবতা হয়ে বেঁচে থাকে।"
12/05/2026

"কিছু কষ্ট শব্দে প্রকাশ করা যায় না,
শুধু নীরবতা হয়ে বেঁচে থাকে।"

10/05/2026

"মানুষ তখনই একা হয়ে যায়,
যখন তার অনুভূতিগুলো কেউ বুঝতে চায় না।"

08/05/2026

Shariatpur-এ শিশু ধ*র্ষণের অভিযোগে অভিযুক্ত এক জামায়াত নেতার বক্তব্য ঘিরে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।
অভিযোগের পর তিনি দাবি করেন, “শয়তানের ধোঁকায় পড়ে এটা করেছি।”

কিন্তু প্রশ্ন হচ্ছে—
শয়তানের ধোঁয়া কি শুধু বিবেকহীনদেরই গ্রাস করে?
একটি নিষ্পাপ শিশুর জীবন নষ্ট করার পর এমন অজুহাত কোনোভাবেই অপরাধকে হালকা করতে পারে না।
অপরাধ যারই হোক, পরিচয় নয়—ন্যায়বিচারই হওয়া উচিত একমাত্র বিবেচনা।

Address

Lakhsmipur
Lakshmipur

Telephone

+8801302963949

Website

Alerts

Be the first to know and let us send you an email when SAKIL MAHMUD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SAKIL MAHMUD:

Share

Category