Amar Tv24 Update

Amar Tv24 Update আপনাদের প্রয়োজনে কল করুন 01888-289894
(1)

16/08/2026

লক্ষ্মীপুরে বিশ্বখ্যাত ইয়াদিয়া ইলেকট্রিক মোটরসাইকেলের শোরুম উদ্বোধন

লক্ষ্মীপুরে বিশ্বখ্যাত ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড ইয়াদিয়ার নতুন শোরুমের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় ফিতা কেটে ‘নেক্সট রাইড’ নামে শোরুমটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানার অটোমোবাইল পিএলসির চিফ বিজনেস অফিসার মো. আবু হানিফ। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ন্যাশনাল সেলস ম্যানেজার ইমরান খান, চট্টগ্রাম রিজনাল সেলস ম্যানেজার আমজাদ হোসেন, ‘নেক্সট রাইড’ শোরুমের স্বত্বাধিকারী রায়হান পাটওয়ারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা।

শোরুম কর্তৃপক্ষ জানায়, উদ্বোধন উপলক্ষে ইয়াদিয়ার জিটি-১২ ও জিটি-২৫ মডেলের মোটরসাইকেল কিনলে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা দেওয়া হচ্ছে।

‘নেক্সট রাইড’ শোরুমে ইয়াদিয়ার জিটি-৬০, মিয়া, রুইভিন, k 2 সহ বিভিন্ন মডেলের ইলেকট্রিক মোটরসাইকেল পাওয়া যাচ্ছে। পাশাপাশি রয়েছে তিন চাকার ইলেকট্রিক যানও। মডেল ও বৈশিষ্ট্যভেদে এসব যানবাহনের দাম ৮৬ হাজার ৫০০ টাকা থেকে ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত।

শোরুম সংশ্লিষ্টদের দাবি, ইয়াদিয়ার জিটি-৬০ মডেলটি একবার পূর্ণ চার্জে সর্বোচ্চ প্রায় ১২০ কিলোমিটার এবং জিটি-১২ মডেলটি প্রায় ৭০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এছাড়া প্রায় ১৫ টাকা ব্যয়ে চার্জ দিয়ে প্রায় ১০০ কিলোমিটার পর্যন্ত চলাচল করা সম্ভব বলেও জানান তারা।

সংশ্লিষ্টরা বলছেন, প্রচলিত জ্বালানিনির্ভর যানবাহনের বিকল্প হিসেবে ইলেকট্রিক যানবাহনের চাহিদা দিন দিন বাড়ছে। পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী এসব যানবাহন লক্ষ্মীপুরের মানুষের কাছে সহজলভ্য করতে ‘নেক্সট রাইড’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা।

ফিলিস্তিনিদের বাঁচিয়ে রাখার পানি কেড়ে নিচ্ছে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরাগ্রীষ্মের প্রচণ্ড তাপদাহের একটি দিনে ফিলিস্তিনি...
16/08/2026

ফিলিস্তিনিদের বাঁচিয়ে রাখার পানি কেড়ে নিচ্ছে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা

গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহের একটি দিনে ফিলিস্তিনিদের ফসলি জমিতে সেচ দেওয়া পানি অন্যদিকে ঘুরিয়ে দিয়ে তৈরি একটি সুইমিং পুলে আনন্দে মেতেছিলেন ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। অধিকৃত পশ্চিম তীরজুড়ে ফিলিস্তিনিদের স্বাভাবিক জীবনযাত্রাকে অচল করে দিতে এভাবে একের পর এক পানির উৎস কেড়ে নেওয়া হচ্ছে, এটি তার অন্যতম একটি উদাহরণ মাত্র।

শুক্রবার (১৪ আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

উর্বর জর্দান উপত্যকার নিকটবর্তী ফাসায়েল গ্রামের ফিলিস্তিনিদের জীবনের মূল চালিকা শক্তি ছিল এই পানির ফোয়ারা। খাবার, কর্মসংস্থান ও বাসাবাড়িতে মেটানো অনিয়মিত ইসরায়েলি পানি সরবরাহের ঘাটতি পূরণে বহু প্রজন্ম ধরে এর ওপর নির্ভর করে আসছে তারা।

স্থানীয় কৃষক সাদ নেমার বলেন, ‘আমাদের পানি সরবরাহ বন্ধ রয়েছে। ফলে আমরা ঘরবাড়ি, জীবিকা এবং কৃষিজমির জন্য প্রয়োজনীয় পানি থেকে বঞ্চিত হচ্ছি।’

এর আগে, গত জুনে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তার সেচের পাইপলাইন দখল করে নেয় এবং সেই পানি একটি প্রত্নতাত্ত্বিক স্থানের প্রাচীন পুলে প্রবাহিত করতে শুরু করে। এরপরই বসতি স্থাপনকারীরা এটিকে ইসরায়েলি পর্যটনকেন্দ্র হিসেবে প্রচার করে এবং ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী এতে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন।

তারা এখন পুলটির চারপাশে একটি বিনোদন পার্ক তৈরির কাজ করছে বলে জানান নেমার।

জানা যায়, পানির উৎস দখলের পাশাপাশি ফিলিস্তিনিদের অবরুদ্ধ করার ঘটনাও ঘটছে। সম্প্রতি পশ্চিম তীরের কুসরা গ্রামে ফিলিস্তিনিদের বাড়িঘর ঘেরাও করে রাখা কট্টরপন্থী বসতি স্থাপনকারীদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স।

ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পশ্চিম তীরের কুসরা গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের দ্বারা ফিলিস্তিনিদের বেশ কয়েকটি ঘরবাড়ি দখল এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংস আচরণের আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি।

গত রোববার থেকে বাড়িগুলো অবরুদ্ধ করে রাখে বসতি স্থাপনকারীরা। সামরিক বাহিনী তাদের সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও তারা সরে যায়নি। ফলে অবরুদ্ধ বাসিন্দারা খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সরবরাহ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েন।

অবরুদ্ধ ঘরগুলোর একটির মালিক এক মার্কিন নাগরিক হওয়ায় এ ঘটনায় ওয়াশিংটনের পক্ষ থেকেও নজিরবিহীন ও কঠোর সমালোচনা এসেছে। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এই অবরোধকে "ঘৃণ্য" বলে আখ্যায়িত করেছেন এবং এ ধরনের "গুণ্ডামির কোনো অজুহাত হতে পারে না" বলে উল্লেখ করেছেন।

জুনের শুরুতে কানাডাসহ বেশ কয়েকটি দেশের নিষেধাজ্ঞার তালিকায় থাকা অবৈধ ইহুতি বসতি স্থাপনকারী নেতা এলিয়াভ লিবি একটি ভিডিও পোস্ট করেন, যেখানে পুলটিতে পানি ভরতে দেখা যায়। তিনি এবং অন্য ইহুদি বসতি স্থাপনকারীদের দাবি, পুলটি বাইবেল যুগের ইহুদি রাজা হেরোডের।

তবে ইসরায়েলি অধিকার রক্ষা সংস্থা ইমেক শেভের প্রত্নতাত্ত্বিক অ্যালন আরাদ জানান, পুলটির প্রকৃত উৎস বা ইতিহাস স্পষ্ট নয়। তিনি বলেন, পুলে পানি ভর্তি করে বসতি স্থাপনকারীরা মূলত এই প্রত্নতাত্ত্বিক স্থানের ক্ষতি করছে।

পুলের বাইরে ঝোলানো একটি বিলবোর্ডে বসতি সম্প্রসারণের অন্যতম রূপকার স্মোটরিচের পক্ষ থেকে ৩০ লাখ শেকেল বিনিয়োগের কথা প্রচার করা হয়েছে। টেলিগ্রাম পোস্টে স্মোটরিচ জানিয়েছিলেন, এই অর্থ হেরোডের পুল সংস্কার ও উন্নয়নের জন্য দেওয়া হয়েছে।

বর্তমানে আন্তর্জাতিক আইন উপেক্ষা করে পশ্চিম তীরের বিভিন্ন বসতিতে ৫ লাখেরও বেশি ইসরায়েলি বাস করছেন, যা জাতিসংঘ ও অধিকাংশ দেশ অবৈধ মনে করে। ১৯৬৭ সালের যুদ্ধে পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল, তবে তাদের দাবি এই ভূখণ্ডটি 'অধিকৃত' নয়, বরং 'বিতর্কিত'।

ফিলিস্তিনি গবেষক ফারেস ফোকাহা অনুমান প্রকাশ করেছেন যে, উত্তর জর্ডান উপত্যকার ৯৫ শতাংশ প্রাকৃতিক ঝরনার নিয়ন্ত্রণ এখন বসতি স্থাপনকারীদের হাতে চলে গেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের পানিবিষয়ক কর্মকর্তা আদেল ইয়াসিন একে "পানি যুদ্ধ" আখ্যা দিয়ে বলেন, এটি হচ্ছে "শব্দহীনভাবে ফিলিস্তিনিদের হত্যা করার একটি নীরব বুলেট।
https://pulse.ly/yxev9vutlc

ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
16/08/2026

ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

15/08/2026

রামগঞ্জে ফের মানবিক উদ্যোগে সাইফুল ইসলাম, স্মার্ট ফাউন্ডেশনে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

#লক্ষ্মীপুর #রামগঞ্জ #বাংলাদেশ #রাজধানী #রাজনীতি ゚

15/08/2026

রামগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল

15/08/2026

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রামগঞ্জ পৌরসভা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর রাশেদুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য ও রামপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোশিদুল আমিন বাবু, শ্রমিক লীগ নেতা ফয়সল হোসেন, ছাত্রলীগ নেতা মো. মুরাদ ও পারভেজ হোসেন।

15/08/2026

থানা প্রাঙ্গণ থেকে আদালতে যাওয়ার রামগঞ্জ উপজেলা যুবলীগের নেতা ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা মোরশেদুল আমিন বাবু, সাবেক কাউন্সিলর রাশেদুল ইসলামসহ নেতাকর্মীরা ‘জয় বাংলা’ ও ‘বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকেন।

শনিবার (১৫ আগস্ট) তাদের আদালতে নেওয়ার সময় রামগঞ্জ থানা প্রাঙ্গণ থেকে বের হওয়ার মুহূর্তে এ স্লোগান দিতে দেখা যায়। পরে পুলিশ তাদের আদালতের উদ্দেশ্যে নিয়ে যায়।

#রামগঞ্জ #লক্ষ্মীপুর #রামগঞ্জউপজেলাযুবলীগ #যুবলীগ #জয়বাংলা #বঙ্গবন্ধু #আমারটিভি২৪

15/08/2026

রিকশাচালক আলমগীর হোসেনের জীবিকা নির্বাহের প্রধান অবলম্বনটি চোর চক্র চুরি করে নিয়ে যাওয়ায় তিনি চরম অসহায় হয়ে পড়েছেন। রামগঞ্জ ফেমাস হাসপাতালের সামনে থেকে গতকাল শুক্রবার তার রিকশাটি চুরি হয়ে যায়।

ভুক্তভোগী আলমগীর হোসেন এ ঘটনায় কান্নায় ভেঙে পড়েন। অসহায়, গরিব ও মেহনতি মানুষ আলমগীর হোসেনের একমাত্র আয়ের অবলম্বন ছিল এই রিকশাটি।

এ অবস্থায় রিকশাটি উদ্ধারে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি। মানবিক দৃষ্টিতে কেউ যদি রিকশাটি পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে ০১৩১৭১৩৮২৯১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে। পাশাপাশি, মানবিক দৃষ্টিতে অসহায় আলমগীর হোসেনকে সহযোগিতা করতে ইচ্ছুক ব্যক্তিরাও উল্লিখিত নম্বরে যোগাযোগ করতে পারেন।

রামগঞ্জে নি/ষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের পৌর যুগ্ন আহবায়ক রাশেদ কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সদস্য মোরশেদু আমিন বাবুকে গ্র...
14/08/2026

রামগঞ্জে নি/ষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের পৌর যুগ্ন আহবায়ক রাশেদ কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সদস্য মোরশেদু আমিন বাবুকে গ্রে/ফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ

14/08/2026

রামগঞ্জে গুপ্ত বাহিনীর ষড়যন্ত্র প্রতিহতের দাবিতে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত শোডাউনে অংশ নেন দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শোডাউনে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল পাটোয়ারীর নেতৃত্বে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বাবুল মেম্বার, সাবেক সিনিয়র সহ-সভাপতি কালাম মেম্বার, শেখ নুরু, যুবদল নেতা ওসমান পাটোয়ারী, হারুনুর রশীদ, স্বেচ্ছাসেবক দল নেতা জাকির আলী, মো. করিম, সাবেক ছাত্রদল সভাপতি জুয়েল, ছাত্রদল নেতা রানা কাজী, তাঁতীদল সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোকলেছুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Address

Ramgonj
Lakshmipur
3720

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amar Tv24 Update posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share