Raipur News Network

Directions

Raipur News Network নিউজ ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন 📞 01344678850

রায়পুর পৌর ৯ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী র‍্যালি ও পথসভারায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৯ নম্বর ও...
14/09/2026

রায়পুর পৌর ৯ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিকভাবে মাদক প্রতিরোধে মানুষকে সম্পৃক্ত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

র‍্যালি ও পথসভায় উপস্থিত ছিলেন রায়পুর থানার ওসি (তদন্ত) আব্দুল মান্নান। আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও রায়পুর পৌর যুবদলের সদস্য সচিব জাহিদ মোহাম্মদ জাকির, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফিরোজ আলম, সাধারণ সম্পাদক কামাল হোসেন লুতু এবং জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন বাচ্চু।

এ সময় রায়পুর পৌর যুবদলের সদস্য আকতার হোসেন শিপন, সায়মন ভূঁইয়া, মামুন সর্দার, আবু তাহের বতুসহ স্থানীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার ও সমাজের ওপরও পড়ে। মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

14/09/2026

নিজ ওয়ার্ডের কর্মীসভা ঘিরে নিলয় নাজমুলের প্রচারণা, রায়পুর পৌর ২ নং ওয়াডে জোর প্রস্তুতি......

শিশুশ্রমিককে আটকে ৮০ হাজার টাকা দাবি, তথ্য সংগ্রহে  গিয়ে মবের শিকার ৪ সাংবাদিক.......নিজস্ব প্রতিবেদক :লক্ষ্মীপুরের রায়প...
14/09/2026

শিশুশ্রমিককে আটকে ৮০ হাজার টাকা দাবি, তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার ৪ সাংবাদিক.......

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রায়পুরে ১২ বছর বয়সী এক শিশুশ্রমিককে আটকে রেখে তার পরিবারের কাছে ৮০ হাজার টাকা দাবি করার অভিযোগ উঠেছে একটি বেকারির মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে। এ অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে চার সাংবাদিক মবের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির পক্ষে তার মামা আলাউদ্দিন ও সাংবাদিকদের পক্ষ থেকে রায়পুর থানায় পৃথক এজাহার দেওয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার আশ্রাফগঞ্জ বাজারের মহিলা কলেজ সড়কে পানির ট্যাংকির পাশে নিউ ইসলামীয়া বেকারিতে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী পরিবার, সাংবাদিক ও পুলিশ সূত্রে জানা গেছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ১২ বছর বয়সী যুবায়ের প্রায় দুই মাস আগে বাড়ি থেকে বের হয়ে ওই বেকারিতে কাজ নেয়। কয়েক দিন আগে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাকে বাড়িতে ফিরিয়ে নিতে চাইলে বেকারির মালিক ও ম্যানেজারের পক্ষ থেকে তাকে যেতে দেওয়া হয়নি।

পরিবারের দাবি, ঘটনার দিন সকালে বেকারির ম্যানেজার যুবায়েরের মাকে ফোন করে জানান, তার ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে এবং কথা বলতে পারছে না। খবর পেয়ে যুবায়েরের মা তার ভাইকে সঙ্গে নিয়ে বেকারিতে গেলে ম্যানেজার অভিযোগ করেন, যুবায়ের একটি প্রিন্ট মেশিনের তার কেটে ফেলেছে। এ জন্য ক্ষতিপূরণ হিসেবে ৭০ থেকে ৮০ হাজার টাকা না দিলে ছেলেকে নিয়ে যেতে দেওয়া হবে না বলে জানানো হয়।

এ সময় প্রতিবাদ করলে শিশুটির মা ও যুবায়েরকে ভয়ভীতি দেখানো এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেন পরিবারের সদস্যরা।

পরে অভিযোগের সত্যতা যাচাই ও সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যান দৈনিক আমার দেশ-এর রায়পুর উপজেলা প্রতিনিধি এস এম জাকির হোসাইন, দৈনিক বাংলাদেশের আলো-এর জেলা প্রতিনিধি নাঈম হোসাইন, এনপিবি নিউজ-এর উপজেলা প্রতিনিধি মাহবুবুল আলম রনি এবং দৈনিক আমার সকাল-এর উপজেলা প্রতিনিধি আব্দুল আহাদ।

সাংবাদিকদের অভিযোগ, তারা বেকারিতে গিয়ে তথ্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়ার চেষ্টা করলে ম্যানেজার ও তার লোকজন তাদের ঘিরে ফেলেন। একপর্যায়ে স্থানীয় লোকজনকে সাংবাদিকদের বিরুদ্ধে উত্তেজিত করে মব পরিস্থিতি তৈরি করা হয়। নিজেদের নিরাপত্তার জন্য সাংবাদিকরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকরা বেকারিতে অল্পবয়সী একাধিক শিশুকে কাজ করতে দেখেন বলে জানান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এসব শিশুকে দীর্ঘ সময় ধরে স্বল্প মজুরিতে কাজ করানো হচ্ছে। বেকারিটির উৎপাদন কার্যক্রমের পরিবেশ নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

শিশু যুবায়ের সাংবাদিকদের কাছে দাবি করে, সে প্রিন্ট মেশিনের কোনো তার কাটেনি। এ বিষয়ে বেকারির সিসিটিভি ফুটেজ রয়েছে বলেও সে জানায়। তার অভিযোগ, মিথ্যা অভিযোগ তুলে তাকে ভয়ভীতি দেখানো হয়েছে।

এদিকে সাংবাদিকদের বিরুদ্ধে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তোলেন বেকারির মালিক মো. হারুনুর রশিদ পাটোয়ারী। তবে সাংবাদিকদের দাবি, সংবাদ সংগ্রহে যাওয়ার পর তাদের ওপর চাপ সৃষ্টি করে মব পরিস্থিতি তৈরি করা হয়। পরে তাদের বিরুদ্ধে পাল্টা চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে।

পুলিশ জানায়, সাংবাদিকদের বিরুদ্ধে করা চাঁদাবাজির অভিযোগের বিষয়ে সিসিটিভি ফুটেজ ও কল রেকর্ড যাচাই করা হয়েছে। এতে অভিযোগটির সত্যতা পাওয়া যায়নি।

এবিষয়ে অভিযুক্ত বেকারির মালিক ও ম্যানেজার শিশুকে আটকের বিষয়টি স্বীকার করে বলেন, " প্রিন্ট মেশিনের তার কাটার সময় যুবায়ের পাশে থাকায় ওর মাকে মিথ্যা বলে এনেছি। তার ঠিক করতে ৮০ থেকে ৯০ হাজার টাকা খরচ হবে সেটা সমাধান করে ছেলেকে নিয়ে যেতে বলছি।

শিশু যুবায়েরের পক্ষে তার মামা আলাউদ্দিন রায়পুর থানায় এজাহার দাখিল করেছেন বলে জানা গেছে। পাশাপাশি সাংবাদিকদের পক্ষ থেকেও থানায় পৃথক এজাহার দেওয়া হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “শিশুশ্রমের বিষয়ে সত্যতা পাওয়া গেছে। শিশুদের উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে সিসিটিভি ও কল রেকর্ড যাচাই করা হয়েছে। এতে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। বেকারির মালিক হারুন মিথ্যা রটনার জন্য দুঃখ প্রকাশ করে জনসম্মুখে ক্ষমা চেয়েছেন।"

রায়পুর পৌরশহরে আজ সকালে কুমারিয়া পট্টিতে গাছ থেকে পড়ে  এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু। বিস্তারিত আসছে
14/09/2026

রায়পুর পৌরশহরে আজ সকালে কুমারিয়া পট্টিতে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু। বিস্তারিত আসছে

13/09/2026

কর্মীসভা ঘিরে রায়পুরে যুবদলের প্রচারণা, মাঠে উজ্জ্বল পাটওয়ারী.......

বিস্তারিত কমেন্টে.....
13/09/2026

বিস্তারিত কমেন্টে.....

AI এখন শুধু প্রযুক্তি নয়.....
13/09/2026

AI এখন শুধু প্রযুক্তি নয়.....

12/09/2026

📢 লক্ষ্মীপুর জেলার মধ্যে থেকে রায়পুর নিউজ নেটওয়ার্কের সঙ্গে যারা যুক্ত আছেন, তারা কমেন্ট বক্সে নিজের পরিচয় দিয়ে যান।

📰 সবার আগে সর্বশেষ খবর পেতে সঙ্গে থাকুন রায়পুর নিউজ নেটওয়ার্কের।

📣 আপনার প্রতিষ্ঠান বা ব্যবসার প্রচারে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।
#রায়পুরনিউজনেটওয়ার্ক #লক্ষ্মীপুর #রায়পুর #রায়পুরেরখবর #লক্ষ্মীপুরেরখবর #সর্বশেষখবর #ব্রেকিংনিউজ #বাংলাদেশনিউজ #স্থানীয়খবর #সংবাদ #নিউজআপডেট

রায়পুরে আনুষ্ঠানিক যাত্রা শুরু ‘রায়পুর ট্যুরিস্ট স্কোয়াড-RTS’.......
12/09/2026

রায়পুরে আনুষ্ঠানিক যাত্রা শুরু ‘রায়পুর ট্যুরিস্ট স্কোয়াড-RTS’.......

রায়পুর সাংবাদিক ইউনিয়নের মাসিক সভা অনুষ্ঠিত.....
12/09/2026

রায়পুর সাংবাদিক ইউনিয়নের মাসিক সভা অনুষ্ঠিত.....

Address

Raipur
Lakshmipur
3710

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raipur News Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share