AFSAR KADIR

AFSAR KADIR •⎯⎯⎯♡-۵এক অজ།ন། অপেক্ষ།য় অপেক্ষিত অ།মি
জ།নিন། এই অপেক্ষ།র সম།প্ত কবে-ː❫›☺💚🌼

21/08/2026

প্রেমের কী আর স্বাদ বলো, যদি তাতে কাঁটাই না থাকে!"

28/07/2026

"আহা! কী অনন্য আর নিখুঁত প্রেম নিবেদন!
কোনো তাড়া ছিল না, ছিল নিখাদ অনুভূতি আর রূপকথার মতো মায়া। ৯০ দশকের প্রেম আর তাদের ভালোবাসার প্রকাশগুলো সত্যিই চিরন্তন ও অসাধারণ।"

26/07/2026

বছরের পর বছর যে ভালোবাসাকে যত্ন করে আগলে রেখেছিলাম,
যার জন্য নিজের অহংকার ও আত্মসম্মানকে পাশে সরিয়ে রেখেছিলাম—
সেই ভালোবাসাকে শেষ করে দেওয়ার জন্য তোমার একটি আচরণই যথেষ্ট ছিল।

সেদিন বুঝেছি, সম্পর্ক সব সময় দূরত্বের কারণে ভাঙে না।
একটি অবহেলা কিংবা কয়েকটি কঠিন শব্দই মুহূর্তের মধ্যে দীর্ঘদিনের জমোনো অনুভূতিকে ভেঙে গুঁড়িয়ে দিতে পারে।

আজ আর কোনো অভিযোগ নেই, শুধু একটাই আফসোস—
ভালোবাসার শেষটা এতটা নির্মম হবে, তা কখনো ভাবিনি!

25/07/2026

আমাকে একবার হারিয়ে ফেললে, আর খুঁজে পাওয়া তোমার জন্য কঠিন হয়ে দাঁড়াবে।

ভেতরবাড়ির মর্গ— স্বপ্নীল চক্রবর্ত্তী> আমার বুকের ভিতরের বাড়িটা> মর্গের মতো শীতল,> চারটে লাশ শুয়ে আছে ওখানে—> চারটেই আমার...
25/07/2026

ভেতরবাড়ির মর্গ

— স্বপ্নীল চক্রবর্ত্তী

> আমার বুকের ভিতরের বাড়িটা
> মর্গের মতো শীতল,
> চারটে লাশ শুয়ে আছে ওখানে—
> চারটেই আমার।
> আমি প্রথমবার মরেছিলাম অবহেলায়,
> দ্বিতীয়বার মরেছিলাম প্রতিশ্রুতির অকাল মৃত্যুতে।
> তৃতীয়বার আমাকে খুন করেছিল এক বিশ্বাসঘাতক,
> আর চতুর্থবার...
> মরেছিলাম স্বেচ্ছায়।

কিছু আইডি হুট করেই যেন হিমশীতল হয়ে যায়।অথচ একসময় নিয়মিত লিখত, হাসিমুখের ছবি দিত। তারপর হঠাৎ সব চুপচাপ। দিন যায়, বছর যায়....
25/07/2026

কিছু আইডি হুট করেই যেন হিমশীতল হয়ে যায়।

অথচ একসময় নিয়মিত লিখত, হাসিমুখের ছবি দিত। তারপর হঠাৎ সব চুপচাপ। দিন যায়, বছর যায়... ব্যস্ততার ভিড়ে আমরাও ভুলে যাই। মাঝেমধ্যে কেবল আবছা মনে পড়ে—এমন একজন তো ছিল!

আজ পুরোনো ফ্রেন্ডলিস্ট ঘেঁটে ৬টি আইডি চোখে পড়ল। ৬টি আইডির আড়ালেই এক নির্মম নীরবতা। কারণ এরা কেউ আর বেঁচে নেই।

কারও শেষ পোস্ট ২০১৭ সালের কোনো এক বিকেলে। আমি স্তব্ধ হয়ে ওই সময়টায় থমকে দাঁড়াই। মানুষটা কি জানত—ওটাই তার জীবনের শেষ লেখা?

এক অদ্ভুত সাইকোলজিক্যাল শূন্যতা বুকে চেপে বসে...

> আচ্ছা, আমি কি জানি—আজকের এই স্ট্যাটাসটাই আমার শেষ পদচিহ্ন কি না?

23/07/2026
ছবিটা প্রবাসজীবনের প্রথম দিনের—যখন বুক ভরা স্বপ্ন আর হাজারো শঙ্কা নিয়ে প্রথমবারের মতো বিমানবন্দরে ঢুকি। তখন কে জানতো, এই...
21/07/2026

ছবিটা প্রবাসজীবনের প্রথম দিনের—যখন বুক ভরা স্বপ্ন আর হাজারো শঙ্কা নিয়ে প্রথমবারের মতো বিমানবন্দরে ঢুকি। তখন কে জানতো, এই চেনা সীমানা পেরোনোর মাধ্যমেই শুরু হতে যাচ্ছে জীবনের একেবারে অন্য এক গল্প! প্রবাস জীবন সত্যিই অনেক কিছু শেখায়।

21/07/2026

"প্রায় এক বছর আগের কথা। রমজানের সেই পবিত্র সকাল, ফজরের নামাজ শেষেই বড় ভাইদের সাথে টুকটাক ঘুরতে বের হওয়া। প্রবাসের ক্লান্তি আর ব্যস্ততার মাঝে ওইটুকুই ছিল আমাদের শান্তির মুহূর্ত। স্মৃতিগুলো সত্যিই খুব সুন্দর।"

Address

Lakshmipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when AFSAR KADIR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share