Nurul Islam

Nurul Islam Bringing you the latest in Sports News, insightful Blogs, and critical Political analysis.
(6)

Join me for discussions, updates, and unique perspectives on the world's most engaging topics."

৬ মাসে প্ল্যান এর ডিব্বা খালি হয়েগেছে 😭😭
16/08/2026

৬ মাসে প্ল্যান এর ডিব্বা খালি হয়েগেছে 😭😭

খুউউব সমস্যা হচ্ছে 😥😥যা ইচ্ছা তাই করে পার পাওয়া যাচ্ছে না...... এক্কেরে খামচি দিয়ে ধরছে 😄😄😄
16/08/2026

খুউউব সমস্যা হচ্ছে 😥😥যা ইচ্ছা তাই করে পার পাওয়া যাচ্ছে না...... এক্কেরে খামচি দিয়ে ধরছে 😄😄😄

বাপে-পুত্রে মিলে করবো কাজ,হারি-জিতি নাহি লাজ! ইনশাআল্লাহ, সামনে বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ডুববে।জামায়াত–সিপি উন্নয়ন থেকে ...
15/08/2026

বাপে-পুত্রে মিলে করবো কাজ,
হারি-জিতি নাহি লাজ!

ইনশাআল্লাহ, সামনে বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ডুববে।
জামায়াত–সিপি উন্নয়ন থেকে নাই হয়ে যাবে—

অলরেডি শাহে আলম তার যোগ্যতার প্রমাণ দেখিয়েছে পরিবারসহ—যদিও অংকের পরিমাণে নগণ্য।

আর মহামান্য সালাউদ্দিন সাহেবও দেখিয়েছেন তাঁর যোগ্যতা।

স্বরাষ্ট্রের দায়িত্বে থাকলে উন্নয়নের জোয়ারে ১ দুচনে প্রথম নসিবে ৪০ হাজার কোটি টাকার কাজ পেয়ে গেছে!
আলহামদুলিল্লাহ।

তাঁরা আবার ২ জনের পোলা দিয়ে বাপের দোয়া—ত্রিকেট ভোটও সামাল দিচ্ছেন।

এখন তো আরও খেলা জমবে।
বাঘে-সিংহে লড়াই হবে! 🐯🦁

আমরা হাজার বছর আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো ,,গরিব রাষ্ট্র নিয়ে আপনাদের অবদানের জন্য।

বাপে টেন্ডার দিবে,,পোলাই পাইবে।
আর শিশু উপদেষ্টার বাপকে সহ আসিফকে শুলে ছড়াইবে।
কারণ গরিবের পুত হয়ে গেছিলো টিকাদারি করতে।

স্লোগান হবে একটাই আব্বা দেয়,,ফুতে খাই।

অলরেডি সরকার সফল, দেশও সফল।
এখন শুধু জনগণ সাংবিধানিক উন্নয়ন দেখবে! 🇧🇩

আর বুকে সহ সব জায়গায় ভরপুর মুক্তিযুদ্ধের চেনতা রাখবে বাছ❤️

১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান, এটা ছিল নির্বাচনের আগে দেওয়া বড় প্রতিশ্রুতিগুলোর একটি।ইতোমধ্যে ৬ মাস পার হয়ে গেছে। অর্থাৎ ১৮...
15/08/2026

১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান, এটা ছিল নির্বাচনের আগে দেওয়া বড় প্রতিশ্রুতিগুলোর একটি।

ইতোমধ্যে ৬ মাস পার হয়ে গেছে। অর্থাৎ ১৮ মাসের প্রতিশ্রুত সময়ের এক-তৃতীয়াংশ শেষ।

তাই প্রশ্নটা খুবই সহজ,
৬ মাসে কতজনের কর্মসংস্থান হয়েছে? কতজন নতুন চাকরি পেয়েছেন? আর কতজন চাকরির আশায় অপেক্ষা করতে করতে বেকারত্বের বোঝা আরও বাড়িয়েছেন?

প্রতিশ্রুতি শুধু ঘোষণায় নয়, বাস্তবায়নের হিসাবেও জনগণের সামনে থাকা উচিত।

১০ মিলিয়ন কর্মসংস্থানের লক্ষ্যমাত্রার ৬ মাসের অগ্রগতি, খাতভিত্তিক, সংখ্যাভিত্তিক ও স্বচ্ছ হিসাব জনগণের সামনে প্রকাশ করুন,

জনগণ প্রতিশ্রুতির গল্প নয়, কাজের হিসাব চায়।

বিএনপি বলেছিল নির্বাচন হলেই সব ঠিক হবে নির্বাচন হলো, সব ঠিক হয়েছে কি?একসময় আমাদের বলা হতো, নির্বাচন হোক, রাজনৈতিক সরকার ...
14/08/2026

বিএনপি বলেছিল নির্বাচন হলেই সব ঠিক হবে নির্বাচন হলো, সব ঠিক হয়েছে কি?

একসময় আমাদের বলা হতো, নির্বাচন হোক, রাজনৈতিক সরকার আসুক, সবকিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।

নির্বাচনও হলো। সরকারও এলো। কিন্তু সাধারণ মানুষের জীবনে সেই স্বস্তিটা কোথায়?

সরকারি হিসাবে মূল্যস্ফীতি কমছে। অথচ বাজারে গেলে কাঁচামরিচ ১৮০ থেকে ২২০ টাকা। বেগুন ১২০ থেকে ১৪০। করলা ১৩০। টমেটো ১২০। ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২১০ টাকা। ডিমের ডজন ১৫০ টাকা।

একদিকে বাজারের এই অবস্থা। অন্যদিকে গ্যাসের সংকট। বিদ্যুতের ঘাটতি তিন হাজার মেগাওয়াট ছাড়িয়েছে। দেশের বিভিন্ন জায়গায় ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং হচ্ছে।

ব্যবসা করতে গেলেও শান্তি নেই। চাঁদাবাজির অভিযোগ আসছে একের পর এক। পরিবহন, বাজার, দোকান, কারখানা, ফুটপাত সব জায়গা থেকেই একই ধরনের খবর।

ইন্টারিম সরকারের সময় সব সমস্যার জন্য সরকারের ব্যর্থতার কথা বলা হতো। মানুষও আশা করেছিল নির্বাচিত সরকার এলে অন্তত পরিস্থিতির দ্রুত পরিবর্তন হবে।

কিন্তু এখন মানুষ প্রশ্ন করতেই পারে, পরিবর্তনটা কোথায়?

গ্যাস নেই।
বিদ্যুৎ নেই।
বাজারে স্বস্তি নেই।
চাঁদাবাজির অভিযোগও থামছে না।

বরং অনেক সাধারণ মানুষের কাছে জীবনটা আগের চেয়েও কঠিন মনে হচ্ছে।

মানুষ তো সরকারের পরিসংখ্যান দিয়ে বাজার করে না। মানুষ নিজের পকেটের টাকা দিয়ে বাজার করে। মাস শেষে সেই পকেটটাই বলে দেয় দেশের অবস্থা আসলে কেমন।

নির্বাচন হয়েছে। সরকার পরিবর্তন হয়েছে।

এখন মানুষের জীবনটা কবে বদলাবে?

14/08/2026
বাপের দোয়া প্রতিষ্ঠানের আকাশচুম্বী সব প্রকল্প। ভবিষ্যত এস-আলম।বিএনপির কর্মীরা সারাদিন বলতে থাকে সমন্বয়কদের  অন্তর্বর্তীক...
14/08/2026

বাপের দোয়া প্রতিষ্ঠানের আকাশচুম্বী সব প্রকল্প। ভবিষ্যত এস-আলম।

বিএনপির কর্মীরা সারাদিন বলতে থাকে সমন্বয়কদের অন্তর্বর্তীকালীন সরকারের সময় আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। কিন্তু প্রমাণ হাজির করতে পারে না কেউ ই।

তবে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার প্রমাণ বিএনপি নেতাদের ও তাদের পুত্রের আছে।

সালাহউদ্দিন আহমেদের ক্ষেত্রে ২০০৮ বনাম ২০২৫-এর তুলনায় তাঁর সম্পদ প্রায় ৬.৫ গুণ হয়েছে বলে The Daily Star জানিয়েছে। তাঁর সর্বশেষ ঘোষিত বার্ষিক আয় ৬.২১ কোটি টাকার বেশি, যার প্রায় ৫.৮ কোটি টাকা।

তার ছেলে ২০২৪ এর পর শুরু করা একটি প্রতিষ্ঠান নিয়ে ৪০ হাজার কোটি টাকার প্রকল্প পেয়েছে এলজিইডি থেকে।

তাছাড়া তার প্রতিষ্ঠানে খাল খনন কার্যক্রমের কয়েকটি কাজ পেতে দৌড় ঝাপ দিচ্ছে। আর গাছ লাগানো প্রজেক্টের অফার প্রাইজ (টেন্ডার) পাঠিয়েছে সংশ্লিষ্ট দপ্তরে।

আব্দুল আউয়াল মিন্টু → সর্বশেষ ঘোষিত বার্ষিক
আয় →প্রায় ১.৫০ কোটি টাকা→সর্বশেষ মোট সম্পদ→ প্রায় ৫০৭.৮০ কোটি টাকা→ মন্তব্য ২০২৬ সালের হলফনামা অনুযায়ী!

অথচ কালকে ইনকিলাবের অনুষ্ঠানে ছাত্র সমন্বয়কদের দেখলাম কেউ সিএনজিতে আসে কেউবা বাসে চড়ে।

আবার কেউ কেউ তো এই বছর জানুয়ারিতে চৌদ্দ গুষ্টির ব্যাংক একাউন্ট হিস্ট্রি তুলে ধরছে ফেসবুকে।

এরপর থেকে আইসেন কোন কেউ আমার সাথে ওদের আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার কথাবার্তা নিয়ে আইসেন কোথাও। বার্নিশ করে দিবো সবগুলো তথ্য দিয়ে ইনশাআল্লাহ!

লেখা ~ খলিদ বিন মিয়াজ
@

বলে একটা করে আরেকটা
14/08/2026

বলে একটা করে আরেকটা

Give proper answer 🙏
12/08/2026

Give proper answer 🙏

রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে যে কৃষক আমাদের মুখে খাবার তুলে দেন, আজ এক বস্তা সারের জন্য তাকেই ছুটতে হচ্ছে দোকান থেকে দোকানে।...
12/08/2026

রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে যে কৃষক আমাদের মুখে খাবার তুলে দেন, আজ এক বস্তা সারের জন্য তাকেই ছুটতে হচ্ছে দোকান থেকে দোকানে।

সরকার বলছে দেশে সারের ঘাটতি নেই, বরাদ্দও আছে। অথচ কৃষকের কাছে গেলেই সার ‘শেষ’, বেশি টাকা দিলেই আবার সেই সার পাওয়া যাচ্ছে।

সরকারি ১,৩৫০ টাকার টিএসপি কিনতে হচ্ছে ১,৭০০ থেকে ১,৮০০ টাকায়। ১,০৫০ টাকার ডিএপির দাম উঠেছে ১,৬০০ টাকায়।

কৃষক ফসল ফলাবেন, দেশের মানুষের খাবার জোগাবেন, আবার সিন্ডিকেটের বাড়তি টাকাও দেবেন। একজন কৃষকের কাঁধ আর কতটা ভার বহন করবে?

কাগজে মনিটরিং কমিটি আছে, মন্ত্রী কঠোর ব্যবস্থার কথা বলছেন। অথচ মাঠে কৃষক এখনো ন্যায্য দামে সার খুঁজছেন।

কৃষকের ঘামের টাকায় যদি এভাবেই সিন্ডিকেটের পকেট ভারী হয়, তাহলে প্রশ্নটা সরকারকেই করতে হয়। আপনাদের নজরদারি আসলে কোথায়?

যে কৃষক দেশকে খাওয়ান, অন্তত তার প্রাপ্য সারটুকু সিন্ডিকেটের হাত থেকে বাঁচান।

Address

Jokshin Bazar
Lakshmipur

Telephone

+97433026231

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nurul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nurul Islam:

Shortcuts

Share